হাওড়া জেলার বাইনান গ্রাম

  • Home
  • India
  • Hugli
  • হাওড়া জেলার বাইনান গ্রাম

হাওড়া জেলার বাইনান গ্রাম হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত বাইনান গ্রাম একটি ঐতিহ্যমন্ডিত সুন্দর সবুজে ঘেরা গ্রাম

হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত বাইনান গ্রামের বহু প্রাচীন ঐতিহ্যমন্ডিত শিবের গাজন ২০২৫ সালের আজ ১২ই এপ্রিল বাইনান রথ...
13/04/2025

হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত বাইনান গ্রামের বহু প্রাচীন ঐতিহ্যমন্ডিত শিবের গাজন ২০২৫ সালের আজ ১২ই এপ্রিল বাইনান রথতলায় অনুষ্ঠিত শিবের ঝাঁপের মাধ্যমে বাইনানের গাজন উৎসব শুরু হয়ে গেল

আগামীকাল নীল রাত্রি রয়েছে ও তারপরের দিন চড়ক রয়েছে এই দুই অনুষ্ঠান উপলক্ষে আগামীকাল ও পরশু বাইনান গ্রামের শিবের গাজন উৎসব উপলক্ষে সবকটি বান ফোঁড়া(আগুনেবান বা হাতা বান,আকন্দবান বা হাকন্দপোড়া,জিভেবান,কাঁটাবান,সুতোবান),নীল রাত্রি পুজো,শিবের অভিষেক,লীলাবতীর বিবাহ অনুষ্ঠান,
হেঁদোলা,কাঁটাগোরেন,সন্ন্যাসী মিলন,বাইনান বাজারে অনুষ্ঠিত শিবের ঝাঁপ এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান রয়েছে এই দুইদিনব্যাপী

হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত বাইনান গ্রামের শিবের গাজন উৎসব পশ্চিমবঙ্গ খ্যাত, বহুদূর দূরান্ত থেকে বহু লোক প্রত্যেক বছর আমাদের বাইনান গ্রামের এই গাজন উৎসবে সামিল হয়, সকলকে সাদর আমন্ত্রণ জানাই

আমাদের বাইনান গ্রামের এই গাজন উৎসব প্রতিবছর শুরু হয় শিবের নীলরাত্রির ঠিক এক সপ্তাহ আগে কামীক্ষে ওঠার মাধ্যমে বাইনান গ্রামের কামাক্ষা মায়ের কাছে, প্রতিবছর সন্ন্যাসীরা নিয়মমাফিক শিবের গাজন উৎসব পালন করে থাকেন ও প্রত্যেক বাড়ি বাড়ি ভোগ কুড়াতে যান গাজন উৎসবের এই কটা দিন, প্রত্যেক বছর বাইনান গ্রামের প্রত্যেকটি সন্ন্যাসী ও সন্ন্যাসিনী কঠোর অধ্যাবসায় ও নিয়মের মাধ্যমে শিবের গাজন উৎসব পালন করেন

21/03/2025

জীবনে কখনো ব্যর্থ হলে হতাশ হয়ে ভেঙে পড়ো না ঘুরে দাঁড়িয়ে প্রতিশোধ মূলক মানসিকতা নিয়ে সফল হয়ে দেখাও, আজ হয়তো তুমি ব্যর্থ কিন্তু তুমি সঠিকভাবে যদি চেষ্টা করে যাও ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে সৎভাবে পরিশ্রম করে যাও বিজয়ের পতাকা তুমিই ওড়াবে দিনের শেষে 😎👈🇮🇳 প্রীতম ব্যানার্জী

21/03/2025

আমি জীবনে কখনো ব্যর্থ হওয়ার ভয় করি না ভয় করি সফল হবার কারণ ব্যর্থ হলে ঘুরে দাঁড়িয়ে লড়াই করে প্রতিশোধ নিয়ে ঠিক আমি সফল হয়ে যাব কিন্তু সফল হলে আমার ভিতরের চেষ্টাটাই মরে যাবে তাই ব্যর্থতাকে কখনো ভয় পাবেন না, ভয় কে জয় করে এগিয়ে চলুন সামনের দিকে 🇮🇳প্রীতম ব্যানার্জী

আজকে হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত বাইনান গ্রামের পার্শ্ববর্তী গ্রাম কড়িয়া গ্রামের একটি শিব মন্দিরে ভগবান শিবের মা...
21/03/2025

আজকে হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত বাইনান গ্রামের পার্শ্ববর্তী গ্রাম কড়িয়া গ্রামের একটি শিব মন্দিরে ভগবান শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে বাইনান গ্রামের উপর দিয়ে (গঙ্গাজল তুলেছিল উলুবেড়িয়ার গঙ্গার ঘাট থেকে)

হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত বাইনান গ্রামের ঐতিহ্যমন্ডিত বাইনান বামন দাস হাই স্কুলের মাঠ।বাইনান গ্রাম ও সংলগ্ন এলা...
17/03/2025

হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত বাইনান গ্রামের ঐতিহ্যমন্ডিত বাইনান বামন দাস হাই স্কুলের মাঠ।বাইনান গ্রাম ও সংলগ্ন এলাকার সমগ্র মানুষের খেলার অন্যতম সেরা একটি জনপ্রিয় মাঠ

হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত আমাদের বাইনান গ্রামের বাইনান শীতলাতলার মা শীতলার পুজো (বাইনান,বাগনান,হাওড়া,পিন কোড-৭...
14/03/2025

হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত আমাদের বাইনান গ্রামের বাইনান শীতলাতলার মা শীতলার পুজো (বাইনান,বাগনান,হাওড়া,পিন কোড-৭১১৩০৩)

পশ্চিমবঙ্গের হাওড়া জেলার অন্তর্গত বাগনান থানার অন্তর্গত বাইনান ও বাঙালপুরবাসীদের জন্য খুব ঐতিহাসিক একটি দিন, বহুদিনের স...
09/03/2025

পশ্চিমবঙ্গের হাওড়া জেলার অন্তর্গত বাগনান থানার অন্তর্গত বাইনান ও বাঙালপুরবাসীদের জন্য খুব ঐতিহাসিক একটি দিন, বহুদিনের স্বপ্ন পূরণ হল, অবশেষে বাইনান ও বাঙালপুরের দূরত্ব খুব কমে গেল, দামোদর নদীর উপর দিয়ে ঐতিহাসিক বাঁশের সেতুর কাজ শুরু হল, একটি সেতুর মাধ্যমে দামোদর নদীর উপর দিয়ে খুব কম সময়ে বাইনান থেকে বাঙালপুর যাতায়াত করা যাবে একইভাবে খুব কম সময়ে কম দূরত্ব অতিক্রম করে বাঙালপুর থেকে বাইনান হয়ে বাগনান,আমতা,বাইনান সংলগ্ন ও বাইনানের উপর দিয়ে অন্যান্য জায়গায় যাওয়া যাবে

09/03/2025

বাইনান বামন দাস হাই স্কুলের মাঠ (বাইনান,বাগনান,হাওড়া,পশ্চিমবঙ্গ,পিন কোড-৭১১৩০৩)

এখন থেকে সমস্ত আয়ুর্বেদিক ওষুধ বা আয়ুর্বেদিক প্রোডাক্ট বাইনানের কড়িয়া ব্রীজ বা পানসিলা ব্রীজের কাছে এই দোকানে পেয়ে য...
15/02/2025

এখন থেকে সমস্ত আয়ুর্বেদিক ওষুধ বা আয়ুর্বেদিক প্রোডাক্ট বাইনানের কড়িয়া ব্রীজ বা পানসিলা ব্রীজের কাছে এই দোকানে পেয়ে যাবেন আমাদের এই কাকার কাছে(কড়িয়া শান্তি সংঘের খেলার মাঠের ঠিক একটু আগে) : কড়িয়া ব্রীজ বা পানশিলা ব্রীজ ,কড়িয়া,বাইনান,বাগনান,হাওড়া,পশ্চিমবঙ্গ,
পিন কোড -৭১১৩০৩

🇮🇳২০১৯ সালের পুলওয়ামা হামলাটি ঘটে ১৪ ফেব্রুয়ারী ২০১৯ , যখন জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়কে ভারতীয় নিরাপত্তা কর্মীদের বহ...
14/02/2025

🇮🇳২০১৯ সালের পুলওয়ামা হামলাটি ঘটে ১৪ ফেব্রুয়ারী ২০১৯ , যখন জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়কে ভারতীয় নিরাপত্তা কর্মীদের বহনকারী যানবাহনের একটি কনভয়ে তৎকালীন জম্মু ও কাশ্মীর রাজ্যের পুলওয়ামা জেলার লেথাপোরায় একটি গাড়িবহরবাহী আত্মঘাতী বোমা হামলাকারীর দ্বারা আক্রমণ করা হয়। এই হামলায় ভারতীয় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) সদস্যদের ৪০ জন নিহত হয় এবং একই সাথে অপরাধী - আদিল আহমেদ দার - যিনি পুলওয়ামা জেলার স্থানীয় কাশ্মীরি যুবক ছিলেন - নিহত হন । এই হামলার দায় স্বীকার করে পাকিস্তান - ভিত্তিক ইসলামপন্থী সন্ত্রাসী গোষ্ঠী, জইশ-ই-মোহাম্মদ । ভারত এই হামলার জন্য প্রতিবেশী পাকিস্তানকে দায়ী করে , অন্যদিকে পরেরটি এই হামলার নিন্দা করে এবং এর সাথে কোনও সংযোগ থাকার কথা অস্বীকার করে। এই হামলা ভারত-পাকিস্তান সম্পর্কের উপর মারাত্মক আঘাত হানে , যার ফলে ২০১৯ সালে ভারত-পাকিস্তান সামরিক অচলাবস্থা দেখা দেয় । পরবর্তীকালে, ভারতীয় তদন্তে ১৯ জন অভিযুক্তকে শনাক্ত করা হয়। ২০২১ সালের আগস্টের মধ্যে, প্রধান অভিযুক্ত এবং আরও ছয়জন নিহত হন এবং সাতজনকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনা ঘটার পর থেকে প্রতিবছর ১৪ ই ফেব্রুয়ারী ভারতীয়দের জন্য কালো দিন হিসেবে পালিত হয় 🇮🇳

Address

BAINAN, BAGNAN, HOWRAH, PINCODE
Hugli
711303

Alerts

Be the first to know and let us send you an email when হাওড়া জেলার বাইনান গ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share