Jalalpur Cachar ASSAM

Jalalpur Cachar ASSAM Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jalalpur Cachar ASSAM, Landmark & historical place, Jalalpur, Jalalpur.

29/09/2023
18/11/2022

পৌষালী ব্যানার্জি লাইভ 🎤🎤🎤🎤🎶🎶🎶🎶🎶🎶 Pousali Banerjee
দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থা আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় দিগরখাল ফুটবল ময়দানে সঙ্গীত পরিবেশন করছেন কলকাতার বিখ্যাত লোকসংগীত শিল্পী পৌষালী ব্যানার্জী🎶🎶

🙏🙏🙏
23/09/2022

🙏🙏🙏

09/09/2022

#আন্তর্জাতিক_ও_আন্তঃরাজ্য_সীমান্তবর্তী_কাটিগড়ার গর্ব।

গর্বিত বাবার তিন MBBS সন্তান!
বরাকের একটি গর্বিত পরিবার। যে পরিবারের তিন ভাই বোনের তিনজনই MBBS করার সুযোগ আদায় করে নিতে সক্ষম হলো। ডাক্তার ফুজাইল আহমেদ, ওয়াসিমা সিদ্দিকা ও নাসিমা সিদ্দিকা। কাটিগড়ার প্রত্যন্ত গ্রামের এই তিন কৃতি সন্তান কৃতিত্ব অর্জন করায় বর্তমানে সমস্ত গ্রামজুড়ে যেনো খুশির জোয়ার বয়ে চলছে। শিক্ষক মুজিবুর রহমান ও শিক্ষিকা সামছুন নেহার বড়ভূইয়ার তিন সন্তান আজ তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে প্রমাণ করে দিয়েছে যে তাঁরাই সেরা। এই গর্বিত সন্তানদের বাবা সিদ্ধেশ্বর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিষয় শিক্ষক মুজিবুর রহমান। মুজিবুর রহমান একজন সৎ নিষ্ঠাবান ও সরল প্রকৃতির লোক। বৃষ্টি কিংবা ঝড়-তুফান, কোন ধরনের বাঁধা বিপত্তি যাকে কখনো তাঁর দায়িত্ব আদায় করা থেকে টলাতে পারেনি। সেই আদর্শ শিক্ষকের সন্তানরাও সেরা চরিত্রের অধিকারী। তাই আজ তাঁরা চাঁদের মতো আলো ছড়িয়ে দিচ্ছে সমস্ত বরাকজুড়ে। তাদের জন্য আজ আমরা বরাকবাসী গর্বিত। শিক্ষক মুজিবুরের গর্বের যাত্রা শুরু হয় ২০১৬ সালে। সেই বৎসর মাধ্যমিক ফাইন্যালে সমস্ত রাজ্যের মধ্যে মেধা তালিকায় স্থান করে নেয় পুত্র ফুজাইল আহমেদ। আর তখন থেকেই সফলতার যাত্রা শুরু হয় শিক্ষক মুজিবুরের পরিবারের। এরপর ফুজাইল আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে সেখান থেকে উচ্চতর মাধ্যমিক ফাইন্যাল পরীক্ষায় সুনামের সঙ্গে উর্ত্তীর্ণ হয়ে সেইবৎসরই মেডিক্যাল পরীক্ষায় মেধার সঙ্গে উর্ত্তীর্ণ হয়। তাঁর ভালো ফলাফলের জন্য দেশের নামকরা মেডিক্যাল কলেজ জওহরলাল নেহেরু মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ পেয়ে যায় সে। ফুজাইল বর্তমানে ডাক্তার ফুজাইল হিসেবে পরিচিতি লাভ করে দায়িত্ব আদায় করে চলছে। এদিকে ২০২১ সাল অর্থাৎ গতবৎসর আবার ফুজাইলের বোন ওয়াসিমা সিদ্দিকা সর্বভারতীয় মেডিক্যাল পরীক্ষায় মেধার সঙ্গে উর্ত্তীর্ণ হয়ে বর্তমানে শিলচর মেডিকেল কলেজে এম বি বি এসে পাঠরত। মুজিবুরের পরিবারে শেষবারের মতো আবারও খুশির জোয়ার নেমে আসে বুধবার। এদিন মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার রেজাল্ট প্রকাশ হতেই দেখা যায় তাঁর কনিষ্ঠ কন্যা নাসিমা সিদ্দিকা ৭২০ মার্কসের মধ্যে ৬২২ পেয়ে মেডিকেলে পড়ার সুযোগ করে নিয়েছে। আর এই খবরটি চাউর হতেই খুশির জোয়ার নেমে আসে সমস্ত গ্রামজুড়ে। তখন থেকেই বিভিন্ন মহল থেকে অভিনন্দনের জোয়ারে ভাসছেন শিক্ষক মুজিবুর। বর্তমান সমাজে যেখানে একটি সন্তানকে উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলতে বা লক্ষ্যে পৌঁছাতে অভিবাবকদের হিমশিম খেতে হয় সেখানে শিক্ষক মুজিবুরের এক এক করে তিনটি সন্তান ডাক্তার হওয়ার সুযোগ আদায় করে নেওয়ায় আজ তিনি একজন গর্বিত পিতা। তাঁর সততা ও নিষ্ঠা আজ তাকে চূড়ান্ত শিখরে পৌঁছে দিয়েছে। অভিনন্দন শিক্ষক মুজিবুর রহমান স্যার ও শিক্ষিকা সামছুন নেহারকে। আপনাদের সোনার সন্তানরা আজ আমাদেরকে গর্বিত করে তুলেছে। অনেক অনেক অভিনন্দন রহিলো ডাক্তার ফুজাইল, ওয়াসিমা ও নাসিমার প্রতি। তোমাদের যাত্রা শুভ হোক, তোমরা এগিয়ে চলো দূর থেকে দূরান্তে এই দোয়া এই কামনা রহিলো।

Collected

07/09/2022

জালালপুর চা বাগানে অনুষ্ঠিত চা জনজাতির শ্রেষ্ঠ করম মহাউৎসব অনুষ্ঠানের কিছু অংশ

কুশিয়ারকুল নেতাজী সংঘের দুই সদস্য মিন্টু তেলী ও দেবা মালা আজ শিলচর মেডিকেল কলেজে গিয়ে রক্তদান করে । মিন্টু তেলি জনৈক অসু...
09/07/2021

কুশিয়ারকুল নেতাজী সংঘের দুই সদস্য মিন্টু তেলী ও দেবা মালা আজ শিলচর মেডিকেল কলেজে গিয়ে রক্তদান করে । মিন্টু তেলি জনৈক অসুস্থ ব্যক্তি সিরাজ উদ্দিন বড়ভূঁইয়াকে এবং দেবা মালা জনৈক অসুস্থ রোগী রিন্টু রায়কে রক্তদান করে। সংস্থার সদস্য অজয় শুক্লবৈদ্যের উদ্যোগে উভয়ে রক্তদান করে মানবতার পরিচয় দেয়।
" দেহের একটু রক্ত দিলে যদি বাঁচে একটি প্রাণ, ধন‍্য হবে জনম তোমার, মহৎ তোমার দান।"

বরাক উপত্যকায় প্রথমবারের মতনপ্রধানমন্ত্রী আবাস যোজনার কলোনি উদ্বোধন করা হয়। রবিবার আসাম সরকারের  বন ও পরিবেশ, মীন এবং আব...
21/06/2021

বরাক উপত্যকায় প্রথমবারের মতন
প্রধানমন্ত্রী আবাস যোজনার কলোনি উদ্বোধন করা হয়। রবিবার আসাম সরকারের বন ও পরিবেশ, মীন এবং আবগারি বিভাগের মন্ত্রী শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য মহাশয় ধলাই বিধানসভা সমষ্টির অন্তর্গত পানিভরা গাঁও পঞ্চায়েতে এই ঐতিহাসিক প্রকল্পটির শুভ উদ্বোধন করেন।

💢কাছাড় জেলায় গ্রাহকদের বাড়িতে বসানো হবে বিদ্যুতের স্মার্ট মিটার💢                             🔴🔴🔴 বিদ্যুৎ বিতরণ কোম্পা...
06/05/2021

💢কাছাড় জেলায় গ্রাহকদের বাড়িতে বসানো হবে বিদ্যুতের স্মার্ট মিটার💢
🔴🔴🔴 বিদ্যুৎ বিতরণ কোম্পানি এপিডিসিএল এর কাছাড় জেলার গ্রাহকদের বাড়ির মিটার গুলি স্মার্ট মিটারে রুপান্তরিত করা হবে । এপিডিসিএল শিলচর সাব ডিভিশনের ওয়ানের এসডিই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে স্মার্ট মিটার গুলি রূপান্তরের জন্য বেসরকারি কোম্পানি মেসার্স এনবিল কেবলসকে দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য স্মার্ট মিটার রূপান্তরের ফলে বিদ্যুৎ পরিবহন এবং ব্যয় সাশ্রয় হবে । এছাড়া গ্রাহকদের বিল প্রস্তুত সংক্রান্ত অভিযোগ কমে আসবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জনসংযোগের শিলচর আঞ্চলিক কার্যালয়ের এক প্রেস বার্তায় এ খবর জানানো হয়েছে

02/05/2021

ভোট গণনার সর্বশেষ খবর:

কাটিগড়া: ১৭তম রাউন্ড গণনা শেষে এআইইউডিএফ প্রার্থী খলিল উদ্দিন মজুমদার ৩০০০ ভোটে এগিয়ে আছেন

02/05/2021

ভোট গণনার সর্বশেষ খবর:

কাটিগড়া: দশম রাউন্ড গণনা শেষে এআইইউডিএফ প্রার্থী খলিল উদ্দিন মজুমদার ৩৩০ ভোটে এগিয়ে আছেন

Address

Jalalpur
Jalalpur
788816

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jalalpur Cachar ASSAM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share