28/06/2020
28.6.2020---Minakha
-----------&&&&--------
Covid19 এর হটাৎ বিপর্জয়ের মাঝেই উমফুন ঝড়ের তান্ডবে দুই ২৪পরগনার জনজীবনের ছন্দ পতন।
দেউলবাড়ি এবং মারীগঞ্জে ৬৫০ পরিবারের ত্রান নিজে গিয়েছলাম ওদের পাশে--!!!
খবর পেয়েছিলাম-----------
-----------
গ্রামঃ গড় আবাদ
থানাঃ মিনাখা
পোস্টঃ চণ্ডী বাড়ি
জেলাঃ উত্তর ২৪ পরগনা
৩২ ঘর মানুষের এখনো কোনও সরকারি ও বেসরকারি ভাবে ত্রান যায় নি। হয়তো মিনাখা তে গেছে। কিন্তু অদ্ভুত ভাবে এরা পায় না। বিভিন্ন কারনে পায় না।রবিন্দ্রনাথ-কাজী নজরুলের সম্প্রিতীর সহাবস্থান এখানে প্রবেশ করেনি! কাজী নজরুলের হিন্দু দেবী শ্যামা প্রেমে বিভোর হয়ে অমর সৃষ্টি একাধিক শ্যামা সিঙ্গীতের সুর এদের অজানা! আর এমনই এক অজানা কারনে কিছু পরিবারের উপর জাত বিদ্বেশেই জোটেনা কোনো সুযোগই , এমনকি পর পর আসা বিপর্যয়েও না ।।
আবেদন আসে -- মানুষগুলোকে বেঁচে থাকার মতো অন্তত কিছু খাবার এবং ভেঙ্গে পড়া ঘর গুলির জন্য ত্রিপল যদি দিতে পারি।""" নেতাদের হাত দিয়ে দেবেন না। তাহলে পাবেনা। কাউকে দিয়ে ত্রান পাঠাবেন না। তাহলে ওরা পাবেনা। ওদের কাছে গিয়ে দিতে হবে। তাহলে ওরা পাবে"""""
কি কারনে ওরা বাদ পরে একটু খোঁজ নিলেই বুঝতে পারবেন।
আজ জীবনের ঝুঁকি নিয়েই গিয়েছিলাম ঘটকপুকুর থেকে মিনাঁখা পথে ১০/১২কিমি ভিতরে ৮ফুটের সরু সাপের মতো বেঁকে যাওয়া রাস্তা পেরিয়ে,দু পাশে নদী না জমি বোঝার উপায় নেই, আমরা সেই গ্রামে যেতে সাহস পেলাম না । গ্রামের পরিবার পিছু একজন হিসেবে সকলকে আসতে বলা হলো পাশের গ্রামের বিবেকানন্দ আশ্রম প্রাঙ্গনে ।
সেখান থেকেই প্রত্যেকের হাতে তুলে দেওয়া হলো
পরিবার পিছু ত্রান
চালঃ ৫ কেজি
ডালঃ ১কেজি গ্রাম
তেলঃ ৫০০ গ্রাম
নুনঃ ১ প্যাকেট
সোয়াবিনঃ ২৫০ গ্রাম
আলুঃ ২ কেজি
চিড়াঃ ১কেজি
চিনি৫০০ গ্রাম
মোমবাতি
দেশলাই
পুরুষদের লুঙ্গি
মহিলাদের শাড়ি একটা করে।
প্রত্যেক পরিবারে একটা করে টর্চ ।
কথা দিয়ে ত্রিপল নিয়ে যাবো ।