JOHAR KOROM RAJA

JOHAR KOROM RAJA Please Like and Follow this Paga.
কুড়মালি ভাষা সংস্কৃতির এক একজন বিশ্বস্ত সেবক। A fighter for Culture

🌼 মহুল: জঙ্গলমহলের জীবন, উৎসব আর জীবিকার এক অনন্য প্রতীক 🌼মার্চ-এপ্রিল এলেই জঙ্গলমহলের শালবনের ভেতর হঠাৎ যেন মাটিতে নেমে...
28/03/2026

🌼 মহুল: জঙ্গলমহলের জীবন, উৎসব আর জীবিকার এক অনন্য প্রতীক 🌼
মার্চ-এপ্রিল এলেই জঙ্গলমহলের শালবনের ভেতর হঠাৎ যেন মাটিতে নেমে আসে হলুদ-সাদা ফুলের বৃষ্টি। এই ফুলই আমাদের চেনা মহুল—যাকে অনেকে মহুয়া নামেও জানেন। এর বৈজ্ঞানিক নাম Madhuca longifolia।
মহুল শুধু একটি গাছ নয়, এটি জঙ্গলমহলের মানুষদের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এক সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পদ।
👉 খাদ্য ও পানীয় হিসেবে মহুল
মহুল ফুল শুকিয়ে সংরক্ষণ করা হয় এবং তা দিয়ে তৈরি হয় স্থানীয় পানীয়। অনেক জায়গায় এটি খাবার হিসেবেও ব্যবহৃত হয়—মিষ্টি স্বাদের জন্য শিশুদের কাছেও খুব প্রিয়।
👉 অর্থনৈতিক গুরুত্ব
গ্রামের বহু পরিবার মহুল ফুল সংগ্রহ করে বাজারে বিক্রি করেন। বছরের এই সময়টায় মহুল অনেকের জন্য বাড়তি আয়ের সুযোগ এনে দেয়।
👉 ঔষধি গুণ
লোকজ চিকিৎসায় মহুল ফুল ও বীজের ব্যবহার আছে—ঠান্ডা, কাশি বা শরীরের দুর্বলতায় অনেকেই এটি কাজে লাগান।
👉 সংস্কৃতি ও উৎসবের সঙ্গে সম্পর্ক
আদিবাসী সমাজে মহুল শুধু একটি গাছ নয়, এটি উৎসব, গান, নাচ—সব কিছুর সঙ্গে জড়িয়ে আছে। বাহা, সহরাই বা অন্যান্য উৎসবেও মহুলের উপস্থিতি দেখা যায়।
👉 প্রকৃতির দান, সংরক্ষণের দায়িত্ব
আজ বনভূমি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে মহুল গাছও কমে যাচ্ছে। তাই এই গাছকে রক্ষা করা শুধু পরিবেশ নয়, আমাদের সংস্কৃতি ও ভবিষ্যৎকেও রক্ষা করা।
🌿 মহুল মানে শুধু ফুল নয়—এটা মাটির গন্ধ, মানুষের সংগ্রাম, আর জঙ্গলমহলের আত্মার এক অংশ।
চলুন, মহুলকে ভালোবাসি, সংরক্ষণ করি। 💚

28/03/2026
খাতড়াতে রাতের অন্ধকারে স্বাধীনতা সংগ্রামী রঘুনাথ মাহাত ' র মূর্তি ভাঙার চেষ্টা করেছিল কিছু সমাজবিরোধী দুষ্কৃতী।CCTV ফুট...
24/03/2026

খাতড়াতে রাতের অন্ধকারে স্বাধীনতা সংগ্রামী রঘুনাথ মাহাত ' র মূর্তি ভাঙার চেষ্টা করেছিল কিছু সমাজবিরোধী দুষ্কৃতী।
CCTV ফুটেজ দেখে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার না করা হলে আগামীদিনে ভয়ঙ্কর আন্দোলনে নামা হবে।
সারা পশ্চিমবঙ্গ জুড়ে এর প্রভাব পড়বে।

🌹 জন্মজয়ন্তী প্রণাম — শহীদ রঘুনাথ সিং মাহাতো 🌹আজ ২১শে মার্চ।আজ থেকে ২৮৮ বছর আগে, ঝাড়খণ্ডের ঘুঁটিয়াডিহ গ্রামে জন্ম নিয...
21/03/2026

🌹 জন্মজয়ন্তী প্রণাম — শহীদ রঘুনাথ সিং মাহাতো 🌹
আজ ২১শে মার্চ।
আজ থেকে ২৮৮ বছর আগে, ঝাড়খণ্ডের ঘুঁটিয়াডিহ গ্রামে জন্ম নিয়েছিলেন এক অগ্নিপুরুষ — শহীদ রঘুনাথ সিং মাহাতো।
কুড়মি মাহাতো সম্প্রদায়ের এই সন্তান একদিন হয়ে উঠবেন জঙ্গলমহলের মুক্তির কণ্ঠস্বর — সেটা হয়তো কেউ তখন জানত না।
কিন্তু ইতিহাস জানে।
যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জঙ্গলমহলের মানুষের জমি কেড়ে নিল, বন দখল করল, অসহ্য কর চাপাল কৃষকের ঘাড়ে — তখন এই মানুষটি চুপ করে থাকেননি।
তাঁর কণ্ঠে উঠে এল সেই অমর রণধ্বনি —
🔥 "আপন গাঁউ, আপন রাইজ;
ধুর খেদা বিরটিস রাইজ!"
(আমাদের গ্রাম, আমাদের শাসন — ব্রিটিশ শাসন দূর করো!)
১৭৬৯ সাল থেকে তিনি গ্রামে গ্রামে ঘুরেছেন, মানুষ জাগিয়েছেন, সংগঠিত করেছেন প্রতিরোধ। চুয়াড় বিদ্রোহের আগুনকে তিনিই দিয়েছিলেন প্রথম ইন্ধন।
আর তারপর — ১৭৭৮ সালের ৫ই এপ্রিল।
মাত্র ৪০ বছর বয়সে ব্রিটিশ বাহিনীর গুলিতে ঢলে পড়লেন মাটির বুকে।
শহীদ হলেন — কিন্তু হার মানলেন না।
অনেক ঐতিহাসিক বলেন, তিনিই ভারতের প্রথম সশস্ত্র স্বাধীনতা সংগ্রামী।
১৭৫৭-এর পলাশীর পরাজয়ের পর যখন গোটা দেশ হতাশায় নিমজ্জিত, তখন এই কুড়মি বীর একাই রুখে দাঁড়িয়েছিলেন।
ইতিহাসের পাঠ্যবইয়ে তাঁর নাম হয়তো কম — কিন্তু জঙ্গলমহলের মাটিতে তাঁর নাম অক্ষয়।
হে বীর, তোমার জন্মদিনে তোমাকে জানাই গভীর শ্রদ্ধা ও প্রণাম। 🙏🏽
তোমার স্বপ্ন, তোমার সাহস, তোমার আত্মত্যাগ — চিরকাল আমাদের পথ দেখাবে।
জয় হো শহীদ রঘুনাথ সিং মাহাতো! 🌹
#রঘুনাথ_সিং_মাহাতো #জন্মজয়ন্তী #চুয়াড়_বিদ্রোহ #কুড়মি_মাহাতো #জঙ্গলমহল #শহীদ #ভারতের_প্রথম_শহীদ াঁউ_আপন_রাইজ #২১শে_মার্চ

তৃণমূল এই প্রতিশ্রুতি পালন করলে, কুড়মীদের আজ বিজেপি হতে হতো না
20/03/2026

তৃণমূল এই প্রতিশ্রুতি পালন করলে, কুড়মীদের আজ বিজেপি হতে হতো না

17/03/2026

ঝাড়গ্রাম -অর্জুন মাহাতো (CPIM)
বলরামপুর - নমিতা মাহাত (CPIM)
জয়পুর - ধীরেন্দ্রনাথ মাহাত (AIFB)
শান্তিপুর - সৌমেন মাহাত (CPIM)
শালবনী- বিমান মাহাত (BJP)
গোপীবল্লভপুর - রাজেশ মাহাতো (BJP)
বলরামপুর - জলধর মাহাতো (BJP)
তালডাংরা - শুভেন্দু মাহাত (SUCI)
কাশীপুর - দীপক মাহাত (SUCI)
পুরুলিয়া - শোভা মাহাত (SUCI)
সকলকে অনেক অনেক শুভেচ্ছা

অবশেষে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কুড়মালি
10/03/2026

অবশেষে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কুড়মালি

জঙ্গলমহলের বুকে সম্ভবত প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আজ ১০/০৩/২০২৬ মঙ্গলবার ধেড়ুয়া অঞ্চল শতবালা উচ্চ বিদ্যালয়ে(মেদিনী...
10/03/2026

জঙ্গলমহলের বুকে সম্ভবত প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আজ ১০/০৩/২০২৬ মঙ্গলবার ধেড়ুয়া অঞ্চল শতবালা উচ্চ বিদ্যালয়ে(মেদিনীপুর সদর ব্লক,পশ্চিম মেদিনীপুর)চূয়াড় বিদ্রোহের মহানায়ক ক্রান্তিবীর বীর শহীদ রঘুনাথ মাহাত-এর আবক্ষ মূর্তি উন্মোচন করলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী (ক্রেতা সুরক্ষা দপ্তর) শ্রীকান্ত মাহাত মহাশয়।
🙏🙏জহাইর🙏🙏
💛💛জয় গরাম💛💛

মা়ঝে কনফিউজ হয়ে যাই, রাজনৈতিক দলের আই টি সেল, সাংবাদিকটা আর রিলস মামনিদের মধ্যে পার্থক্য বুঝতে গিয়ে। কুড়মি সংগঠনগুলি...
10/03/2026

মা়ঝে কনফিউজ হয়ে যাই, রাজনৈতিক দলের আই টি সেল, সাংবাদিকটা আর রিলস মামনিদের মধ্যে পার্থক্য বুঝতে গিয়ে।
কুড়মি সংগঠনগুলির মূল দাবী তিনটি
1) ST তালিকাভুক্তির জন্য নির্ভুল কমেন্ট এন্ড জাস্টিফিকেশন পাঠানো ( বল রাজ্য সরকারের কোর্টে)
2) সারণা কোড চালু করা ( বল কেন্দ্র সরকারের কোর্টে)
3) কুড়মালী ভাষাকে অষ্টম তফশীলিভুক্ত করা ( বল কেন্দ্র সরকারের কোর্টে)
বাকি আরও কিছু আনুষাঙ্গিক দাবী - প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কুড়মালী বিষয় পঠন পাঠনের ব্যবস্থা, কুড়মি জাতি সহ হিতমিতানদের যে সব শহীদ ও স্বাধীনতা সংগ্রামীদের সরকারীভাবে যথাযথ মর্যাদা প্রদান করা, কুড়মি অধ্যুসিত এলাকাগুলিতে সব রাজনৈতিক দল ( বিশেষ করে শাসক ও বিরোধী) থেকেই কুড়মি জাতির জনপ্রতিনিধি পাঠানো সুনিশ্চিত করা, কুড়মি জাতির দাবীতে আন্দোলনকারীদের প্রতি বি*দ্বেষমূলক আচরন পরিহার করা ইত্যাদি।
সুতরাং সমাজ সংগঠনগুলি উপরিউক্ত দাবী পূরনের জন্য সরকারী (কেন্দ্র ও রাজ্য) দলের প্রতিনিধি, বিরোধীদলের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসবে এটা তো স্বাভাবিক। এটাকে আঁতাত বা বিরোধিতা বলে প্রচার করাটা কতটা সমীচিন?
যদি মনে হয় কুড়মি সমাজ সংগঠনগুলি ভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারবে তাহলে সংশ্লিষ্ট সরকার ( কেন্দ্র/রাজ্য) কুড়মিদের দাবী মেনে কুড়মিদের ভোট সুনিশ্চিত করুক। আর যদি মনে হয় সংগঠনগুলি কিছুই করতে পারবে না তাহলে কুড়মি সংগঠনগুলিকে নিয়ে অপ্রাসঙ্গিক আলোচনা, গুজব বন্ধ করুক।
সিধা বাত, নো বকওয়াস।
এটা সম্পূর্ণ ব্যক্তিগত মতামত।
Ashis Kr Mahato

Address

Satyban Polli
Jhargram
721507

Website

Alerts

Be the first to know and let us send you an email when JOHAR KOROM RAJA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category