01/07/2024
পাটনার এক গরীব পরিবার থেকে তাঁর উঠে আসা। একসময় অর্থাভাবে পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি কলকাতার রাস্তায় ট্যাক্সিও চালিয়েছেন।
ডা: বিধান চন্দ্র রায় চিকিৎসাক্ষেত্রেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কাজের প্রবল চাপ সত্ত্বেও চিকিৎসা পেশাকে কখনও অবহেলা করেননি তিনি। বলতেন, ‘আমি নেশায় রাজনীতিবিদ, পেশায় চিকিৎসক’।
ভারতরত্নের জন্ম ও প্রয়াণ দিবসে স্বরাজ ইন্ডিয়া জানায় শ্রদ্ধার্ঘ্য।