28/09/2026
প্রেস বিবৃতি
গতকাল, ২৭ সেপ্টেম্বর কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI) এর ক্যাম্পাসে আরএসএস এর শাখা সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের (ABGP) একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রছাত্রীরা গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানান।
ঠিক সেই সময় প্রতিবাদরত ছাত্রছাত্রীদের উপর আরএসএস এর দুষ্কৃতীরা হামলা চালায়। এই নিন্দনীয় হামলায় অনেক ছাত্রছাত্রী আহত হয়েছেন এবং ছাত্রছাত্রী ও শিক্ষকরাও আক্রান্ত হয়েছেন।
বিপ্লবী যুব অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এই বর্বর হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। শিক্ষাঙ্গনের ভিতরে গণতান্ত্রিক প্রতিবাদকে দমন করতে শারীরিক হামলা, ভয় দেখানো এবং হুমকির আশ্রয় নেওয়া কোনওভাবেই মেনে নেওয়া যায় না। RSS-বিজেপির মতাদর্শগত আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা এবং প্রতিবাদী ছাত্রছাত্রীদের ‘পাকিস্তানী’, ‘দেশদ্রোহী’, ‘আরবান নকশাল’ ইত্যাদি তকমা দিয়ে তাঁদের কণ্ঠরোধ করার রাজনীতি শিক্ষাঙ্গনের গণতান্ত্রিক পরিবেশের উপর সরাসরি আক্রমণ।
শিক্ষাপ্রতিষ্ঠান আরএসএস বিজেপির মতাদর্শ চাপিয়ে দেওয়ার ক্ষেত্র নয়। শিক্ষাঙ্গন হলো মুক্তচিন্তা, যুক্তিবাদ, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক পরিসর। গণতান্ত্রিক প্রতিবাদের ওপর এই হামলা কোনো ভাবেই বরদাস্ত করে যায় না।
বিপ্লবী যুব অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি SRFTI কর্তৃপক্ষের কাছে অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ, হামলাকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আহত ছাত্রছাত্রী ও শিক্ষকদের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছে।
বিপ্লবী যুব অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি স্পষ্ট জানাচ্ছে যে শিক্ষাঙ্গনে আরএসএস এর হিংসা, ভয় দেখানো এবং মতাদর্শগত আধিপত্যের বিরুদ্ধে ছাত্রসমাজের গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রাম চলবে। হামলা, হুমকি, ধমকি দিয়ে ছাত্রছাত্রীদের প্রতিবাদী কণ্ঠস্বর স্তব্ধ করা যাবে না।
শিক্ষা ও আরএসএস —একসাথে চলে না!
ধন্যবাদান্তে
শুভদীপ পাল
রাজ্য প্রচার সম্পাদক
বিপ্লবী যুব অ্যাসোসিয়েশন
পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি