06/04/2026
🎉 মতুয়া মহামেলা ২০২৬ সমাপ্তি বার্তা 🎉
পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ তীর্থধামের পরিচালনায় দাসপাড়া, নাথুয়াচর, বোদাগঞ্জ ও বারোপাতিয়া নতুন বস এলাকায় আয়োজিত তিনদিনব্যাপী সুবিশাল মতুয়া মহামেলা সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
এই পবিত্র মহামেলার প্রতিটি দিন ভক্তি, আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে ভরে উঠেছিল। দূর-দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দের উপস্থিতি এবং সকলের আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে।
বিখ্যাত বাউল শিল্পী সর্মিলা সরকার ও রিয়া সরকারসহ অন্যান্য নামীদামি শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা মহামেলাকে আরও প্রাণবন্ত করে তুলেছে। পাশাপাশি সাধু, গোসাঁই, পাগল ও দলপতিদের উপস্থিতি এই ধর্মীয় অনুষ্ঠানে এক বিশেষ আধ্যাত্মিক আবহ সৃষ্টি করেছে।
আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ সকল ভক্তবৃন্দ, স্থানীয় বাসিন্দা, সহযোগী সদস্য, স্বেচ্ছাসেবক এবং প্রশাসনের প্রতি—যাঁদের নিরলস সহযোগিতা ছাড়া এই মহামেলার সফল সমাপ্তি সম্ভব হতো না।
আপনাদের ভালোবাসা ও আশীর্বাদেই আমাদের এই প্রয়াস সফল হয়েছে। ভবিষ্যতেও আপনাদের একই রকম সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করি।
🌼 জয় হরিচাঁদ
🌼 জয় গুরুচাঁদ
🌼 জয় হরিবোল
Part 8