Tinku Roy

Tinku Roy Official account of Shri Tinku Roy, Cabinet Minister for Social Welfare & Social Education, Youth Affairs & Sports and Labour Department, Govt of Tripura
(1)

আজ ভারতীয় জনতা পার্টি, ঊনকোটি জেলার বরিষ্ঠ নেতা ডা. সুশান্ত সিনহা মহোদয়ের বাসভবনে গিয়ে উনার শারীরিক অবস্থার খোঁজখবর ন...
05/09/2026

আজ ভারতীয় জনতা পার্টি, ঊনকোটি জেলার বরিষ্ঠ নেতা ডা. সুশান্ত সিনহা মহোদয়ের বাসভবনে গিয়ে উনার শারীরিক অবস্থার খোঁজখবর নিলাম।

ফটিকরায় বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক তথা ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহাশয়ের বাসভবনে শ্রীক...
05/09/2026

ফটিকরায় বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক তথা ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহাশয়ের বাসভবনে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত পবিত্র নন্দ উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করি।

ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সকলের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গলময় হয়ে উঠুক—এই প্রার্থনা করি। 🙏🦚

জয় শ্রীকৃষ্ণ। 🙏

ঊনকোটি জেলাপরিষদের সদস্যা সুচিত্রা ঘোষ মহোদয়া কিছুদিন পূর্বে এক দুর্ঘটনায় আহত হন। আজ উনার বাড়িতে যায় এবং তাঁর শারীরিক ...
05/09/2026

ঊনকোটি জেলাপরিষদের সদস্যা সুচিত্রা ঘোষ মহোদয়া কিছুদিন পূর্বে এক দুর্ঘটনায় আহত হন।
আজ উনার বাড়িতে যায় এবং তাঁর শারীরিক অবস্থার খুঁজ খবর নিই।

চন্ডীপুর মহিলা মোর্চার নেত্রী শিবানী দে মহোদয়ার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। আজ উনার বাড়িতে গিয়ে শারীরিক অবস্থা...
05/09/2026

চন্ডীপুর মহিলা মোর্চার নেত্রী শিবানী দে মহোদয়ার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। আজ উনার বাড়িতে গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নিলাম এবং দ্রুত আরোগ্য লাভের কামনা করলাম।

শিক্ষা মানুষের মৌলিক অধিকার। আর তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। শিক্ষার আলো ছাত্রদের মাঝে বিতরণ করেন সম্মানিত শিক্ষকসম...
05/09/2026

শিক্ষা মানুষের মৌলিক অধিকার। আর তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। শিক্ষার আলো ছাত্রদের মাঝে বিতরণ করেন সম্মানিত শিক্ষকসমাজ বা মহান শিক্ষকরা। গুরু হলেন এমন একজন যিনি হাজার হাজার শিষ্যের জীবনকে আলোকিত করেন। তাই ভারতীয় ঐতিহ্যে গুরুকে সর্বসর্বোচ্চ সম্মান ও গুরুত্ব দেওয়া হয়।একজন শিক্ষার্থীর জীবনে শিক্ষকের ভূমিকা অপরিসীম তা আর বলার অপেক্ষা রাখে না।শিক্ষকরা জাতির ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাদের জ্ঞানের আলোতেই একজন আদর্শ নাগরিকের জন্ম হয়।শিক্ষক দিবস সমাজে শিক্ষার মূল্যকে তুলে ধরে, এটি জোর দেয় যে শিক্ষকরা পরবর্তী প্রজন্ম গঠনে, তথ্য ছড়িয়ে দিতে এবং তরুণদের মন বিকাশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এটি একটি অনুস্মারক হিসাবে কাজ করে যে শিক্ষা একটি শক্তিশালী অস্ত্র যা একটি ভালো পরিবর্তনের সূচনা করতে পারে, সৃজনশীলতাকে উদ্দীপিত করতে পারে এবং আরও ন্যায্য এবং ন্যায়সঙ্গত সমাজ গঠন করতে পারে। আজ ৫ই সেপ্টেম্বর, জাতীয় শিক্ষক দিবস । দেশের প্রতিটি মানুষ গড়ার কারিগরদের জানাই আমার অভিনন্দন, তাদের এই কঠোর পরিশ্রমের যাত্রার স্মারকলিপি হোক আজকের শিষ্যদল।

আজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাবের পুণ্যতিথি—পবিত্র শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। এই শুভ ও পবিত্র দিনে চণ্ডীপুরের শ্রী...
04/09/2026

আজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাবের পুণ্যতিথি—পবিত্র শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী।

এই শুভ ও পবিত্র দিনে চণ্ডীপুরের শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে পরম সৌভাগ্যবান ও ধন্য মনে করছি।

ভগবান শ্রীকৃষ্ণের অপার কৃপা ও আশীর্বাদে সকলের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গলময় হয়ে উঠুক—এই প্রার্থনাই করি।

৬৫তম সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্টে জম্মু ও কাশ্মীরকে ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করে অসাধারণ জয় অর্জন করেছে পানিসাগরের ত্...
04/09/2026

৬৫তম সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্টে জম্মু ও কাশ্মীরকে ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করে অসাধারণ জয় অর্জন করেছে পানিসাগরের ত্রিপুরা স্পোর্টস স্কুল। এই দাপুটে জয় শুধু দলের সাফল্য নয়, সমগ্র ত্রিপুরার ক্রীড়াঙ্গনের জন্যও এক গর্বের মুহূর্ত।

এই গৌরবময় সাফল্যের জন্য পানিসাগরস্থিত ত্রিপুরা স্পোর্টস স্কুলের প্রতিভাবান সকল খেলোয়াড়, সম্মানীয় কোচ এবং কর্মকর্তাদের জানাই উষ্ণ অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা।

Address

Srirampur
Kailashahar
799277

Alerts

Be the first to know and let us send you an email when Tinku Roy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tinku Roy:

Shortcuts

Share