Abdul Matin AITC

Abdul Matin AITC All India Trinamool Congress, 53 Kailashahar Assembly Constituency..

04/08/2026

ত্রিপুরার ঐতিহ্যবাহী কের পূজা উপলক্ষ্যে সমস্ত রাজ্যবাসীর প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন

03/08/2026

গতকাল, ২ আগস্ট, ছিল ফ্রেন্ডশিপ ডে। একটু দেরিতে হলেও এই উপলক্ষে একটি ছোট্ট আত্মসমালোচনা...

আজকাল আমরা অনেক অভিভাবক সন্তানের ভবিষ্যৎ গড়ার চেয়ে ঘণ্টার পর ঘণ্টা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মোবাইলে আড্ডা ও অপ্রয়োজনীয় কথাবার্তায় ব্যস্ত থাকি। অথচ একটি সন্তানের সবচেয়ে বেশি প্রয়োজন বাবা-মায়ের সময়, সঠিক দিকনির্দেশনা, শাসন, ভালোবাসা এবং মানসিক সমর্থন।আমি নিজেও এই ভুলের বাইরে নই। আমিও এর অন্তর্ভুক্ত। তাই অন্যকে দোষ দেওয়ার আগে নিজেকেই প্রশ্ন করি—আমি কি সত্যিই আমার সন্তানকে যথেষ্ট সময় দিচ্ছি? মনে রাখবেন, জীবনের পথে অনেক বন্ধু আসে, আবার সময়ের সঙ্গে অনেক বন্ধু দূরেও সরে যায়। কিন্তু আপনার সন্তানই এমন একজন, যে সারাজীবন আপনার ভালোবাসা, সময় ও সান্নিধ্য কামনা করে। আপনি যদি তার প্রথম বন্ধু হয়ে উঠতে পারেন, তবে সে জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে আপনার ওপরই সবচেয়ে বেশি ভরসা করবে। আর একটি কথা মনে রাখবেন—বন্ধু কখনোই পরিবারের স্থান নিতে পারে না। বন্ধু জীবনের একটি অংশমাত্র, কিন্তু পরিবারই জীবনের ভিত্তি। তাই পরিবারের জন্য সময় দিতে কখনো ভুলবেন না।সোশ্যাল মিডিয়ার লাইক-কমেন্ট নয়, অভিভাবকের সময়, ত্যাগ, দায়িত্ববোধ ও বন্ধুত্বই সন্তানের সবচেয়ে বড় সম্পদ। আসুন, আমরা নিজের সন্তানের সবচেয়ে কাছের বন্ধু হওয়ার চেষ্টা করি।

সকলকে বিলম্বিত ফ্রেন্ডশিপ ডে-র আন্তরিক শুভেচ্ছা।

30/07/2026

তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার সম্মানিত মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী রায় সাহা মহোদয়ার স্বামী দীনেশ চন্দ্র সাহার আকস্মিক প্রয়াণের সংবাদে আমি গভীরভাবে শোকাহত।

প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার- পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। এই কঠিন সময়ে ঈশ্বর যেনো তাঁদের শোক সহ্য করার শক্তি ও সাহস প্রদান করুন,এই কামনা করি।

তিনি বলেছিলেন, "স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমোতে দেয় না।" তিনি শিখিয়েছেন স্বপ্ন দেখ...
27/07/2026

তিনি বলেছিলেন, "স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমোতে দেয় না।" তিনি শিখিয়েছেন স্বপ্ন দেখতে, আর সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে।

তিনি ছিলেন, তিনি আছেন... প্রতিটি ছাত্রের খাতায়,
প্রতিটি বিজ্ঞানীর ল্যাবে, প্রতিটি ভারতীয়ের হৃদয়ে।

আজকের দিনেই আমরা হারিয়েছিলাম সেই আলোকবর্তিকাকে।
মহান বিজ্ঞানী, ‘মিসাইল ম্যান অফ ইন্ডিয়া’,প্রকৃত দেশপ্রেমিক, ভারতের একাদশতম রাষ্ট্রপতি, "ভারতরত্ন" ড. এ.পি.জে. আবদুল কালাম জী'র পুণ্যতিথিতে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তাঁর আদর্শই আমাদের পথ চলার প্রেরণা।

🇮🇳  -এর মহিলাদের "৪৯ কেজি ভারোত্তোলন" প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জয় করলেন মীরাবাই চানু। 🥇💪কমনওয়েলথ গেমস...
26/07/2026

🇮🇳 -এর মহিলাদের "৪৯ কেজি ভারোত্তোলন" প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জয় করলেন মীরাবাই চানু। 🥇💪

কমনওয়েলথ গেমসে টানা "তিনটি স্বর্ণপদক" জয়ের মাধ্যমে তিনি ভারতের প্রথম ভারোত্তোলক হিসেবে এই অনন্য গৌরব অর্জন করলেন।

তাঁর অদম্য পরিশ্রম, অটল নিষ্ঠা ও একাগ্রতা সমগ্র দেশকে বারবার গর্বিত করে চলেছে। আপনার এই অসাধারণ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

জয় হিন্দ! 🇮🇳

জুবাইদার রহস্যময় হত্যা মামলার তদন্ত চলছিল অনেকদিন ধরে,,,,,,আজ সন্দেহভাজন এক যুবক কে গ্রেফতার করেছে ইরানি থানার পুলিশ।সন...
25/07/2026

জুবাইদার রহস্যময় হত্যা মামলার তদন্ত চলছিল অনেকদিন ধরে,,,,,,
আজ সন্দেহভাজন এক যুবক কে গ্রেফতার করেছে ইরানি থানার পুলিশ।
সন্দেহভাজন যুবকের নাম শাকিল আহমেদ।
বাড়ি , রাতাছড়া।
টিলাবাজার মাদ্রাসার ছাত্র এবং মাদ্রাসার হোস্টেলে থাকে।
মাদ্রাসার হোস্টেলে থেকে এইরকম ক্রাইম করে কি করে,,,,
প্রায় রাত্রি একটা দুটার সময়ও হোস্টেলের ছাত্র দের বাজারে গুরা ফেরা করতে দেখা যায়,,,,,,
সব কিছুর দায় ভার হোস্টেল সুপার, হেডমাস্টার এবং এসএমসি কমিটির প্রেসিডেন্ট কে নিতে হবে।

একটা উইকেট পড়ল… কাউন্টডাউন শুরু… অধর্মের নাটের গুরুর স্সিদ্ধান্তকে স্বাগত জানাই!!! ১৫২ র বেশি লিক? দুঃখ একটাই - ২০ র বে...
25/07/2026

একটা উইকেট পড়ল… কাউন্টডাউন শুরু… অধর্মের নাটের গুরুর স্সিদ্ধান্তকে স্বাগত জানাই!!! ১৫২ র বেশি লিক? দুঃখ একটাই - ২০ র বেশি ছাত্রের আত্মহত্যা ইতিহাস হয়েই থেকে যাবে। সমবেদনা। ছাত্র-যুবদের স্যালুট।

25/07/2026
24/07/2026
24/07/2026

সকলকে উল্টো রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🙏

#উল্টোরথযাত্রা

Address

Kailasahar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Matin AITC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share