29/09/2026
বিদ্যাসাগর মহাশয়ের দ্বিতীয় ভাগে ঐক্য বাক্য ও মানিক্য খুব মূল্যবান
শ্যামল কুমার হাতি
আমাদের অনেকেই নিজেকে ঠিক আর অন্যকে ভুল ভাবতে অভ্যস্থ হয়ে গেছি । মা সারদা অপরের দোষ না দেখে নিজের দোষ দেখতে বলেছেন । শিক্ষা , আমরা সমাজ থেকে আর বিদ্যা লাভ করি বিদ্যালয় , মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় থেকে । যারা বিদ্যালয়ে আমাদের বিদ্যা দান করেন তাদের সমাজ শিক্ষক ও শিক্ষয়িত্রী বলেন । নিজেকে প্রশ্ন করে উত্তর খুঁজুন । কেন শিক্ষা শব্দ থেকেই শিক্ষক ও শিক্ষয়িত্রী বলা হয়েছে ? ওনারা তো বিদ্যা দান করেন । সেই বিদ্যা থেকেই কোন শব্দ রাখা হয়নি কেন ? আসলে শিক্ষক ও শিক্ষয়িত্রী রা বিদ্যার সাথে শিক্ষাও দান করবেন । তাই তারা শিক্ষক ও শিক্ষয়িত্রী । এবার নিজেরাই ভাবুন আজ সেটা কি আমরা পাই ? এক্ষেত্রে শুধু তাদের দোষ দিলে হবে না । সমাজ বদলে গেছে । আমাদের মাইন্ড সেট আপ হয়ে আছে যার যা বিষয় তার বাহিরে অন্য কোন কথা নয় । তাই অঙ্কের শিক্ষকরা অঙ্কের বাহিরে কথা বলেন না । আর বললেই বা শুনবে কে ? সমাজ তো তৈরি নয় । বাম ও তৃণমূলের শাষনে আমাদের সমাজের শৃঙ্খলা বলে কিছু অবশিষ্ট নেই । প্রচারের অধিকার সবার আছে এটা আমরা বন্ধ করি কোন অধিকারে ? সত্যজিত রায় ফ্লিম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটে একটা অনুষ্ঠান ছিল অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের । সেই অনুষ্ঠান বন্ধ করতে , আর এস এস গো ব্যাক কেন লেখা হবে ? কোন অধিকারে জোর করে বন্ধ করতে এলো বাম মনষ্ক ছাত্র ছাত্রীরা ? এই কাজ তো নিন্দনীয় । এদের কড়া হাতে মোকাবিলা করতে হবে । বাঙালী ভুলে গেছে ষাটের দশকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের চীন বিরোধী সভায় আক্রমন করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় । সেই ধারা আজও চলবে নাকি ?
বিদ্যাসাগর মহাশয় তার দ্বিতীয় ভাগের প্রথম তিনটি শব্দ আমাদের দিয়েছেন । শতবর্ষের অনেক আগেই দিয়ে গেছেন । তা হলো ঐক্য , বাক্য ও মানিক্য । সমাজে বা সংগঠনে ঐক্য রাখতে বাক্য সংযম করতে হয় । সঠিক বাক্য হয় সুন্দর । সেটা হয়ে দাঁড়ায় মানিক্যে । ইংরাজিতে মানিক্য কে জেম বলা হয় । সমাজ গঠনে সঠিক বাক্যের সদ ব্যবহার করতে হবে । এই সমস্ত প্রাথমিক শিক্ষা দেয় আর এস এস । তাকে না জেনে গো ব্যাক কেন ভাই ? আর এস এস একটা বিচার এই বিচারের দোষ কোথায় ? বাম নেতাদের যারা পুঁথিগত বিদ্যার ওপরে উঠে সামাজিক শিক্ষা নিয়েছেন তাদের অধিকাংশ ঐ সংগঠন ছেড়ে আধ্যাত্মিক জগতে প্রবেশ করে সন্ন্যাসী হয়ে গেছেন । গৈরিক বসন ধারন করেছেন ।