SDPI Murshidabad Assembly

SDPI Murshidabad Assembly Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SDPI Murshidabad Assembly, Political Party, murshidabad, KOLKATA.

SDPI Murshidabad Assembly
✊ মানুষের অধিকার, ন্যায় ও সাম্যের জন্য আমাদের সংগ্রাম।
🌾 ক্ষুধামুক্ত ও ভয়মুক্ত ভারতের স্বপ্ন বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ।
🤝 মুর্শিদাবাদের প্রতিটি মানুষের পাশে, প্রতিটি সংকটে।

এসডিপিআই-এর মিডিয়া ওয়ার্কশপ অনুষ্ঠিতবহরমপুরের PRC হলে অনুষ্ঠিত হল SDPI-এর মিডিয়া ওয়ার্কশপ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ...
22/08/2026

এসডিপিআই-এর মিডিয়া ওয়ার্কশপ অনুষ্ঠিত
বহরমপুরের PRC হলে অনুষ্ঠিত হল SDPI-এর মিডিয়া ওয়ার্কশপ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পর্যবেক্ষক ডাঃ মাহাবুব আওয়াদ শারিফ, রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম, রাজ্য সাধারণ সম্পাদক ও মিডিয়া ইনচার্জ হাসিবুল ইসলাম, ইয়াং ডেমোক্র্যাটস-এর রাজ্য সহকারী পর্যবেক্ষক মাতিন মুফতি, AN News বাংলার প্রতিষ্ঠাতা আব্দুস সামাদ-সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
পার্টির লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শকে সামনে রেখে গণমাধ্যম ও সামাজিক গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ডাঃ মাহাবুব আওয়াদ শারিফ। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ডিজিটাল মাধ্যমের ক্রমবর্ধমান গুরুত্ব এবং সংগঠনের কার্যক্রম মানুষের কাছে পৌঁছে দিতে এর কার্যকর ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম।
মিডিয়ার সাংগঠনিক ভিত শক্তিশালী করা এবং পরিকল্পিত ও সিস্টেমেটিক পদ্ধতিতে মিডিয়া কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন রাজ্য মিডিয়া ইনচার্জ হাসিবুল ইসলাম। জনসংযোগ বৃদ্ধি ও সংগঠনের বক্তব্য মানুষের কাছে কার্যকরভাবে পৌঁছে দিতে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার নিয়ে প্রশিক্ষণমূলক ক্লাস নেন AN News বাংলার প্রতিষ্ঠাতা আব্দুস সামাদ।
আধুনিক বিশ্বে চিন্তা, দর্শন ও মতাদর্শের বিস্তার এবং বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ স্থাপনে সমাজমাধ্যমের গুরুত্ব তুলে ধরেন মাতিন মুফতি।
সমগ্র ওয়ার্কশপে মিডিয়া ও সোশ্যাল মিডিয়াকে আরও শক্তিশালী, পরিকল্পিত ও কার্যকরভাবে ব্যবহারের মাধ্যমে পার্টির আদর্শ, কর্মসূচি ও জনস্বার্থের বিষয়গুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মিডিয়া কনভেনর আলম সেখ।
❤️💚 SDPI – Social Democratic Party of India

17/08/2026
15/08/2026

মুর্শিদাবাদ বিধানসভা পার্টি অফিসে পতাকা উত্তোলনের কিছু মুহূর্ত। 🇮🇳❤️💚
SDPI – Social Democratic Party of India

15/08/2026

৮০তম বিধানসভা পার্টি অফিসে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন উপলক্ষে প্রস্তুতি চলছে। 🇮🇳
দেশপ্রেম, গণতন্ত্র ও অধিকার রক্ষার অঙ্গীকারে—SDPI। ❤️💚

নেতাজির নাম মুছে রাস্তার নাম বদল—বিজেপির ইতিহাস বিকৃতির রাজনীতি দেশ বিরোধী কাজ : হাসিবুল ইসলাম বীরভূমের রামপুরহাটে নেতাজ...
13/08/2026

নেতাজির নাম মুছে রাস্তার নাম বদল—বিজেপির ইতিহাস বিকৃতির রাজনীতি দেশ বিরোধী কাজ : হাসিবুল ইসলাম

বীরভূমের রামপুরহাটে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামাঙ্কিত রাস্তার নাম পরিবর্তন করে ‘শ্যামাপ্রসাদ মুখার্জি রোড’ করার ঘটনায় এসডিপিআই তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অবিস্মরণীয় জাতীয় নেতা। তাঁর নামাঙ্কিত রাস্তার নাম পরিবর্তন করে রাজনৈতিক উদ্দেশ্যে অন্য নাম বসানো শুধু নেতাজির প্রতি অসম্মান নয়, বাংলা তথা দেশের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ঐতিহ্যের প্রতিও অবমাননা।

একদিকে মুখ্যমন্ত্রী— নেতাজির নামে সেবা কেন্দ্র তৈরির আহবান করছে, কেন্দ্র পিছু ৩০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করছে অন্য দিকে বিজেপির একাধিক নেতা নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেই চলেছে এবং একটা পর্যায়ে এসে রামপুরহাটে বিজেপি বিধায়ক ধ্রুব সাহা নেতাজির নামে তৈরি রাস্তার নাম পরিবর্তন করে দিচ্ছে। ইতিহাসকে নিজেদের রাজনৈতিক স্বার্থে পুনর্লিখনের এই প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক।

আমরা স্পষ্টভাবে বলতে চাই— বিজেপি ধর্ম নিরপেক্ষ সংবিধান ও গণতন্ত্র বিরোধী একটি রাজনৈতিক দল। তাদের রক্তে মিশে আছে বাংলা বিদ্বেষ। তাদের এটা স্মরণে থাকা উচিত— নেতাজির নাম মুছে বাংলা তথা দেশের মানুষের হৃদয় থেকে নেতাজিকে মুছে ফেলা যাবে না। এই দেশ বিরোধী কাজের জন্য বাংলার মানুষ তাদের প্রাপ্য দেবে। অবিলম্বে ‘নেতাজি সুভাষ রোড’ নামটি পুনর্বহাল করতে হবে। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে রাজনৈতিক ছেলেখেলা বন্ধ করতে হবে।

হাসিবুল ইসলাম
রাজ্য সাধারণ সম্পাদক
এসডিপিআই

12/08/2026

ভয়মুক্ত ভারত, ক্ষুধামুক্ত ভারত। 🇮🇳

যেখানে মানুষ ভয় ছাড়া বাঁচবে,
যেখানে কোনও মানুষ ক্ষুধার্ত থাকবে না—
সেই ভারত গড়ার প্রত্যয়। ❤️💚

SDPI – Social Democratic Party of India ❤️💚

ভয়মুক্ত ভারত • ক্ষুধামুক্ত ভারত

Address

Murshidabad
Kolkata
742164

Alerts

Be the first to know and let us send you an email when SDPI Murshidabad Assembly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SDPI Murshidabad Assembly:

Shortcuts

Share