Jhargram Nagorik Uddyog

Jhargram Nagorik Uddyog A social organization.Stands for social justice and Human Rights.Our aim is better and healthy environment.

প্রেস বিবৃতি সোনম ওয়াংচুক, একজন পরিবেশ আন্দোলনের নেতৃস্থানীয় কর্মী। লাদাখকে ষষ্ঠ তপশীলভূক্ত করা এবং কর্পোরেটদের হাত থেকে...
26/09/2025

প্রেস বিবৃতি

সোনম ওয়াংচুক, একজন পরিবেশ আন্দোলনের নেতৃস্থানীয় কর্মী। লাদাখকে ষষ্ঠ তপশীলভূক্ত করা এবং কর্পোরেটদের হাত থেকে লাদাখের পরিবেশকে বাঁচানোর দাবিতে তিনি ও তাঁর সাথিরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কখনো প্রবল ঠাণ্ডায় মুক্ত আকাশের নীচে অনশন আন্দোলন, কখনোবা লাদাখ থেকে দিল্লী পদযাত্রা ইত্যাদি কর্মসূচি গ্রহণ করেছেন। তাঁদের আন্দোলন সারা দেশ তথা সারা দুনিয়ার মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। সম্প্রতি তিনি আবার অনশন আন্দোলন শুরু করেন। ইতিমধ্যে লাদাখের বিজেপি অফিসে কিছু উন্মত্ত জনতা অগ্নিসংযোগ করে। আমরা জানি না এই কাজ কারা করেছে। সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েও এই কাজ করে থাকতে পারে আবার বিজেপির মতো ফ্যাসিস্ট দল পরিকল্পনা করেও এই কাজ করতে পারে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রের বিজেপি সরকার আজ সোনম উয়াংচুককে গ্রেপ্তার করেছে। আমরা এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সোনমের অবিলম্বে মুক্তির দাবী জানাচ্ছি। আমরা স্পষ্টতঃই মনে করি কেন্দ্রের বিজেপি শাসিত সরকার গোটা লাদাখের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ আমাদের দেশের বড় পুঁজিপতি ও সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দেওয়ার জন্যই লাদাখকে কাশ্মীর থেকে আলাদা করেছে এবং তারই অনুসারী নানারকম ব্যবস্থা গ্রহণ করেছে। সরকারের এই নীতির বিরুদ্ধে সোনম ইয়াংচুক সহ লাদাখের সাধারণ মানুষের যে লড়াই তাকে আটকে দেওয়ার জন্যই এসব দমনমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পশ্চিমবাংলার নাগরিকসহ দেশের আপামর জনসাধারণের কাছে আমাদের আবেদন আপনারা কেন্দ্র সরকারের এই হামলার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হোন।

26/07/2025
সকল ঝাড়গ্রাম বাসীর কাছে অনুরোধ জানাই, আপনারা যেখানেই এভাবে গাছকে নষ্ট করার পদক্ষেপ দেখবেন, নিজেরাই প্রশ্ন করুন, পাশাপাশ...
25/07/2025

সকল ঝাড়গ্রাম বাসীর কাছে অনুরোধ জানাই, আপনারা যেখানেই এভাবে গাছকে নষ্ট করার পদক্ষেপ দেখবেন, নিজেরাই প্রশ্ন করুন, পাশাপাশি লোকজনকে ডেকে গাছ কাটতে বাধা দিন।
এটা ঠিকই "ঝাড়গ্রাম নাগরিক উদ্যোগ" দীর্ঘদিন ধরে এইভাবে গাছ কেটে পরিবেশ ধ্বংস করার বিরুদ্ধে একদিকে যেমন জনগণের সামনে সচেতনতা গড়ে তোলার কর্মসূচি পালন করে চলেছে, তেমনি অন্যদিকে প্রশাসনের গাছ কেটে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধে সোচ্চার হয়েছে। কখনো গাছ বাঁচানো সম্ভব হয়েছে, আবার কখনো সাধারণ নাগরিকদের নির্লিপ্ততার জন্য বাঁচানো যায় নি।
যখন যেখানেই গাছ কেটে ফেলার চেষ্টা হচ্ছে দেখবেন, প্রতিবাদ করুন, প্রতিবাদীদের খবর দিন, সকলের যৌথ প্রচেষ্টায় গাছকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যাবে।

19/07/2025
দলে দলে যোগ দিন।
18/07/2025

দলে দলে যোগ দিন।

আগামীকাল(রবিবার) সকাল ৯টায় সবাই আসুন।
07/06/2025

আগামীকাল(রবিবার) সকাল ৯টায় সবাই আসুন।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আগামী ৮ই জুন(রবিবার) সকাল ৯টায় চিঁচুড়গেড়িয়া থেকে শালবনি পদযাত্রায় যোগ দিন।
05/06/2025

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আগামী ৮ই জুন(রবিবার) সকাল ৯টায় চিঁচুড়গেড়িয়া থেকে শালবনি পদযাত্রায় যোগ দিন।

04/06/2025

সবুজ মঞ্চের প্রেস কনফারেন্সে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের পরিবেশের অবস্থা জীবন্ত ভাবে তুলে ধরেছেন ডাঃ সঞ্জীব মুখার্জি।
আগামী ৮ই জুন ঝাড়গ্রামের গড়শালবনীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে যোগ দিন।

Address

Jhargram
721507

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jhargram Nagorik Uddyog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jhargram Nagorik Uddyog:

Share

Category