CPIM 24 No Ward Kolkata

CPIM 24 No Ward Kolkata This is the Official page of CPI(M) 24 No. ward Kolkata

01/04/2026

বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী কমরেড ঝুমা দাসের প্রার্থী পরিক্রমা

মহান ঐতিহাসিক নভেম্বর বিপ্লব কে স্মরণ করে আজ ২৪ নং ওয়ার্ডের পার্টি দপ্তরে পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করা হল। ...
07/11/2025

মহান ঐতিহাসিক নভেম্বর বিপ্লব কে স্মরণ করে আজ ২৪ নং ওয়ার্ডের পার্টি দপ্তরে পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করা হল।

'আফ্রিকা মহাদেশ জুড়ে যে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার আছে তার দখল নেওয়ার চেষ্টার কোনও খামতি রাখেনি সাম্রাজ্যবাদ...
27/10/2025

'আফ্রিকা মহাদেশ জুড়ে যে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার আছে তার দখল নেওয়ার চেষ্টার কোনও খামতি রাখেনি সাম্রাজ্যবাদী শক্তিগুলি। এই উপনিবেশিক আগ্রাসনকে বাধার মুখে পড়তে হচ্ছে সাহেল অঞ্চলে এসে। তাই কখনও গণতন্ত্র রক্ষার অজুহাতে, আবার কখনও মানবাধিকার লঙ্ঘনের বদনাম দিয়ে তারা এই অঞ্চলের প্রগতিশীল সরকারগুলোকে ক্ষমতাচ্যুত করতে চায়। চলতি বছরে বুরকিনা ফাসোতে ব্যর্থ অভুথ্যান ঘটানোর পরিকল্পনা তারই উদাহরণ।' লিখছেন, শমীক মণ্ডল।

🔗বিস্তারিত পড়ুন: কমেন্টে

মার্কসবাদী পথের ওয়েবসাইটে প্রকাশিত।

'শ্রম আইন বলবৎ করা, বিধিনিয়ম মেনে চলা, পরিদর্শনের ব্যবস্থা এবং শ্রম বিরোধ নিষ্পত্তির জন্য আপস আলোচনার ব্যবস্থা করা বা ফয়...
26/10/2025

'শ্রম আইন বলবৎ করা, বিধিনিয়ম মেনে চলা, পরিদর্শনের ব্যবস্থা এবং শ্রম বিরোধ নিষ্পত্তির জন্য আপস আলোচনার ব্যবস্থা করা বা ফয়সালা করা — শ্রম আইনের পরিসরে এসব কাজে শ্রম মন্ত্রকের ভূমিকা রয়েছে। আলোচ্য নীতিতে মন্ত্রকের সেই সব কাজের সুযোগ ঘুচিয়ে দেওয়া হয়েছে। এখন শ্রম মন্ত্রকের ভূমিকা হবে শুধুমাত্র নিয়োগ বা কাজ পেতে সাহায্য করা। তবে সেই দায় মন্ত্রক ঠিকমতো পালন করছে কিনা তা পরিমাপ করার কোনও ব্যবস্থা রাখা হয়নি। শ্রম শক্তি নীতি ২০২৫ মালিকশ্রেণির হাতে সেই ক্ষমতা দিতে চেয়েছে যাতে তাদের কাছে শ্রম আইন ভাঙার লাইসেন্স থাকে। তার চেয়েও বড় কথা, এমনকী অনেক বেশি দুর্বল করে ফেলা শ্রম কোডগুলিকেও ক্রমাগত লঙ্ঘন করার লাইসেন্স দেওয়া হয়েছে। এবং মালিকপক্ষকে এমনভাবে ছাড় দেওয়া হয়েছে যাতে তারা নয়া মুক্ত বাণিজ্যের একটা রাজত্ব কায়েম করতে পারে।' লিখছেন, কে এন উমেশ।

🔗বিস্তারিত পড়ুন:
মার্কসবাদী পথের ওয়েবসাইটে প্রকাশিত।
লিংক কমেন্টে

ভারতে কমিউনিস্ট পার্টির ১০৬তম প্রতিষ্ঠা দিবসে আলোচনা সভা। বিষয় : প্রতিষ্ঠা দিবসের শপথ, আন্দোলনই পথবক্তা : কমরেড মহম্মদ স...
18/10/2025

ভারতে কমিউনিস্ট পার্টির ১০৬তম প্রতিষ্ঠা দিবসে আলোচনা সভা।
বিষয় : প্রতিষ্ঠা দিবসের শপথ, আন্দোলনই পথ
বক্তা : কমরেড মহম্মদ সেলিম।

এই কর্মসূচিতে জেলা কমিটির পক্ষ থেকে ত্রাণের জন্য সংগৃহীত অর্থ রাজ্য সম্পাদকের হাতে তুলে দেওয়া হয়।

জেলা দপ্তরে অবস্থিত নরেন সেন স্মৃতি পাঠাগারের অনলাইন ক্যাটালগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমরেড মহম্মদ সেলিম।

'এই পরিস্থিতিতে জাতীয় আন্দোলনের ভিতরকার বামপন্থীদের মধ্যে, বিপ্লববাদীদের মধ্যে, ট্রেড ইউনিয়ন কর্মীদের মধ্যে প্রশ্ন ওঠে ক...
17/10/2025

'এই পরিস্থিতিতে জাতীয় আন্দোলনের ভিতরকার বামপন্থীদের মধ্যে, বিপ্লববাদীদের মধ্যে, ট্রেড ইউনিয়ন কর্মীদের মধ্যে প্রশ্ন ওঠে কোন্ পথে স্বাধীনতা আসবে, স্বাধীনতার রূপ কি হবে। দেশের অভ্যন্তরে রাজনৈতিক কর্মীদের মনকে এইসব প্রশ্ন আলোড়িত করে তোলে। প্রকৃত পথের সন্ধান খুঁজতে থাকেন এঁরা। বৈজ্ঞানিক রাজনৈতিক চিন্তা ভাবনা শুরু হয়। প্রকৃত বৈপ্লবিক পথ সন্ধানের রাজনৈতিক ভিত্তি প্রস্তুত হয় এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই।' লিখছেন, সরোজ মুখার্জি। (আজ প্রথম পর্ব, শেষ পর্ব আগামীকাল)

🔗বিস্তারিত পড়ুন:
https://marxbadipath.org/article/Communist-Movement-and-Organization-in-India-Introduction-(Part-I)/692
মার্কসবাদী পথের ওয়েবসাইটে প্রকাশিত।

'যখন শুল্ক সন্ত্রাসবাদকে হাতিয়ার করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের প্রায় সব দেশকে হুমকি দিচ...
17/10/2025

'যখন শুল্ক সন্ত্রাসবাদকে হাতিয়ার করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের প্রায় সব দেশকে হুমকি দিচ্ছেন এবং তাদের ওপর হামলা করছেন, তখন চীন অবিচলভাবে তার বিরোধিতা করছে এবং দৃঢ়ভাবে এর বিরুদ্ধে দাঁড়িয়েছে। এর ভিত্তি রয়েছে চীনের অর্জিত অর্থনৈতিক শক্তি এবং সিপিসির রাজনৈতিক দৃষ্টিভঙ্গীর ওপর। সিপিসি ও সিপিআই(এম) দু-দলের পক্ষ থেকেই এই স্বীকৃতি দেওয়া হয়েছে যে, ডোনাল্ড ট্রাম্পের অধীন মার্কিন রাষ্ট্র নিজেদের আধিপত্য কায়েম করার জন্য একমেরু বিশ্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ‘দক্ষিণ গোলার্ধের দেশগুলি’ — উন্নয়নশীল দেশগুলিকে — এর প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে।' লিখছেন, এম এ বেবি।

🔗বিস্তারিত পড়ুন:
https://marxbadipath.org/article/The-whole-world-is-watching-the-rise-of-China/691

মার্কসবাদী পথের ওয়েবসাইটে প্রকাশিত।

ভারতে  কমিউনিস্ট পার্টির ১০৬ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন।
17/10/2025

ভারতে কমিউনিস্ট পার্টির ১০৬ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন।

ভারতে কমিউনিস্ট পার্টির ১০৬ বছর
17/10/2025

ভারতে কমিউনিস্ট পার্টির ১০৬ বছর

মহান ঐতিহাসিক শ্রমিক দিবস কে কেন্দ্র করে আজ ৬৩ নং পাথুরিয়া ঘাট স্ট্রীট পার্টি দপ্তর এ পতাকা উত্তোলন কর্মসূচি। #শ্রমিকদি...
01/05/2025

মহান ঐতিহাসিক শ্রমিক দিবস কে কেন্দ্র করে আজ ৬৩ নং পাথুরিয়া ঘাট স্ট্রীট পার্টি দপ্তর এ পতাকা উত্তোলন কর্মসূচি।
#শ্রমিকদিবস



🔴 ফসলের নূন্যতম সহায়ক মূল্যর দাবিতে 🔴 ১০০ দিনের কাজ ২০০ দিন করার দাবিতে 🔴 শ্রমিক ও ক্ষেতমজুরদের মজুরি বৃদ্ধির দাবিতে 🔴 ...
28/02/2025

🔴 ফসলের নূন্যতম সহায়ক মূল্যর দাবিতে
🔴 ১০০ দিনের কাজ ২০০ দিন করার দাবিতে
🔴 শ্রমিক ও ক্ষেতমজুরদের মজুরি বৃদ্ধির দাবিতে
🔴 স্মার্ট মিটার বাতিলের দাবিতে
🔴 সকলের শিক্ষা ও কাজের দাবিতে
শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর ও বস্তি সংগঠনের ডাকে
আগামী ২০শে এপ্রিল'২৫ ব্রিগেড সমাবেশের সর্মথনে ২৪ নং ওয়ার্ডে দেওয়াল লিখন।



Address

63, Pathuriaghat Street
Kolkata
700006

Telephone

+917596944149

Website

Alerts

Be the first to know and let us send you an email when CPIM 24 No Ward Kolkata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CPIM 24 No Ward Kolkata:

Share