Left Voice - Barak valley

Left Voice - Barak valley This is the official page of Communist Party Of India (Marxist), For Assam valley Na

22/04/2026
06/04/2026

আসামের মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ এবং নির্বাচন আয়োগ দ্বারা মুখ্যমন্ত্রীর মনোনয়ন পত্র বাতিলের দাবিতে সি পি আই (এম) আসাম রাজ্য কমিটির প্রেস বিবৃতি
--------------------------------------------------------------------------
তারিখ:- ০৫/০৪/২০২৬ইং

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তার পত্নী রিনিকি ভূঁইয়া শর্মার বিরুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেসের রাষ্ট্রীয় মুখপাত্র আজ ৫ই এপ্রিল নূতন দিল্লীতে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন। সি পি আই (এম) আসাম রাজ্য কমিটি লক্ষ্য করছে যে,মুখ্যমন্ত্রী এবং তার পত্নীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সমূহ যথেষ্ট গুরুতর এবং এই অভিযোগ গভীর সাংবিধানিক তথা আইনি প্রশ্ন উত্থাপন করেছে।
অভিযোগ মতে মুখ্যমন্ত্রীর পত্নীর নামে তিনটি বিদেশি রাষ্ট্র যথাক্রমে সংযুক্ত আরব আমিরশাহি,ইজিপ্ট এবং এন্টিগুয়া-বার্বুডার ৩টি সক্রিয় পাসপোর্ট রয়েছে।ভারতের আইন অনুসারে কোন ভারতীয় নাগরিক দুই বা ততোধিক রাষ্ট্রের নাগরিক হতে পারেন না। এটা ভারতীয় নাগরিকত্ব আইনের সম্পূর্ণ পরিপন্থী।
এই গুরুতর অভিযোগ ছাড়াও উত্থাপন করা অভিযোগ মতে মুখ্যমন্ত্রীর পত্নী রিনিকি ভূঁইয়ার নামে দুবাইতে থাকা বিশাল সম্পত্তি এবং আমেরিকার রাইওমিং রাজ্যে পঞ্জীভুক্ত একটি কোম্পানির সম্পত্তির তালিকা মুখ্যমন্ত্রীর পেশ করা বিধানসভা নির্বাচনের হলফনামায় প্রকাশ করেন নাই। এই ধরণের তথ্য গোপন নির্বাচনী আইন অনুসারে এক গুরুতর অপরাধ।
এই গুরুত্বপূর্ণ অভিযোগ সমূহের ভিত্তিতে সি পি আই (এম) আসাম রাজ্য কমিটি দাবি করছে যে-
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অবিলম্বে কংগ্রেস দলের তথ্য সহকারে মুখ্যমন্ত্রী ও তার পত্নীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করুক এবং তদন্তের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাৎক্ষণিকভাবে পদত্যাগ করুক।তদুপরি ভারতের নির্বাচন কমিশন বিষয়টাতে অবিলম্বে হস্তক্ষেপ করে হলফনামায় দেওয়া তথ্যসমূহ পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হলে তার মনোনয়ন পত্র তথা নির্বাচনের প্রার্থিত্ব বাতিলের ব্যাবস্থা করুক। এটা কেবল সাধারণ রাজনৈতিক অভিযোগ নয়,এটা ভারতের নাগরিকত্ব আইন,নির্বাচনী আইন তথা বিধি এবং নির্বাচনের স্বচ্ছতা,এবং সরকারী পদের সততা তথা পদমর্যাদার সঙ্গে রাষ্ট্রের সুরক্ষার সঙ্গে জড়িত এক গুরুত্বপূর্ণ বিষয়। সি পি আই (এম) আসাম রাজ্য কমিটি এবং আসামের জনতা সম্পূর্ণ সত্য উদঘাটন হওয়া এবং জবাবদিহি দাবি করছে।

সুপ্রকাশ তালুকদার
সম্পাদক
সি পি আই (এম)
আসাম রাজ্য কমিটি

Address

Kalibari Road
Karimganj
788710

Alerts

Be the first to know and let us send you an email when Left Voice - Barak valley posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Left Voice - Barak valley:

Shortcuts

Share