10/03/2023
শুধু আজকের জন্য
আজ মার্চ ১১
বোঝা হালকা করে ফেলা
"অন্যদের দোষত্রুটি বিচার করাটা আমাদেরকে আরো ভালো মানুষে পরিণত করবে না। আমাদের নিজেদের জীবনকে পরিচ্ছন্ন করে তোলাটাই আমাদেরকে আরো ভালো অনুভব করাতে পারবে...."
বেসিক টেক্সট, পৃষ্ঠা: ৩৮
ক্ষোভ পোষণ করাটা আমাদের সাথে কি করে চলেছে সেটা বুঝতে সাহায্য করার জন্য মাঝেমধ্যে আমাদের কিছু বাস্তবিক ধারণার প্রয়োজন হয়। ক্ষোভগুলি আসলে কতোটা ধ্বংসাত্মক সে ব্যাপারে আমরা হয়তো সচেতন নাও থাকতে পারি। আমরা ভাবি, "তাতে কি হয়ছে, আমার অবশ্যই রাগ করার অধিকার আছে।" অথবা, "হয়তো আমি দ-ুএকটা ক্ষোভ পোষণ করে রাখছি, কিন্তু এতে কোনও ক্ষতি আছে বলে আমার মনে হয় না।"
ক্ষোভ পোষন করে রাখাটা আমাদের জীবনে কি ধরনের প্রভাব ফেলছে সেটা আরো পরিস্কার ভাবে বোঝার জন্য, আমরা কল্পনা করার চেষ্টা করতে পারি যে প্রত্যেকটা ক্ষোভ পোষণ করছি মানে আমরা এক একটা পাথর বহন করে চলেছি। আর ছোট্ট ছোট্ট বিদ্বেষ, যেমন, বাজে ভাবে গাড়ী চালাচ্ছে বলে কারো ওপর রেগে যাওয়া, সেটাকে আমরা ছোট্ট পাথর বা নুড়ির সাথে তুলনা করতে পারি। আর পুরো একটা গোষ্ঠীর সমস্ত মানুষের প্রতি অসুস্থ ইচ্ছে পোষণ করাটাকে আমরা একটা বিশাল বড় পাথরের চাঁই এর সাথে তুলনা করতে পারি। যদি সত্যি সত্যিই প্রত্যেকটা ক্ষোভের জন্য আমাদেরকে নানা আাকারের পাথরের বোঝা বইতে হতো, তাহলে আমরা নিশ্চিতভাবেই ঐ বোঝার ওজনের ভারে ক্লান্ত হয়ে পড়তাম। আসলে, আমাদের বোঝাগুলি বওয়াটা যতো বেশী কষ্টসাধ্য হয়ে উঠতো, ঐ বোঝা লাঘব করার জন্য আমাদের প্রচেষ্টাও ততো বেশী করে ঐকান্তিক ও আন্তরিক হয়ে উঠতো।
আমাদের ক্ষোভের বোঝাটা আমাদের আধ্যাত্মিক উন্নতিকে বাধাগ্রস্ত করে। যদি আমরা সত্যিকারার্থে স্বাধীনতা লাভ করার আকাঙ্খা পোষণ করি, তাহলে আমরা আমাদের অতিরিক্ত বোঝার ভার থেকে যতোটা বেশী সম্ভব, ততটাই নিজেদেরকে মুক্ত করতে চাইবো। যখন আমরা বোঝা কমিয়ে ফেলে হাল্কা হয়ে উঠি, তখন আমরা অন্য সঙ্গী মানুষদেরকে তাঁদের ভুলের জন্য এবং নিজেদেরকে নিজেদের ভুলের জন্য ক্ষমা করার একটি বাড়তি সক্ষমতা অর্জন করেছি বলে বুঝতে পারবো। আমরা ভালো চিন্তা, সদয় কথাবার্তা এবং অন্যদের সেবার উদ্দেশ্য কাজ করার মধ্য দিয়ে আমাদের আত্মার পরিচর্যা করে বিকশিত করে তুলবো।
শুধু আজকের জন্য: আমি আমার আত্মা থেকে ক্ষোভের বোঝাগুলি সরিয়ে ফেলার জন্য কাজ করতে চাইবো।