05/08/2026
আজ লোয়াইরপোয়া মণ্ডল কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় আসামের বন্যা-পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে লোয়াইরপোয়া মণ্ডলের অন্তর্গত প্রতিটি গাঁও পঞ্চায়েত (GP) থেকে কীভাবে স্বেচ্ছায় আর্থিক অনুদান সংগ্রহ ও প্রদান করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মানবিক দায়িত্ববোধ থেকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকল কার্যকর্তা ও জনপ্রতিনিধিদের আন্তরিক সহযোগিতার আহ্বান জানানো হয়।
এছাড়াও, আসন্ন ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে "হর ঘর তিরঙ্গা" কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে পতাকা বিতরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং কর্মসূচির সার্বিক প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন লোয়াইরপোয়া মণ্ডল সভানেত্রী শ্রীমতি সম্পা চৌধুরী মহাশয়া, মণ্ডল সহ সভাপতিদ্বয় শ্রী কিশোর চৌধুরী মহাশয়, রাজেন্দ্র ভর মহাশয়, মণ্ডল সাধারণ সম্পাদক শ্রী ধ্রুব চক্রবর্তী মহাশয়, লোয়াইরপোয়া জিলাপরিষদ শ্রী স্বপন দাস মহাশয়, লোয়াইরপোয়া ব্লক সভাপতি শ্রী সজল কুর্মী মহাশয়, মণ্ডলের বিশিষ্ট কার্যকর্তাগণ, জনপ্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন গাঁও পঞ্চায়েতের সদস্যবৃন্দ সকলের সক্রিয় অংশগ্রহণ ও মূল্যবান মতামত সভাকে ফলপ্রসূ করে তোলে।
সেবা • সংগঠন • সমর্পণ।
Himanta Biswa Sarma
CMO Assam
Dilip Saikia
BJP Assam Pradesh
Jayanta Mallabaruah
Pijush Hazarika
Krishnendu Paul
Krishnendu Paul
Sanjib Banik
Sampa Choudhury
Sribhumi District BJP