25/05/2026
আজ কবি কাজী নজরুল ইসলামের শুভ জন্মদিনে বেলুড় সাধারণ গ্রন্থাগারের শ্রদ্ধার্ঘ্য--🙏🙏🙏
রবীন্দ্রনাথ ও নজরুল এর মধ্যে সম্পর্ক ছিল শ্রদ্ধা ও ভালবাসার ৷নজরুলের "তীর্থ পথিক" কবিতা থেকে অংশ বিশেষ, যা রবীন্দ্রনাথকে পাঠিয়েছিলেন নজরুল।
"তুমি স্রষ্টার শ্রেষ্ট সৃষ্টি বিশ্বের বিস্ময়,-
তব গুণ-গানে ভাষা-সুর যেন সব হয়ে যায় লয়। তুমি স্মরিয়াছ ভক্তের তব, এই গৌরবখানি রাখিব কোথায় ভেবে নাহি পাই, আনন্দে মূক বাণী।
কাব্যলোকের বাণী-বিতানের আমি কেহ নহি আর, বিদায়ের পথে তুমি দিলে তবু কেন এ আশিস-হার?
প্রার্থনা মোর, যদি আরবার জন্মি এ ধরণীতে- আসি যেন গাহন করিতে তোমার কাব্য-গীতে!!"