Sankrail Development Block, Rohini, Paschim Medinipur

Sankrail Development Block, Rohini, Paschim Medinipur Sankrail Development Block
P.O.- Rohini
Sub-Division - Jhargram Sadar
District - Jhargram

Happy Diwali
04/11/2021

Happy Diwali

01/11/2021
17/01/2019

কোদোপালের কটেজ বুকিং পেতে যোগাযোগ করুন এই নম্বরে 8768562505

উৎসবে ভরপুর, মাটির টানে প্রাণের সুর .....সুরের ছন্দে মাতবো সবাই, নিকট থেকে দূর।
10/01/2019

উৎসবে ভরপুর, মাটির টানে প্রাণের সুর .....
সুরের ছন্দে মাতবো সবাই, নিকট থেকে দূর।

আজকের সংবাদ প্রতিদিনে প্রকাশিত খবর :
25/02/2018

আজকের সংবাদ প্রতিদিনে প্রকাশিত খবর :

25/02/2018

আজকের বর্তমান-এ প্রকাশিত খবর :

সাঁকরাইলে নতুন পর্যটন কেন্দ্র ‘কোদোপাল ইকো নেস্ট’
সংবাদদাতা, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকে পর্যটকদের নতুন ঠিকানা হল ‘কোদোপাল ইকো নেস্ট’। শনিবার এই পর্যটন কেন্দ্রটির উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি সমায় মাণ্ডি। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী চূড়ামণি মাহাত, দুই অতিরিক্ত জেলাশাসক কৌশিককুমার পাল, টি বালাসুব্রহ্মণিয়ম, ঝাড়গ্রামের মহকুমা শাসক নুকলচন্দ্র মাহাত, সাঁকরাইলের বিডিও মহম্মদ ওয়াসিউল্লাহ, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরমা পাত্র প্রমুখ।
সাঁকরাইলের রোহিণী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোদোপাল এলাকাটি সুবর্ণরেখা ও ডুলুং নদীর মাঝে চর। ২০১২সাল থেকে ব্লক প্রশাসনের উদ্যোগে ১০০দিনের প্রকল্পে সুবর্ণরেখা ও ডুলুং নদীর মাঝে চরে একশো একর জমিতে দশ হাজার প্রজাতির ফলের গাছ লাগানো হয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন শাক-সব্জি ও ভেষজ উদ্ভিদের বাগান। নদী চরের মাঝে জঙ্গলমহল অ্যাকশন প্ল্যান এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ থেকে আটটি কটেজ তৈরি করা হয়েছে। তবে পর্যটকরা পঞ্চায়েত সমিতির অফিসে যোগাযোগ করে কটেজগুলি বুকিং করতে পারবেন। পর্যটকরা যাতে দু’টি নদী ও জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে পারেন তার জন্য থাকছে দু’টি ওয়াচ টাওয়ার। তবে কোদোপাল আসার রাস্তারটির অবস্থা খারাপ।
সভাধিপতি বলেন, কোনও ফান্ড থেকে টাকা পেলে এই রাস্তার জন্য বরাদ্দ করা হবে। ওখানে স্থায়ী সেতু করার চিন্তা ভাবনা চলছে। ঝাড়গ্রামের অতিরিক্ত জেলাশাসক কৌশিককুমার পাল বলেন, এখানে যদি যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা যায়, তাহলে খুব সুন্দর পর্যটন কেন্দ্রের পাশাপাশি বায়ো ডাইভারসিটির গবেষণা কেন্দ্র গড়ে উঠতে পারে।
সাঁকরাইলের বিডিও বলেন, সপ্তাহ খানেকের মধ্যে পর্যটকরা এখানে থাকতে পারবেন। স্ব-সহায়ক গোষ্ঠীর মাধ্যমে কটেজগুলি দেখভাল করা হবে।

আজকের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর :
25/02/2018

আজকের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর :

ঝাড়গ্রাম জেলার নতুন পর্যটন কেন্দ্র ‘কোদোপাল ইকো নেস্ট’ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হল শনিবার। এ দিন নতুন পর্যটন.....

আজ ১লা ফাল্গুন। বসন্তের প্রথম দিন। একইসাথে ভ‍্যালেনটাইন্স ডে। যৌবনের দিন, প্রনয়ের দিন। সে আহ্বান কি আর শুধু আমাদের মাঝে...
14/02/2018

আজ ১লা ফাল্গুন। বসন্তের প্রথম দিন। একইসাথে ভ‍্যালেনটাইন্স ডে। যৌবনের দিন, প্রনয়ের দিন। সে আহ্বান কি আর শুধু আমাদের মাঝে? প্রকৃতিতেও পড়েছে সাড়া। শাখায় শাখায় নব স্পন্দন। সারা শীতে দুরুদুরু বুকে পাতা ঝরিয়ে যে ছিল রিক্ত, সে আজ সেজে উঠছে মধুপের গুঞ্জন আশায়।

আমলকির কুঁড়ি আর ফুল। সাথে কচি পাতা। আজ কোদোপালে (ঝাড়গ্রাম জেলার নতুন ট‍্যুরিস্ট স্পট)।

"... ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল।"কোদোপাল, ঝাড়গ্রাম জেলার নতুন টুরিস্ট স্পট।
09/02/2018

"... ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল।"

কোদোপাল, ঝাড়গ্রাম জেলার নতুন টুরিস্ট স্পট।

"ফাল্গুনে বিকশিত কাঞ্চনফুল", আর মাত্র পঞ্চদিবসের অপেক্ষা।গতকাল বিকেলের কোদোপালে (ঝাড়গ্রাম জেলায় বেড়ানোর নতুন ঠিকানা)।
09/02/2018

"ফাল্গুনে বিকশিত কাঞ্চনফুল", আর মাত্র পঞ্চদিবসের অপেক্ষা।

গতকাল বিকেলের কোদোপালে (ঝাড়গ্রাম জেলায় বেড়ানোর নতুন ঠিকানা)।

25/06/2016

এবার পশ্চিম মেদিনীপুরের সাঁকরাইলের বনপুরা গ্রামে ট্যারানটুলা-আতঙ্ক। গতকা

Address

VILL & P. O: ROHINI, S. P: SANKRAIL, SUB-DIVISION: JHARGRAM SADAR, DISTRICT: JHARGRAM
Jhargram
721143

Opening Hours

Monday 10am - 5:30pm
Tuesday 10am - 5:30pm
Wednesday 10am - 5:30pm
Thursday 10am - 5:30pm
Friday 10am - 5:30pm

Telephone

+3223268255

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sankrail Development Block, Rohini, Paschim Medinipur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sankrail Development Block, Rohini, Paschim Medinipur:

Share