05/06/2026
এবার একটু বিশ্রাম নিন ম্যাডাম❤️
যারা আজ ছুরি মারলো সময় তাদের জবাব দেবে ( মুকুল রায়)
আপনি আমার খুব প্রিয় একজন মানুষ আপনার এই সময় দেখে আমার খুবই খারাপ লাগে। ভালো থাকুন সুস্থ থাকুন।
আমি কোনো দিনই চাইনি আপনি পরাজিত হন।যাক হার জিত থাকবে এটা সংবিধান এর ভালো দিক একজন ব্যক্তি সব সময় ক্ষমতায় থাকতে পারে না।
আর মুখ্যমন্ত্রী শব্দটা শুনলেই প্রথমে আপনার নাম মাথায় আসে ।
হ্যাঁ আমি আপনার দল কে ভোট দেই না কিন্তু ব্যক্তি আপনাকে ভালোবাসি আপনার হয়ে প্রচার করি।
আপনার দল কে ভোট দেই না কারণ আপনার ক্যান্ডিডেট পছন্দ না কোনো দিনওনা। ক্ষমতার অপব্যবহার সাধারণ জনগণ এর অপর অত্যাচার...(পানিহাটি) এবার টিকিট টা সম্রাট Samrat Chakraborty দা কে দিতে পারতেন কিন্তু না এটা আপনার বা অন্য কারো ভুল সিদ্ধান্ত আমি মনে করি। যদিও ফেসকু এ বলা সহজ বাস্তবে অনেক কঠিন।
আপনার সরকার থেকে আমি আমার ফ্যামিলি অনেক উপকার হয়েছি। কিন্তু---
11মে 2025 আমি আমার ফ্যামিলি আপনার দলের গুণ্ডার হাতে যেই ভাবে অত্যাচার হয়েছি তার কাছে আপনার সরকার থেকে সব উপকার তুচ্ছ মনে হয়েছে মনে মনে এটাই চেয়েছিল আপনি থাকুন কিন্তু Panihati যেনো না জেতন ।১দিন বাড়ির বাইরে থাকতে হয়েছে থানায় না যাবার যেনো চাপ সৃষ্টি করা হয়েছে কাউন্সিলর বলছে মেরে ফেলতে আমকে। সরাসরি মুখ্যমন্ত্রী বলো ফোন করে কোনো সুরাহা হয় নি😔
আজ আপনি জিতলে হয়তো আমি মরে যেতাম।
তবুও বলব হ্যাঁ আপনাকে ভালোবাসি ❤️
কোনো দিনও কোনো পার্টি করিনি আর করতেও চাই না । কিন্তু সাধারণ মানুষের জীবন টা কঠিন করে তোলে সরকারের কিছু ভুল সিদ্ধান্ত। চাই না আমাদের কিছু ফ্রিতে। কাজ দিন আমরা কাজ করেই আমাদের জীবন চালাতে চাই।