Koushik Das Official

Koushik Das Official মানুষের পাশে,মানুষের সাথে।

বিতরণ:📚বইতারিখ:২২/০২/২৬আজ 'চিচিড়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়'-এ পাঠরত অষ্টম,নবম,ও দশম শ্রেনীর ৩জন ছাত্র/ছাত্রীর হাতে তাদের ...
22/02/2026

বিতরণ:📚বই
তারিখ:২২/০২/২৬
আজ 'চিচিড়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়'-এ পাঠরত অষ্টম,নবম,ও দশম শ্রেনীর ৩জন ছাত্র/ছাত্রীর হাতে তাদের প্রয়োজনীয় পাঠ্যপুস্তক তুলে দিলেন "চিচড়া স্বামী বিবেকানন্দ গ্ৰাম বিকাশ কেন্দ্র" পরিবারের নিত্য শুভাকাঙ্ক্ষী মহানুভব সুদীপ্ত দাদা।

মহানুভব সুদীপ্ত দাদাভাই কে Chichra Swami Vivekananda Gram Bikas Kendra পরিবারের পক্ষ থেকে অশেষ ধন্যবাদের সহিত আন্তরিক কৃতজ্ঞতা🙏জানাই।আপনি পরিবারসহ ভালো,ও সুস্থ্য থাকুন এই কামনা করে চিচড়া স্বামী বিবেকানন্দ গ্ৰাম বিকাশ কেন্দ্র পরিবার।

(চিচড়া স্বামী বিবেকানন্দ গ্রাম বিকাশ কেন্দ্র/সরকারি রেজি.নং-S003669)

27/01/2026

গতপরশু "চিঞাপাড়া রাইজিং স্টার ক্লাব"র সরস্বতী পূজোর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে।
(চিচড়া স্বামী বিবেকানন্দ গ্রাম বিকাশ কেন্দ্র/সরকারি রেজি. নং-S003669)

গতকাল সংকল্প ফাউন্ডেশন বাৎসরিক অনুষ্ঠানে Chichra Swami Vivekananda Gram Bikas Kendra পরিবারের স্মারক প্রাপ্তি এক অনন্য,ও...
13/01/2026

গতকাল সংকল্প ফাউন্ডেশন বাৎসরিক অনুষ্ঠানে Chichra Swami Vivekananda Gram Bikas Kendra পরিবারের স্মারক প্রাপ্তি এক অনন্য,ও আনন্দের অনুভূতি।।

এই সম্মাননা শুধু আমাদের একার নয়,এই সম্মাননা আমাদের সকল শুভাকাঙ্ক্ষী,ও শুভানুধ্যায়ীদের।যাদের ছাড়া আমাদের এই পথ চলা আক্ষরিক অর্থে অসম্পূর্ণ।তাই সকলের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা🙏জানাই।এভাবেই আগামী দিনেও জনজাতি মানুষের স্বার্থে,জনজাতি মানুষের পাশে থাকবেন এই আশারাখি।

অসংখ্য ধন্যবাদের সহিত আন্তরিক🙏কৃতজ্ঞতা জানাই সংকল্প ফাউন্ডেশন কর্ণধার মাননীয় সুমিত শ্যামল মহাশয় সহ সংগঠনের সকল কর্মকর্তার প্রতি।এভাবেই এগিয়ে চলুক মানুষের জন্য আপনাদের নিঃস্বার্থ মানবসেবা।সংগঠনের জন্য একরাশ শুভকামনা সহিত ভালোবাসা রইলো।

(চিচড়া স্বামী বিবেকানন্দ গ্রাম বিকাশ কেন্দ্র/সরকারি রেজি. নং-S003669)

29/12/2025

গতকাল ঝাড়গ্রামের মানসিক প্রতিবন্ধী বিদ্যালয় #সেবায়তন_কল্যাণ_কেন্দ্র-এর অসহায় #মূক,ও #বধির বাচ্চাদের সাথে #মধ্যাহ্ন_ভোজের মাধ্যমে একমাত্র কন্যা #প্রিসিতা'র #শুভ_জন্মদিনের আনন্দ ভাগ করে নিলেন তার বাবা-মা,মাননীয় #তারকনাথ_দাস মহাশয়,ও মাননীয়া #প্রিয়াঙ্কা_সুঁই মহাশয়া।

(চিচড়া স্বামী বিবেকানন্দ গ্রাম বিকাশ কেন্দ্র/সরকারি রেজি. নং-S003669)

শুভ জন্মদিন🎂প্রিসিতা।(ভাগ্নি)স্থান: সেবায়তন কল্যাণ কেন্দ্র।ঝাড়গ্রাম নিবাসী মাননীয়  #তারকনাথ_দাস মহাশয়,ও অর্ধাঙ্গিনী ...
28/12/2025

শুভ জন্মদিন🎂প্রিসিতা।(ভাগ্নি)
স্থান: সেবায়তন কল্যাণ কেন্দ্র।

ঝাড়গ্রাম নিবাসী মাননীয় #তারকনাথ_দাস মহাশয়,ও অর্ধাঙ্গিনী মাননীয়া #প্রিয়াঙ্কা_সুঁই মহাশয়া আদরের কন্যা #প্রিসিতা'র #শুভ_জন্মদিন উপলক্ষে তার বাবা-মা তাদের একমাত্র প্রিন্সেসের জন্মদিনের আনন্দ টুকু #সেবায়তন_কল্যাণ_কেন্দ্র"র #মূক_বধির বাচ্চাদের সাথে #মধ্যাহ্ন_ভোজের মাধ্যমে ভাগ করে নিলেন আজ।

১৯৯২ সালে #স্বর্গীয়_পাঁচকড়ি_দে বাবুর নিজের হাতে প্রতিষ্ঠা করেন এই #সেবায়তন_কল্যাণ_কেন্দ্র" নামক #মূক_বধির_প্রতিষ্ঠান টি।এই প্রতিষ্ঠান #ঝাড়গ্রাম শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত।

এখানে মূলত #মানসিক_প্রতিবন্ধী শিশুরা থাকে যারা জন্মলগ্ন থেকে #কথা_বলতে,ও #কানে_শুনতে পায় না।তাদের কে এখানে রেখে #শিক্ষাদান,ও #স্বাবলম্বী করে তোলার পাঠ দেওয়া হয় এই প্রতিষ্ঠানের মাধ্যমে।

আজকে অসহায় বাচ্চারা #প্রিসিতা'র #জন্মদিনের আনন্দে সামিল হয়ে ভীষণ ভীষন খুশি।সমগ্র অনুষ্ঠানের সহযোগীতায় ছিলেন Chichra Swami Vivekananda Gram Bikas Kendra পরিবার,ও #প্রিসিতা'র #পরিবার_পরিজন।

#প্রিসিতা_ভাগ্নি'কে শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা,ও স্নেহভরা ভালোবাসা রইলো।♥️সমাজে প্রতিষ্ঠিত হয়ে অনেক বড়ো মনের মানুষ হও এই প্রার্থনা করে "চিচড়া স্বামী বিবেকানন্দ গ্ৰাম বিকাশ কেন্দ্র" পরিবার।

এবং #দাস_পরিবারের প্রতি(ও) #চিরকৃতজ্ঞ🙏এই রকম একটি #মহৎ,ও #সামাজিক উদ্যোগ নেওয়ার জন্য,এবং আমাদের কে(ও)এই উদ্যোগে #অংশীদার করে তোলার জন্য।

এই রকম #ভাবনা যদি সমাজের প্রতিটা মানুষ ভাবেন তাহলে হয়তো অনেক #অসহায়_মানুষ_উপকৃত হবেন। আর #নিজেদের_বিশেষ_দিন গুলোকে যদি আমরা এই ভাবে #উদযাপন করি তার আনন্দ(ও)ভাষায় প্রকাশ সম্ভব নয়।তাই সকলে ভালো থাকুন।মানুষের পাশে থাকুন।

(চিচড়া স্বামী বিবেকানন্দ গ্রাম বিকাশ কেন্দ্র/সরকারি রেজি.নং-S003669)

ঝাড়গ্রামের,মহিলা পরিচালিত সমাজসেবী সংগঠন "স্বপ্নের মেয়েবেলা" কর্তৃক পৌষমেলা পার্বন,ও সংস্থার ৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ...
26/12/2025

ঝাড়গ্রামের,মহিলা পরিচালিত সমাজসেবী সংগঠন "স্বপ্নের মেয়েবেলা" কর্তৃক পৌষমেলা পার্বন,ও সংস্থার ৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে এক নজীর বিহীন "রক্তদান" শিবিরের আয়োজন করেন।

যেখানে ২৬জন বাড়ির মহিলারা এগিয়ে এসে নিজের মহামূল্যবান রক্ত দান করে সমাজগড়ার লক্ষ্য নিয়ে এক অভিনব বার্তা দিয়ে গেলেন।কারণ,রক্তদান আমাদের এই ক্ষুদ্র জীবনের সবচেয়ে বড়ো দান।

যেখানে আমাদের এক ইউনিট রক্তে তিনটে মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়।এবং রক্তদানের মাধ্যমে আমাদের নিজের শরীর(ও)সুস্থ্য,সতেজ,ও প্রাণবন্ত থাকে।

এখনো আমরা প্রায় দেখি,গ্ৰামগঞ্জে,শহরাঞ্চলের মানুষ রক্তদান করতে ভয় পায়।রক্ত দেওয়ার কথা শুনলে বিভিন্ন অজুহাত দেখিয়ে এড়িয়ে যায়,সেখানে নুতন নুতন মহিলা রক্তদাতারা এগিয়ে এসে যে রক্তদান করছেন এটা সত্যিই সমাজের কাছে এক অভিনব দৃষ্টান্ত।

কারণ,রক্ত তৈরির কোনো কারখানা নেই,যে চাইলেই পাওয়া যাবে।তাই পুরুষ-মহিলা নির্বিশেষে আমাদের প্রত্যেকেই ভয় না পেয়ে এগিয়ে আসতে হবে রক্তদানে।তবেই একটা সুন্দর,ও সুস্থ্য সমাজ গড়ে উঠবে।

আর মানুষের মধ্যে এই সচেতনতার বার্তাটাই ছড়িয়ে দিতে পেরেছে আমাদের সবচেয়ে প্রিয় সমাজসেবী সংগঠন "স্বপ্নের মেয়েবেলা" তাই ওনাদের সংগঠনের এই উদ্যোগ কে আমরা অন্তর থেকে সাধুবাদ জানাই।

আজকের অনুষ্ঠানে Chichra Swami Vivekananda Gram Bikas Kendra পরিবারের স্মারক প্রাপ্তি এক অনন্য,ও আনন্দের অনুভূতি।

অশেষ ধন্যবাদের সহিত কৃতজ্ঞতা জানাই🙏"স্বপ্নের মেয়েবেলা" সংগঠনের সকল সদস্যার প্রতি।

(চিচড়া স্বামী বিবেকানন্দ গ্রাম বিকাশ কেন্দ্র/সরকারি রেজি.নং-S003669)

হুইল চেয়ার প্রদানতারিখ:১৭/১২/২৫বহরাগোড়া ব্লকের অন্তর্গত রাজলাবাঁধ পঞ্চায়েতের বাসিন্দা বিমল নায়েক বাবু'কে একটি(১) #হু...
17/12/2025

হুইল চেয়ার প্রদান
তারিখ:১৭/১২/২৫
বহরাগোড়া ব্লকের অন্তর্গত রাজলাবাঁধ পঞ্চায়েতের বাসিন্দা বিমল নায়েক বাবু'কে একটি(১) #হুইলচেয়ার,(২) #কম্বল,(৩) #হেলথ_ড্রিংক,ও (৪)কিছু ্রদান করা হলো।
এই সহায়তা যৌথভাবে প্রদান করেন Chichra Swami Vivekananda Gram Bikas Kendra পরিবারের তাপস নায়েক,ও মৈত্রী সংগঠনের মাননীয় সন্দীপ শাউ মহাশয়।

উল্লেখ্য-বিমল বাবু গত(৩–৪)বছর ধরে স্নায়বিক (নিউরোলজিক্যাল)রোগে আক্রান্ত,যার ফলে চলাফেরায় চরম অসুবিধা হচ্ছিল।এই পরিস্থিতিতে প্রদত্ত হুইল চেয়ারটি তাঁর দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে এই আশারাখে "চিচড়া স্বামী বিবেকানন্দ গ্ৰাম বিকাশ কেন্দ্র" পরিবার।

(চিচড়া স্বামী বিবেকানন্দ গ্রাম বিকাশ কেন্দ্র/সরকারি রেজি. নং-S003669)

বিতরণ :কম্বলতারিখ:৩০/১১/২৫গতপরশু খড়গপুর নিবাসী তথা ভারতীয় সৈনিক মাননীয়  #মহাদেব_মন্ডল মহাশয় স্যারের একান্ত প্রচেষ্টা...
02/12/2025

বিতরণ :কম্বল
তারিখ:৩০/১১/২৫

গতপরশু খড়গপুর নিবাসী তথা ভারতীয় সৈনিক মাননীয় #মহাদেব_মন্ডল মহাশয় স্যারের একান্ত প্রচেষ্টায় #চিঞাপাড়া_গ্ৰামের জনজাতি পরিবারের দুঃস্থ মানুষদের হাতে #কম্বল তুলে দেওয়া হলো Chichra Swami Vivekananda Gram Bikas Kendra পরিবারের পক্ষ থেকে।

মাননীয় মহাদেব মন্ডল মহাশয় কে অসংখ্য ধন্যবাদের সহিত আন্তরিক কৃতজ্ঞতা🙏এবং দুঃস্থ মানুষের স্বার্থে আপনার এই একান্ত প্রচেষ্টাকে সাধুবাদ জানাই "চিচড়া স্বামী বিবেকানন্দ গ্ৰাম বিকাশ কেন্দ্র" পরিবার।

(চিচড়া স্বামী বিবেকানন্দ গ্রাম বিকাশ কেন্দ্র/সরকারি রেজি. নং-S003669)

রক্তদান🩸তারিখ: ০১/১২/২৫একজন অসহায় মায়ের ১১বছরের ছেলে থ্যালাসেমিয়ায় আক্রান্ত,যার ২০দিন অন্তর (🅰️+)পজেটিভ রক্তের প্রয়...
02/12/2025

রক্তদান🩸
তারিখ: ০১/১২/২৫

একজন অসহায় মায়ের ১১বছরের ছেলে থ্যালাসেমিয়ায় আক্রান্ত,যার ২০দিন অন্তর (🅰️+)পজেটিভ রক্তের প্রয়োজন হয়।

গতকাল Chichra Swami Vivekananda Gram Bikas Kendra পরিবারের চিরদিনের শুভাকাঙ্ক্ষী,মাননীয় সমীর কর মহাশয় ঝাড়গ্রাম হসপিটালের ব্লাড সেন্টারে গিয়ে নিজের শরীরের মহামূল্যবান(🅰️+)উষ্ণ রক্ত দান করেন।

নিয়মিত রক্তদাতা মাননীয় সমীর কর মহাশয় দাদা'কে রক্তিম শুভেচ্ছা সহযোগে একরাশ ভালোবাসা,ও আন্তরিক কৃতজ্ঞতা🙏জানাই।তুমি সপরিবারে ভালো থেকো এই প্রার্থনা করে চিচড়া স্বামী বিবেকানন্দ গ্ৰাম বিকাশ কেন্দ্র পরিবার।

(চিচড়া স্বামী বিবেকানন্দ গ্রাম বিকাশ কেন্দ্র/সরকারি রেজি. নং-S003669)

বিতরণ: প্রোটিন জাতীয় খাবার তারিখ:৩০/১১/২৫গতকাল খড়গপুর নিবাসী তথা ভারতীয় সৈনিক মাননীয় মহাদেব মন্ডল মহাশয় স্যারের একা...
01/12/2025

বিতরণ: প্রোটিন জাতীয় খাবার
তারিখ:৩০/১১/২৫

গতকাল খড়গপুর নিবাসী তথা ভারতীয় সৈনিক মাননীয় মহাদেব মন্ডল মহাশয় স্যারের একান্ত প্রচেষ্টায়,ও Chichra Swami Vivekananda Gram Bikas Kendra পরিবারের সহযোগিতার ঝাড়গ্রামের "বিকাশ ভারতী" আবাসিক অনাথ আশ্রমের বাচ্চাদের হাতে প্রোটিন জাতীয় খাবার তুলে দেওয়া হলো।

অসংখ্য ধন্যবাদের সহিত আন্তরিক কৃতজ্ঞতা 🙏 জানাই মাননীয় মহাদেব মন্ডল মহাশয় স্যারের প্রতি এই রকম একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য এবং অশেষ ধন্যবাদ জানাই🙏"বিকাশ ভারতী" অনাথ আশ্রমের কর্ণধার মাননীয় দীপক ব্যানার্জী মহাশয় কে আমাদের একটু সেবা করার সুযোগ দেওয়ার জন্য।

(চিচড়া স্বামী বিবেকানন্দ গ্রাম বিকাশ কেন্দ্র/সরকারি রেজি. নং-S003669)

Address

Chichra
Jhargram
721503

Website

Alerts

Be the first to know and let us send you an email when Koushik Das Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category