18/01/2025
18/01/2025
গতরাত্রে প্রায় সাড়ে আটটা নাগাদ হদহদি গ্রামের পাড়ার ভেতর থেকে বেরিয়ে হদহদি গ্রামের মধ্যেই অন্যপাড়ায় নিজের বাড়িতে মোটরসাইকেলে করে ফেরার পথে দল হাতির আক্রমণে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন ধনঞ্জয় মাহাতো নামে বছর ৪৮ এর এক ব্যক্তি। গ্রামবাসীগণের অভিযোগ গ্রামের কাছাকাছি হাতির দলের পৌঁছে যাওয়ার খবরটি বন দপ্তরের থেকে গ্রামবাসীদের সুরক্ষায় আগাম কোনরূপ সতর্কবার্তা বা সাবধান বার্তা দেওয়া হয় নি! এমনকি ঘটনার সময় বন দপ্তরের কোনো কর্মী বা হুলা টিমও ওই সময় হাতির দলের সাথে হাতি নিয়ন্ত্রণের জন্য উপস্থিত ছিলেন না! গ্রামবাসীদের অভিযোগ, অথচ বন দপ্তর 24 ঘন্টায় নাকি হাতির দলকে নিয়মিত নজরদারি ও পর্যবেক্ষণে রাখেন! তাই গ্রামবাসীদের সমস্বরে জোরালো প্রশ্ন--এই কি হাতির দলের উপর বন দপ্তরের নজরদারি ও পর্যবেক্ষনের নমুনা?
হদহদির ঘটনাটির অব্যবহিত পরেই ছোট টিয়াকাটি গ্রামে ওই হাতির দলের আক্রমণেই ভরত মল্লিক নামে বছর চল্লিশের অপর আরেকজন ব্যক্তি গুরুতর আহত হয়ে বর্তমানে ঝাড়গ্রাম হাসপাতালে চিকিৎসাধীন। সাধারণ মানুষের সুরক্ষায় বন দপ্তরের দাবি যে কতটা অন্তঃসারশূন্য এই ঘটনাগুলিই তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে! গ্রামবাসীদের দাবি
*বীট বাঁদরভুলা রেঞ্জ ঝাড়গ্রাম*