Kharagpur Jagoran

Kharagpur Jagoran জনতার কথা, শহরের সমস্যা, সরাসরি
Registration Number : WB-16-0047667
🚨 Breaking updates
🗣️ Awaaz aam logon ki, mudde shehar ke.
📍 Kharagpur, West Bengal

05/09/2026

খড়গপুর: ৩১ বছরে পা দিল ছাতিমতলা ক্লাব। ক্লাবের ৩১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজন করা হলো ২১তম স্বেচ্ছায় রক্তদান শিবির। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের বিশেষ অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি শ্রী অভিষেক ঝা, শ্রদ্ধেয় শ্রী অশিম নাথ, শ্রী দীপক দাশগুপ্ত, ক্লাব সভাপতি শ্রী প্রণব পাল চৌধুরী, সহ-সভাপতি শ্রী বাপি আইচ এবং সম্পাদক শ্রী দেবব্রত চৌধুরী।

এছাড়াও KB বিডিওর পক্ষ থেকে উপস্থিত ছিলেন শ্রী অমল বরুই, খড়গপুর ব্লাড ব্যাংকের ডক্টর ঝুমা মুখোপাধ্যায়, বিশিষ্ট সমাজসেবী শ্রী দীপক দাস-সহ অন্যান্য সম্মানীয় অতিথি, ক্লাবের সদস্য, রক্তদাতা এবং এলাকার বাসিন্দারা।

৩১ বছরের দীর্ঘ পথচলায় মানুষের পাশে দাঁড়ানোকে বরাবরই গুরুত্ব দিয়ে এসেছে ছাতিমতলা ক্লাব। সেই মানবিক কর্মকাণ্ডেরই অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই স্বেচ্ছায় রক্তদান শিবির।

রক্তের কোনো বিকল্প নেই। একজনের দান করা এক ইউনিট রক্ত সংকটাপন্ন কোনো মানুষের জীবনে ফিরিয়ে দিতে পারে বাঁচার নতুন আশা। তাই এই মহৎ উদ্যোগে অংশ নেওয়া সকল রক্তদাতাকে জানানো হয় আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

ক্লাবের পক্ষ থেকে বার্তা—মানুষের পাশে ছিলাম, মানুষের পাশে আছি এবং আগামী দিনেও মানুষের পাশে থাকব।

রক্তদান করুন, জীবন বাঁচান—মানবতার সেবায় এগিয়ে আসুন।

05/09/2026

খড়গপুর বিধায়ক কার্যালয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী দই হাড়ি ভাঙা প্রতিযোগিতা। 🏺🎉
এই প্রতিযোগিতায় ওয়ার্ড নম্বর ৩২ চ্যাম্পিয়ন হলো।
ভক্তি, উৎসাহ ও আনন্দে মুখরিত হয়ে উঠল গোটা প্রাঙ্গণ। কৃষ্ণভক্তি ও উৎসবের আবহে জমে উঠল এই বিশেষ আয়োজন। 🙏💐

05/09/2026

অন্নপূর্ণা যোজনার ৩,০০০-এর সুবিধা না পাওয়ার অভিযোগ নিয়ে জনতা দরবারে সরব হলেন একাধিক মহিলা। বার্নপুরের ৮ নম্বর বস্তি এলাকায় আয়োজিত জনতা দরবারে তাঁরা বিষয়টি মন্ত্রী অগ্নিমিত্রা পালের নজরে আনার আবেদন জানান।

অনুষ্ঠান শেষে মন্ত্রী অভিযোগকারী মহিলাদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের অভিযোগ লিখিতভাবে জমা দেওয়ার আশ্বাস দেন।

05/09/2026

কায়দা মে রেহেঙ্গে তো ফায়দে মে রেহেঙ্গে : বাবা বাগেশ্বর, লিলুয়া, হাওড়া

এখন আমাদের প্রতিদিনের কাজেও এই ডিজিটাল গুরুরা যেন নিত্যসঙ্গী। 😂আমাদের চ্যানেলের সংবাদ স্ক্রিপ্ট লেখা, হেডলাইন তৈরি, ক্যা...
05/09/2026

এখন আমাদের প্রতিদিনের কাজেও এই ডিজিটাল গুরুরা যেন নিত্যসঙ্গী। 😂
আমাদের চ্যানেলের সংবাদ স্ক্রিপ্ট লেখা, হেডলাইন তৈরি, ক্যাপশন থেকে শুরু করে নানা তথ্য জানা ও নতুন কিছু শেখা—অনেক ক্ষেত্রেই এই ডিজিটাল মাধ্যমগুলোর সাহায্য নিই।

সত্যি বলতে, এরা না থাকলে অনেক কিছুই হয়তো আরও কঠিন হয়ে যেত! ❤️😂

#শিক্ষকদিবস #ডিজিটালগুরু

05/09/2026

পাঁচবেড়িয়ায় দুই দশকে প্রথমবার বিজেপির পথসভা, ১০০ দিন পূর্তিতে চোখে পড়ার মতো ভিড়

খড়গপুর: খড়গপুরের ৪ নম্বর ওয়ার্ডের পাঁচবেড়িয়ায় প্রায় দুই দশকের মধ্যে এই প্রথমবার ভারতীয় জনতা পার্টির উদ্যোগে পথসভার আয়োজন করা হল। গতকাল অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিজেপির কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষেরও চোখে পড়ার মতো উপস্থিতি দেখা যায়।

বিজেপির ১০০ দিন পূর্তি উপলক্ষে এই পথসভার আয়োজন করা হয়। কর্মসূচিটি পরিচালনা করেন বিজেপি কর্মী শেখ তাবারক ও শেখ বিকি। পাশাপাশি দলীয় নেতৃত্বের পক্ষ থেকে রাজ্যবাসীকে ১০০ দিন পূর্তির শুভেচ্ছা জানানো হয়।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতৃত্বের দাবি, পাঁচবেড়িয়ার এই ওয়ার্ডে এতদিন দল নির্বাচনীভাবে শক্তিশালী না হলেও মানুষের পাশে থাকার লক্ষ্যেই এবার এলাকায় সংগঠনের কর্মসূচি শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সবকা সাথ, সবকা বিকাশ’ নীতিকে সামনে রেখে দলমত নির্বিশেষে সমস্ত মানুষের জন্য কাজ করার বার্তাও দেন তাঁরা।

বিজেপি নেতাদের বক্তব্য, “এই ওয়ার্ডে আমরা কোনওদিন ভোট পাইনি। তবুও আমরা এখানে এসেছি, কারণ আমরা সব মানুষের জন্য কাজ করতে চাই। আমরা চাই এই ওয়ার্ডের উন্নতি হোক।”

তাঁদের আরও দাবি, এর আগে সিপিএম ও তৃণমূল কংগ্রেস এই ওয়ার্ড থেকে ভোট পেলেও এলাকার প্রত্যাশিত উন্নয়ন হয়নি। বিজেপির দাবি, ১০০ দিন পূর্তি উপলক্ষে দলের কর্মীরা মানুষের পাশে থেকে বিভিন্নভাবে কাজ করে চলেছেন।

এই পথসভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা পশ্চিম মেদিনীপুর জেলা মাইনরিটি মোর্চার সভাপতি কামাল হোসেন, ওমপ্রকাশ সিং, সংযুক্তা সাহা, বাদল দাস, সন্তু যাদব, মণ্ডল-১-এর সভাপতি টিঙ্কু সিং, সাধারণ সম্পাদক শিবু নাইডু ও অশ্বিনী সিং।

এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা মোর্চার সভাপতি মহুয়া যাদব, সাধারণ সম্পাদক হেমলতা শর্মা-সহ মণ্ডলের বিভিন্ন পদাধিকারী, শক্তিকেন্দ্রের নেতৃত্ব এবং দলীয় কর্মীরা।

পাঁচবেড়িয়ায় এই প্রথম পথসভার মাধ্যমে এলাকায় সংগঠন আরও শক্তিশালী করার পাশাপাশি আগামী দিনে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছে বিজেপি নেতৃত্ব।

04/09/2026

“আজ গর্বের সঙ্গে বলতে পারি, রেশমির দূষণ বন্ধ হয়েছে, কলের জলও পরিষ্কার হয়ে গেছে”—খড়গপুরে বক্তব্য রাখতে গিয়ে এমনই দাবি করলেন বিজেপি নেতা বাদল দাশ।

তাঁর কথায়, “খড়গপুরে আমরা যা বলি, আমরা তাই করে দেখায় ।”

আপনার কী মত? কমেন্টে জানান। 👇

  | নিশু আজাদ মামলায় সংসদ মার্গ থানায় বিক্ষোভের পর বুলন্দশহর থেকে স্বতন্ত্র ভরদ্বাজকে আটক করেছে দিল্লি পুলিশ।স্বতন্ত্র...
04/09/2026

| নিশু আজাদ মামলায় সংসদ মার্গ থানায় বিক্ষোভের পর বুলন্দশহর থেকে স্বতন্ত্র ভরদ্বাজকে আটক করেছে দিল্লি পুলিশ।

স্বতন্ত্র ভরদ্বাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তাঁকে গ্রেফতারের দাবিতে CJP-এর একটি দল সংসদ মার্গ থানায় পৌঁছেছিল। বিক্ষোভের পর পুলিশ CJP-এর দলকে আশ্বাস দেয়, ৭২ ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেফতার করা হবে।

04/09/2026

আমাদের প্রিয় রামলালের পায়ের অবস্থা খুব খারাপ 😔 🐘

04/09/2026

খড়গপুরের ‘রাজবাড়ি’তে খাদ্য দফতরের অভিযান ঘিরে চাঞ্চল্য!
শহরের পরিচিত রেস্তোরাঁ রিসোর্ট প্যারাডাইস, খড়গপুরবাসীর কাছে ‘রাজবাড়ি’ নামেই পরিচিত। সেখানে খাদ্য দফতরের আধিকারিকদের অভিযানের পর নতুন করে শুরু হয়েছে বিতর্ক।

রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি, অভিযানে কোনও বিষাক্ত, ক্ষতিকর বা বেআইনি খাদ্যসামগ্রী উদ্ধার হয়নি। সিসিটিভি ফুটেজে মাত্র চার প্যাকেট নুডলস উদ্ধারের ছবি রয়েছে বলেও দাবি তাদের।

এর পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার কোনও পরিকল্পিত চেষ্টা হয়েছে কি না, সেই প্রশ্নও তুলেছেন রাজবাড়ির দায়িত্বে থাকা শুভম ঘোষ। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

🎥 এই ঘটনায় খড়্গপুর Kharagpur Jagoran কাছে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিয়েছেন শুভম ঘোষ

আপনার কী মত? ঘটনাটির নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত কি? কমেন্টে জানান।

Address

Kharagpur
721305

Alerts

Be the first to know and let us send you an email when Kharagpur Jagoran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share