Jateswar Girls High School HS জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়

  • Home
  • India
  • Joteswar Hat
  • Jateswar Girls High School HS জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়

Jateswar Girls High School HS      জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয় Govt. Aided High School.

18/07/2026

*এতোদ্বারা জটেশ্বরবাসীকে জানানো হচ্ছে যে চলতি শিক্ষা বছরের ছাত্রী ছাড়া প্রাক্তন ছাত্রীদের ডক্যুমেন্টস এর বিভিন্ন রকমের ভুল সংশোধন-সংক্রান্ত কাজ শুধুমাত্র সপ্তাহের বুধবার করা হবে।*

*আর,স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন ডক্যুমেন্টস এর attestation এর কাজ শুধুমাত্র সপ্তাহের শুক্রবার করা হবে।*

*শিক্ষাদপ্তরের এবং রাজ্যসরকার এর তরফে যে কাজগুলো করার অর্ডার স্কুলের ওপর থাকে,সেগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত। আপনারা পাশে থাকবেন, এই আশা রাখছি। 🙏*

*প্রধান শিক্ষিকা*
*জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয় (উ:মা:)*

18/07/2026

সবুজ-অবুঝদের সাথে সবুজের অংগীকার দিয়ে শুরু হলো আমাদের অরণ্যসপ্তাহ।দেশের ভাবী নাগরিকদের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর আন্তরিক আহ্বান প্রাঞ্জলভাবে পাঠ করছেন বিদ্যালয় এর শিক্ষিকা। সবাই কখন শ্রোতা থেকে দৃঢ়প্রতিজ্ঞ নাগরিক হয়ে উঠেছিলাম,সে উপলব্ধি এলো পাঠের শেষে। সব মিলে এক অসাধারণ আবেগ দিয়ে শুরু হলো আমাদের দিন,অরণ্যসপ্তাহের প্রথম দিন।

17/07/2026

সবুজের অংগীকার দিয়ে শুরু হলো আমাদের বিদ্যালয়ের অরণ্যসপ্তাহ। মাননীয় মুখ্যমন্ত্রীর আন্তরিক আহ্বান দেশের ভাবী নাগরিকদের কাছে।সুন্দর,শ্রুতিমধুর, মনোগ্রাহী পাঠ বিদ্যালয় এর শিক্ষিকার।প্রত্যেকটা শব্দ বিশ্বাস করতে, নিজেকে এর অংশ ভাবতে ভালো লাগে,গর্ববোধ হয়।

17/07/2026
21/06/2026

আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো আমাদের বিদ্যালয়ে

16/05/2026

উচ্চমাধ্যমিক এর ফোর্থ সেমিস্টারের রেজাল্ট ঘোষিত হলো। আমার অন্যতম প্রিয় একটা ব্যাচকে আজ অফিসিয়ালি বিদায় জানাতে হলো। অন্যান্য অনেক স্কুলের তুলনায় জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়ের ক্লাস ইলেভেন থেকে টুয়েলভ এবং চূড়ান্ত ফলাফলের মুহূর্ত পর্যন্ত জার্নিটা অনেকটাই আলাদা। মাধ্যমিক পরীক্ষায় আপাত ভালো রেজাল্ট করা ছাত্রীরা তো বিষয়ের প্রকারভেদের জন্য এবং বিজ্ঞান বিভাগে পড়ার জন্য পার্শ্ববর্তী হাইস্কুলসহ ফালাকাটার অন্যান্য প্রতিথযশা স্কুলে ভর্তি হয়।যারা টেনেটুনেও পাশ করে, তাদের গার্জিয়ানরাও তাদের আরও বেশী জোরে টেনেটুনে হাইস্কুলে ভর্তি হতেই হবে বলে ভর্তি করেন, সদ্যপ্রাক্তন স্কুল তখন পঠন-পাঠনের অযোগ্য হিসেবে বিবেচিত হয়,টি সি দেওয়াতে বাধ সাধলে বিদ্রোহের আঁচ লাগে এস আই হয়ে থানা হয়ে ডি আই এর অফিসে। কিছুদিন আগে যে টীচার খুব ভালো ক্লাস নিতেন, অফ পিরিয়ডে নিজের রিফ্রেশমেন্ট এর তোয়াক্কা না করে তার কপিতে গ্রামার চেক করে দিতেন, গোধূলির আলোকে সাক্ষী রেখে তার জন্য অতিরিক্ত ক্লাস নিতেন, মুহূর্তেই তিনি হয়ে যান অপাংক্তেয়। প্রধান শিক্ষিকা তখন প্রধান আসামীতে পর্যবসিত। তাদের বিদ্রোহ দেখলে যে কেউ কাজী নজরুল ইসলামকে মিস করবেন। ঠিক এইরকমই আবহে কিছু ছাত্রী যখন স্কুল ও শিক্ষিকাদের ওপর বিশ্বাস ও শ্রদ্ধায় অবিচল থেকে ক্লাস ইলেভেনের রুমটা ভরিয়ে তোলে,তাদের প্রাপ্ত নম্বর যখন আর পাঁচজনের হাসির খোরাক হয়,তখন তাদের দিকে তাকিয়ে শিক্ষিকারা আশায় বুক বাঁধেন,সংকল্পে দৃঢ় হন, আর দাঁতে দাঁত চেপে ওই থার্ড ডিভিশনের ব্যাচটাকে নিয়ে মেতে ওঠেন যোগ্যতমের উদবর্তনের যুদ্ধে।তারই ফল বের হলো গতকাল। ৯১ জন মাধ্যমিক প্রায় থার্ড ডিভিশনের গুরুকুল থেকে একজন স্টার, ৩২ জন ফার্স্ট ডিভিশন, ৫৮ জন হায়ার সেকেন্ড ডিভিশন ও মাত্র একজন থার্ড ডিভিশন। কুর্ণিশ জানাই আমার সহকর্মীদের,সেইসব গার্জিয়ানদের যারা স্কুলের প্রতি আস্থা রেখেছিলেন, আর সেই ছাত্রীদের যারা মনের মানুষ হয়ে উঠেছে, যাদের বিদায় দিতে চোখ ভিজে যাচ্ছে। তোমাদের চলার পথ মসৃণ হোক,হোঁচট খেলে পাশে থাকবো,সামলে নেবো--- এ বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষিকার অংগীকার।

সবেমাত্র মাধ্যমিক, ২০২৬ এর ফলাফল প্রকাশিত হয়েছে। জটেশ্বর উচ্চ বিদ্যালয় এর কৃতী ছাত্র স্বরূপ কন্ঠ আমাদের সবাইকে গর্বিত কর...
12/05/2026

সবেমাত্র মাধ্যমিক, ২০২৬ এর ফলাফল প্রকাশিত হয়েছে। জটেশ্বর উচ্চ বিদ্যালয় এর কৃতী ছাত্র স্বরূপ কন্ঠ আমাদের সবাইকে গর্বিত করে মেধাতালিকায় পঞ্চম স্থান অধিকার করে নিয়েছে। আর এই অসাধারণ রেজাল্টের উচ্ছ্বাসে ঢেকে গিয়েছে একটা অসম লড়াইয়ের গল্প। হ্যাঁ, গল্প হলেও সত্যি! সবেমিরা ইয়াসমিন। জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয় এর এই মাতৃ-পিতৃহীন ছাত্রীটি মামার সংসারে বেড়ে উঠেছে।প্রয়োজনের তুলনায় স্বল্প আয়েও তার মামা নিজের দুই মেয়ের সাথে বোনের মেয়েটিকেও আদরে যত্নে বড় করেছেন। হয়তো প্রাচুর্যে পারেননি, তবুও আন্তরিকতায় পেরেছেন। তবুও বাবা-মায়ের ছত্রছায়ার অভাব তো কেউ পূরণ করতে পারেন না।মেয়েটি স্বভাব উদাসী ছিলো, কখনো দেখেছি হতাশা ওকে গ্রাস করছে।কিন্তু দাঁতে দাঁত চেপে লড়াইটা থামায়নি।স্কুলের শিক্ষিকাদের কাছে,আমার কাছে মনের কথা শেয়ার করেছে,আমাদের কাছে মনোবল পেয়ে নতুন উদ্যম নিয়ে পড়ায় মনোনিবেশ করেছে।জানতাম, এর ফল মিলবে।সকাল বেলা স্টাফ মিঠুন যখন রেজাল্ট সংগ্রহ করতে গেলো, ওকে পার্মিশান দিয়েছিলাম কালেকশান সেন্টারেই প্যাকেট খুলে স্কুলের রেজাল্ট দেখে জানাতে।না,সবেমিরা আমাদের নিরাশ করেনি।৬৭৯ পেয়ে স্কুল টপার হয়েছে সে।জীবন বিজ্ঞানে ১০০,বাংলায় ৯৮ -- এই পরিসংখ্যানগুলো ওর মেধাকে চিনিয়ে দেয়।আর পাঁচটা ছাত্র-ছাত্রীদের মতো তুলনামূলক সুস্থ জীবন পেলে হয়তো জটেশ্বরবাসী জোড়া সাফল্যের স্বাদ পেতেন। তবে সবেমিরা ব্লকে ছাত্রীদের মধ্যে প্রথম হয়েছে,জেলায় ছাত্রীদের মধ্যে যুগ্মদ্বিতীয়(যতটা জেলার ফলাফল জানতে পেরেছি) --এই পরিসংখ্যানটা সাধারণ মানুষ তো অবশ্যই, সংবাদ মাধ্যমও হয়তো খোঁজ রাখেনি।শুধু তাইই নয় জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে দশম স্থানাধিকারী ছাত্রীটিও ৫৫১ পেয়েছে যা অনেক স্কুলের টপারের থেকেও বেশী। এসবের খোঁজ কেউ রাখেনি।স্কুল কর্তৃপক্ষ যখন ছাত্রীদের মোবাইল আটকে রাখে,কিছু দুর্বৃত্ত প্রধান শিক্ষিকার ওপর চড়াও হয়,সাংবাদিক চলে আসেন পোড়া গন্ধ পেয়ে।অথচ, জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয় যখন সুগন্ধ ছড়ায়,তার আঘ্রাণ নিতে কেউ আসেন না। এইসব অবহেলার ওপর প্রলেপ লাগিয়ে দেয় সবেমিরা, পিউল,গৌরিকাদের রেজাল্ট। তোদের জন্য তোদের বিদ্যালয় গর্বিত। নাই বা থাকুক প্রচারের আলোর ঝলকানি, তোদের সাফল্যে তোদের বিদ্যালয় আজ আলোকিত।

30/01/2026

আমাদের বিদ্যালয়ের মঞ্চের নাম "মান্দার",অর্থাৎ মাদল,একটি আদিবাসী বাদ্যযন্ত্র।বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা পরিবেশিত একটি আদিবাসী নৃত্য, ধামসা ও মাদল সহযোগে।

Address

Jateswar, Falakata, Alipurduar
Joteswar Hat
735216

Opening Hours

Monday 10am - 4pm
Tuesday 10am - 4pm
Wednesday 10am - 4pm
Thursday 10am - 4pm
Friday 10am - 4pm
Saturday 10am - 2pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jateswar Girls High School HS জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share