04/06/2026
পাথারকান্দির জন্য গৌরবের মুহূর্ত।
আসামের মাননীয় মুখ্যমন্ত্রী Himanta Biswa Sarma মহাশয় তাঁর মন্ত্রিসভায় আমাদের পাথারকান্দি বিধানসভা সমষ্টির জনপ্রিয় জননেতা ও মাননীয় বিধায়ক Krishnendu Paul মহাশয়কে আসাম সরকারের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন।
এটি শুধু পাথারকান্দির জন্য নয়, সমগ্র বরাক উপত্যকা ও শ্রীভূমি জেলার মানুষের জন্য এক ঐতিহাসিক এবং গর্বের অর্জন। দীর্ঘদিনের জনসেবা, নিষ্ঠা, পরিশ্রম ও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার স্বীকৃতিস্বরূপ তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেছেন।
আগামীকাল ৫ জুন মাননীয় শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় আসাম সরকারের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। এই শুভক্ষণে আমরা সকলেই তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সফল কর্মজীবনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
পাথারকান্দির উন্নয়ন, অগ্রগতি এবং সাধারণ মানুষের কল্যাণে তাঁর নেতৃত্বে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
অভিনন্দন ও শুভকামনা, মাননীয় শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়।
আমরা গর্বিত। 💐
CMO Assam
Dilip Saikia
BJP Assam Pradesh
Sribhumi District BJP
Sanjib Banik
Sampa Choudhury