Mulnibasi Party of India

Mulnibasi Party of India স্বেচ্ছায় এগিয়ে আসুন । স্বেচ্ছাসেবী মানুষদের নিয়ে এই গণতান্ত্রিক দল, জনগণের দ্বারা, জনগণের জন্য।

আপনার আমার সবার পার্টি মূলনিবাসী পার্টি।সমস্ত SC,ST,OBC ধর্মান্তরিত মুসলিম,খ্রিস্টান,শিখ,বৌদ্ধ,জৈন মূলনিবাসী মানুষের কাছে একান্ত আবেদন এ পার্টি আপনাদের পার্টি।আসুন আমরা কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে মূলনিবাসী পার্টির তলায় ঐক্যবদ্ধ হই।গড়ে তুলি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের মূলনিবাসী সরকার।।

নির্বাচন কমিশন না নির্বাচন সম্রাট !নির্বাচন কমিশন কোন একক ব্যক্তিত্ব নয় । তিনজন কমিশনারকে নিয়ে নির্বাচন কমিশন চলার কথা...
23/09/2026

নির্বাচন কমিশন না নির্বাচন সম্রাট !

নির্বাচন কমিশন কোন একক ব্যক্তিত্ব নয় । তিনজন কমিশনারকে নিয়ে নির্বাচন কমিশন চলার কথা ।

বিগত ১০ মাসে ১৪বার অন্য কমিশনাররা মুখ্য নির্বাচন কমিশনার এর সিদ্ধান্তকে প্রতিবাদ জানিয়েছেন ।

কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন হিসেবে কাজ করেননি ।
রাজার মতো ক্ষমতা ফলিয়েছেন ।

তাই অন্য নির্বাচন কমিশনারদের কোন কথাকেই গুরুত্বই দেননি ।
এতদিন পরে সেটা মানুষের সামনে ইন্ডিয়ান এক্সপ্রেসের তদন্তে উঠে এসেছে ।

ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ । একনায়কতন্ত্র বা রাজতন্ত্র চলতে পারে না ।

এমনকি সুপ্রিম কোর্টের বিচারপতিরা কোন সিদ্ধান্ত নেয়ার পরে যদি কোন আপত্তি উঠে আসে সেই বিষয়ে বিবেচনার জন্য সেখানেও ডিভিশন বেঞ্চ বসে ।
প্রয়োজনে তিনজন, পাঁচজন, সাতজন, 9 জন এর বেঞ্চে ও বিচার পদ্ধতি চলে ।

ঠিক তেমনি ভাবে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবেন তা তিনজন কমিশনারকে নিয়েই সহমতের ভিত্তিতে নিতে হবে ।

নতুন কোন নিয়ম চালু করতে গেলে একমাত্র পার্লামেন্ট বা সংসদ তা করতে পারে । তাই কোন নতুন নিয়ম চালু করতে গেলে নির্বাচন কমিশনকে সরকারের কাছে তা পাঠাতে হয় ।

এতদিন পরে ইন্ডিয়ান এক্সপ্রেস এর তদন্তে যে বিষয়টি উঠে এসেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

দেখা যাচ্ছে সমস্ত গণতান্ত্রিক পদ্ধতিকে উপেক্ষা করে এমনকি অন্য দুজন নির্বাচন কমিশনারদের মতামতকে গুরুত্ব না দিয়ে সমস্ত সিদ্ধান্ত একক ভাবে জ্ঞানেশ কুমার নিয়ে চলেছেন দিনের পর দিন ।
যা সম্পূর্ণ অবৈধ !

অন্য নির্বাচন কমিশনাররা প্রতিবাদ জানিয়েছেন, তা সত্ত্বেও তাদের সঙ্গে কোন আলোচনা না করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

শুধু তাই নয়, যে বিষয়ে সরকারের মতামত প্রয়োজন ছিল, সেই মতামত না নিয়েই নির্বাচন কমিশনে বহু পরিবর্তন আনা হয়েছে ।

এমনকি ফর্ম সিক্স যেখানে পরিবর্তন করতে গেলে সরকারের মতামত অবশ্যই নিতে হবে ।
সরকার তো দূরের কথা তিনজন নির্বাচন কমিশনার সহমত না হওয়া সত্বেও ৬ নম্বর ফর্মে পরিবর্তন করা হয়েছে ।
অন্য নির্বাচন কমিশনাররা তার প্রতিবাদ জানিয়েছেন ।
কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার রাজতন্ত্র চালিয়েছেন ।

যদিও নির্বাচন কমিশনার নিয়োগের সময় যে পদ্ধতি অবলম্বন করার কথা সেই পদ্ধতিতে অনেক গলদ আছে ।

কমিশনার নিয়োগের সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই কমিটিতে থাকার কথা কিন্তু বর্তমানে তা নেই । একজন বিরোধী পক্ষের নেতা এবং দুজন সরকার পক্ষের । ফলে নির্বাচন কমিশনার নিয়োগে পক্ষপাতিত্ব বর্তমান ।
Election Commission Gyanesh Kumar Investigation: ECs Sukhbir Singh Sandhu, Vivek Joshi flag changes to Form 6

The section itself was not marked mandatory, but applicants could not proceed to submit the form without answering it.

20/09/2026

সাধারণ মানুষ ইভিএম এর বিরুদ্ধে আন্দোলন করছে ? বিরোধী দল কংগ্রেস তৃণমূল কেন করছে না ? কারণ এরা সবাই ভিতরে এক !

16/09/2026

স্বতন্ত্র ভরদ্বাজ শুধু অপরাধ নয়, ক্যামেরার সামনে বুক ফুলিয়ে অপরাধ স্বীকার করা সত্ত্বেও মাত্র 11 দিনের মধ্যেই জামিন পেয়ে গেল ?!

11/09/2026

রাম রহিম বাবা
আশারাম বাবা ---আবার এখন
বাগেশ্বর বাবা ওরফে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী
বাংলায় এসে ফরমান জারি করেছেন বাঙালিরা কি খাবে, বাঙালিরা কি করবে ?!! বাঙালিরা কতটা খারাপ !
তারা ভন্ড, তারা পাখন্ডী, তাদেরকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কার করতে হবে আমিষ খাওয়ার জন্য ইত্যাদি কত কথা !

এতটাই দূ:সাহস, হিন্দি বলয় তথা গোবলয়ের বাগেশ্বর বাবার ।

বাঙালিরা ভন্ড, পাখন্ডি আরো কত বিশেষণ বাঙ্গালীদের জন্য তিনি যুক্ত করেছেন।
এটা বাঙালি জাতিসত্তায় চরম আঘাত - সর্বস্তরে তা ধ্বনিত হচ্ছে ।

কিন্তু মজার ব্যাপার, এই রাজ্যের নির্বাচিত জনপ্রতিনিধি ব্রাহ্মণ মুখ্যমন্ত্রী তিনি ব্রাহ্মণ বাগেশ্বর বাবাকে ক্লিন চিট দিয়ে দিচ্ছেন ।

শুধু তাই নয়, তাকে এখানে শিল্পপতিদের মত জায়গাও দিয়ে দেবেন আশ্রম করার জন্য বলে প্রতিশ্রুতি দিচ্ছেন ।
মুখ্যমন্ত্রী একজন জনপ্রতিনিধি, পাবলিক সার্ভেন্ট জনসেবা করার জন্য তিনি এই রাজ্যের দায়িত্ব নিয়েছেন ।

জনগণের মতামত সর্বোচ্চ ।

তিনি কি এই বিষয়ে জনগণের মতামত নিয়েছেন ?
নাকি তিনি তার নিজের ইচ্ছে সবার উপরে চাপিয়ে দিচ্ছেন ?

যে বাগেশ্বর বাবা বাঙালিকে এত বড় অপমান করল - তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে উল্টোদিকে যারা বাগেশ্বর বাবার ছবি পোড়ালো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন ।

এর আগে এই বাগেশ্বর বাবা একজন তপশিলিকে অস্পৃশ্য বলে তার প্রণাম গ্রহণ করেন নি ।
অর্থাৎ তিনি এখনো অস্পৃশ্যতা মেনে চলেন !

যা সাংবিধানিকভাবে অপরাধ ।
তাহলে তার শাস্তি হওয়া উচিত কিনা ?

তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাকে রেড কার্পেট পেতে দেওয়া কখনোই মেনে নেওয়া যায় না ।

এবার আসি অন্য বিষয়ে - মাছে ভাতে বাঙালি । বাঙালির পুষ্টির একটি বড় অংশ আসে আমিষ খাবার থেকে । আর সেই বাঙালি যদি এই আমিষ খাবার বন্ধ করে দেয় তাহলে দৈনিক যে পুষ্টির প্রয়োজন মানুষের শরীরে তা সে পাবে কোথা থেকে ?

এ বিষয়ে বিজ্ঞান চেতনা প্রয়োজন । বিজ্ঞানমনস্ক ভাবনার প্রয়োজন । ডাক্তারদের নিয়ে বড় বড় আলোচনা সভা হওয়া দরকার ।

এবার আসি অর্থনীতির বিষয় :-
বাংলার সাধারণ গরিব ঘরের মানুষের অর্থনীতির সবচেয়ে বড় জায়গা বাড়িতে মাছ হাঁস মুরগি ছাগল গরু ইত্যাদি পালন করার মাধ্যমে ।

অর্থাৎ মাছ এবং এইসব গৃহপালিত অন্যান্য প্রাণীর উপরে বাংলার অর্থনীতির একটা বিরাট অংশ দাঁড়িয়ে আছে ।

এগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে বাংলার মূলত অনগ্রসর সমাজের মানুষের অর্থনীতি চরম ধাক্কা খাবে একথা বলার অপেক্ষা রাখে না ।

অর্থাৎ মূলনিবাসী বহুজন সমাজের মানুষের কাছে এ এক গভীর ষড়যন্ত্র !
এই বিষয়টি বুঝতে হবে, ভাবতে হবে, অনুধাবন করতে হবে ।

মাছে ভাতে বাঙালি ! সেই বাঙালিকে এখন শাসন করার জন্য গোবলয়ের গোমূত্র ভক্ত বাবাজিরা এসে হাজির হচ্ছেন !আর বাঙালিরা সেই কথা ...
07/09/2026

মাছে ভাতে বাঙালি !
সেই বাঙালিকে এখন শাসন করার জন্য গোবলয়ের গোমূত্র ভক্ত বাবাজিরা এসে হাজির হচ্ছেন !

আর বাঙালিরা সেই কথা শুনছেন, হজমও করছেন !

"আমিষ নোংরা খাবার !"
"বাঙালি ভন্ড !"
"বাঙালিকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কার !"

কে এই নিদান দিচ্ছেন ?
গো বলয়ের গোমূত্র ভক্ত বাগেশ্বর বাবা !

কত বড় দু:সাহস ! বাংলায় এসে বাঙ্গালীদের গালি দিয়ে যাচ্ছে !

আর বাঙালিরা দুই বাহু তুলে নাচছে এই বাবাজীদের কথা শুনে ?!

এদেরকে দেশদ্রোহী বলা হবে না ? এরা বাঙ্গালীদের এইভাবে গালি দিয়ে যাচ্ছে !?

ইংরেজিতে bug একটি শব্দ আছে তার মানে ছারপোকা ।
আর এই বাগেশ্বরের শব্দের মানে কি হবে ? এর দৌড় তো ঠিক ততটাই হওয়া উচিত !

যে গোমূত্র ভক্তরা বিবেকানন্দকে নিয়ে লাফালাফি করেন, সেই বিবেকানন্দ তার মৃত্যুর দিনেও ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছিলেন ।

আর তার চেলারা এখন আমিষের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন ?!

https://www.facebook.com/share/p/19Zb5UpWDV/
07/09/2026

https://www.facebook.com/share/p/19Zb5UpWDV/

আজ বারুইপুরে মূলনিবাসী পার্টি অফ ইন্ডিয়ার মিটিং সম্পূর্ণ হল বিভিন্ন জেলা committe-দের নিয়ে।- অধিজন কথা

30/08/2026

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Mulnibasi Party of India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Mulnibasi Party of India:

Shortcuts

Share