14/01/2019
খাতড়ায় অ্যাডিশনাল রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসের কাজ চালু হল। বৃহস্পতিবার থেকে খাতড়া মহকুমা কার্যালয়ে দু’চাকা গাড়ির যাবতীয় সরকারি কাজ করার জন্য একটি অফিস চালু করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। যদিও ওই এলাকায় ওই ধরনের একটি অফিসের খুব প্রয়োজন ছিল বলে অনেকেই জানিয়েছেন। কারণ, খাতড়া মহকুমার প্রত্যন্ত এলাকা থেকে এতদিন বাঁকুড়ায় গিয়ে দু’চাকা গাড়ির বিভিন্ন সরকারি কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স করাতে হতো। তার জন্য বেশিরভাগ দিনই কাজ করাতে সারাদিন লেগে যেত। এবার ওই সমস্ত কাজগুলি খাতড়ার মহকুমা কার্যালয়ের নির্দিষ্ট দপ্তর থেকেই হবে। সপ্তাহে দু’দিন মঙ্গলবার এবং বৃহস্পতিবার খাতড়ায় দু’চাকা গাড়ির লাইসেন্স, কাগজপত্র সহ বিভিন্ন সরকারি কাজ করা হবে। এতে সাধারণ মানুষের হয়রানি অনেক কমবে।