BRS মানুষের পাশে

BRS মানুষের পাশে Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BRS মানুষের পাশে, Social service, Kanchrapara.

18/08/2026
18/08/2026

স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে স্কুল পড়ুয়াদের শিক্ষা সামগ্রী বিতরণ

স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে স্কুল পড়ুয়াদের শিক্ষা সামগ্রী তথা ফুটবল খেলোয়াড়দের খেলাধুলার সামগ্রী বিতরণ। শনিবার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে গোটা দেশ জুড়ে পালিত হয়েছে ৮০ তম স্বাধীনতা দিবস। এদিন কাঁচরাপাড়া কালীনগর রোডের বিপরীতে কবিগুরু রবিন্দ্র পথের ধারে শহীদ বি.আর.এস ট্রাস্টের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস। এছাড়া উপস্থিত ছিলেন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা চন্দন রায়,এলাকার খুদে পড়ুয়া তথা ফুটবল খেলোয়াড়রা সহ এলাকার মানুষজন। জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস। এরপর খেলোয়াড়দের হাতে খেলাধুলার সরঞ্জাম তুলে দেন বিধায়ক। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছরই শহীদ বি.আর.এস ট্রাস্টের তরফে ঘটা করে স্বাধীনতা দিবস পালন করা হয়। পাশাপাশি এলাকার খুদে পড়ুয়াদের শিক্ষা সামগ্রী তথা খেলোয়াড়দের খেলাধুলার সরঞ্জাম বিতরণ করা হয়। এদিনও কাঁচরাপাড়া মিলন নগর আদর্শ সংঘ ক্লাবের ফুটবল খেলোয়াড়দের হাতে একটি নতুন ফুটবল এবং এক সেট খেলার পোষাক তুলে দেওয়া হয়। এছাড়া নদীয়া জেলার গয়েশপুর-এর রাইসিগ সন বিক্রমপুর অ্যাথলেটিক ক্লাবের হাতে একটি ফুটবল ও কয়েকজন উদিয়মান খেলোয়াড়দের খেলার বুট প্রদান করেন সংস্থার কর্ণধার চন্দন রায়। পাশাপাশি এলাকার প্রায় শতাধিক পড়ুয়াদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সংস্থার কর্ণধার চন্দন রায় জানান, প্রতি বছরই সমাজসেবা মূলক কাজের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এলাকার স্কুল পড়ুয়াদের শিক্ষা সামগ্রী এবং খেলোয়াড়দের খেলাধুলার সরঞ্জাম তুলে দেওয়া হয়। তাঁর কথায়, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন রয়েছে। তাই নতুন প্রজন্মকে মাঠমুখি করে তুলতে এই প্রয়াস।

12/08/2025

প্রত্যেক ভারতবাসীর কাছে আমার আবেদন, রুখে দিন জাতীয় পতাকার অবমাননা। শুরুটা হোক বীজপুরের মাটি দিয়েই....


Loknath Singh Rajput Sonu Rajak Chandan Roy Pintu Singh Bindaas Binod Abhinoiswar Shaw

01/08/2025

বীজপুর থানার পক্ষ থেকে সিনিয়র সিটিজেন দের কে সাথে নিয়ে সাইবার ক্রাইম প্রোগ্রাম করা হলো।
বীজপুর থানা মনুষের পাশে মানুষের সাথে!

Address

Kanchrapara

Telephone

+918240536641

Website

Alerts

Be the first to know and let us send you an email when BRS মানুষের পাশে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BRS মানুষের পাশে:

Shortcuts

Share

Category