11/10/2024
সকলকে জানাই শুভ মহাষ্টমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন । লোধাশুলি ভ্রাতৃসংঘ ও পাঠাগার কর্তৃক আয়োজিত লোধাশুলি সর্বজনীন দুর্গোৎসব এবছর ৫৭ তম বর্ষে উপনীত হলো ।
আমাদের এবছরের থিম : "কৃত্রিম বন্ধনে শৈশব বন্দী"
শৈশবের স্বাধীনতা এখন প্রযুক্তির অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ। শৈশব, যা একসময় কল্পনাশক্তি ও সক্রিয় খেলাধুলায় ভরা ছিল, তা এখন ডিজিটাল ডিভাইসের আলোতে ম্লান হয়ে যাচ্ছে।বর্তমান প্রযুক্তি নির্ভর সমাজে ছেলেমেয়েদের আচরণ মনস্তত্ত্বে মিডিয়ার নিদারুণ প্রভাব পড়েছে, হারিয়ে যাচ্ছে স্বপ্ন কল্পনার জগৎ। চিন্তা ,ভাবনা কল্পনাকে গ্রাস করছে আজকের এন্টারটেনিং মিডিয়া। মোহিত চট্টোপাধ্যায়ের কথায়- "আগে ছেলেমেয়েরা স্বপ্ন গড়ে নিত এখন স্বপ্ন কিনে নেয়"।—ফলস্বরূপ একটি প্রজন্ম নিজের আসল পরিচয় হারাচ্ছে।কাজের চাপ, সোশ্যাল মিডিয়ায় সময় কাটানো এবং অবিরাম স্ক্রলিংয়ের ফলে বড়দেরও দৈনন্দিন জীবনে প্রযুক্তির প্রতি অতিরিক্ত নির্ভরতা তৈরি হয়েছে। এই নেশা শুধু শিশুদেরই নয়, বরং বড়দেরও বাস্তব জীবন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। পরিবারের সঙ্গে সময় কাটানো কমছে, বাইরের সামাজিকতা এবং শারীরিক কার্যকলাপের প্রতি আগ্রহ কমে যাচ্ছে। সামাজিক মিডিয়া এবং স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করছে এবং মানসিক শান্তির অভাব ঘটাচ্ছে। বাস্তব জীবনের সম্পর্ক ও যোগাযোগের চেয়ে বড়দের কাছে এখন ডিজিটাল জগৎ বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, যা সমাজের সার্বিক সুস্থতার ওপর একটি নেতিবাচক প্রভাব ফেলছে ।এর সমাধান হলো এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে শিশুরা নিজেদের কল্পনার জগৎ তৈরি করতে পারবে এবং স্বাভাবিক ভাবে বেড়ে উঠতে পারবে। আগামীদিনে বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে সামাজিক উন্নয়ন ।শিক্ষাপ্রতিষ্ঠান এবং পরিবারে সোশ্যাল মিডিয়ার উপকারী ও ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা , শিশুদের মধ্যে প্রযুক্তির ব্যবহার সীমিত করা, পরিবারের সঙ্গে সময় কাটানো, শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ ইত্যাদি ।
#লোধাশুলি_সর্বজনীন_দুর্গোৎসব