বিজেপি ৯৬ নং ওয়ার্ড - BJP 96 Ward

  • Home
  • India
  • KOLKATA
  • বিজেপি ৯৬ নং ওয়ার্ড - BJP 96 Ward

বিজেপি ৯৬ নং ওয়ার্ড - BJP 96 Ward Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বিজেপি ৯৬ নং ওয়ার্ড - BJP 96 Ward, Political Party, Sulekha Jadavpur, KOLKATA.

যাদবপুর ৯৬ নং ওয়ার্ড | Jadavpur 96 Ward

ওয়ার্ড সভাপতি: শ্রী বাপি বর্ধন।

সেবা, সংগঠন ও উন্নয়নের লক্ষ্যে সর্বদা মানুষের পাশে। এই পেজে ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রম, জনসেবা, সামাজিক উদ্যোগ ও গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত প্রকাশ করা হবে। জয় হিন্দ। 🇮🇳

18/08/2026
বিনম্র শ্রদ্ধাঞ্জলি। 🙏🏻🕉️আজ প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির বর্ষীয়ান নেত্রী শ্রীমতি সুষমা ...
06/08/2026

বিনম্র শ্রদ্ধাঞ্জলি। 🙏🏻🕉️

আজ প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির বর্ষীয়ান নেত্রী শ্রীমতি সুষমা স্বরাজ-এর প্রয়াণ দিবসে তাঁর পবিত্র স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।

তিনি ছিলেন একজন দক্ষ সংসদীয় বক্তা, দূরদর্শী রাষ্ট্রনায়ক এবং মানবিক মূল্যবোধে বিশ্বাসী জননেত্রী। দেশের প্রতি তাঁর অটল নিষ্ঠা, অসাধারণ নেতৃত্ব, কূটনৈতিক প্রজ্ঞা এবং সর্বদা সাধারণ মানুষের পাশে থাকার মানসিকতা তাঁকে দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে অমর করে রেখেছে।

ভারতের সেবায় তাঁর অবদান, বিশেষ করে বিদেশে বিপদে পড়া ভারতীয়দের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ, আজও জাতির কাছে অনুকরণীয় দৃষ্টান্ত।

তাঁর কর্মময় জীবন, আদর্শ ও দেশপ্রেম আগামী প্রজন্মকে দেশসেবার পথে অনুপ্রাণিত করে যাবে।

ওঁ শান্তি। 🙏🇮🇳

শত শত প্রণাম ও বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

🩸🙏 কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ 🙏🪔গত ১৯ জুলাই শ্যামাপল্লী শ্যামা সংঘে অনুষ্ঠিত শুভ খুঁটি পূজা ও স্বেচ্ছায় রক্তদান শিবির স...
30/07/2026

🩸🙏 কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ 🙏🪔

গত ১৯ জুলাই শ্যামাপল্লী শ্যামা সংঘে অনুষ্ঠিত শুভ খুঁটি পূজা ও স্বেচ্ছায় রক্তদান শিবির সফলভাবে সম্পন্ন হয়েছে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও অক্লান্ত পরিশ্রমে।

এই মহৎ উদ্যোগকে সফল করে তোলার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই সকল রক্তদাতা, স্বেচ্ছাসেবক, দলীয় কার্যকর্তা, স্থানীয় বাসিন্দা এবং উপস্থিত সকল শুভানুধ্যায়ীদের।

বিশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত অতিথিবৃন্দ শ্রীমতি সর্বারী মুখার্জী, শ্রী রিঙ্কু সেন, শ্রী প্রীতম দত্ত এবং উপস্থিত সকল রাজ্য, জেলা, মণ্ডল ও ওয়ার্ড নেতৃত্বকে, যাঁদের উপস্থিতি ও উৎসাহ এই অনুষ্ঠানকে আরও গৌরবান্বিত করেছে।

আপনাদের সহযোগিতা ও আশীর্বাদ ভবিষ্যতেও আমাদের সমাজসেবামূলক কর্মকাণ্ডে অনুপ্রেরণা জোগাবে। আসুন, মানবসেবার এই অঙ্গীকারকে আরও শক্তিশালী করি এবং একসঙ্গে সমাজের কল্যাণে কাজ করে যাই।

ধন্যবাদান্তে,
স্বপন বর্ধন (বাপি বর্ধন)
সভাপতি, ৯৬ নং ওয়ার্ড, যাদবপুর

🌕 শুভ গুরু পূর্ণিমা 🌼গুরু শুধু শিক্ষা দেন না, তিনি জীবনের সঠিক পথের দিশা দেখান।গুরুর জ্ঞান, আদর্শ ও আশীর্বাদ আমাদের জীবন...
29/07/2026

🌕 শুভ গুরু পূর্ণিমা 🌼

গুরু শুধু শিক্ষা দেন না, তিনি জীবনের সঠিক পথের দিশা দেখান।
গুরুর জ্ঞান, আদর্শ ও আশীর্বাদ আমাদের জীবনকে আলোকিত করুক এবং সত্য, সেবা ও মানবতার পথে এগিয়ে চলার শক্তি দিক।

এই পবিত্র গুরু পূর্ণিমা উপলক্ষে সকল শিক্ষক, গুরুজন ও পথপ্রদর্শকদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম।

শুভেচ্ছান্তে
স্বপন বর্ধন (বাপি বর্ধন)
সভাপতি, যাদবপুর ৯৬ নং ওয়ার্ড

যাদবপুর ৯৬ নং ওয়ার্ড পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই শুভ গুরু পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🙏🌼

নতুন দায়িত্বপ্রাপ্ত শিক্ষামন্ত্রী — প্রহ্লাদ ভেঙ্কটেশ যোশী।উঁহু… নামটা হয়তো অনেকের কাছেই নতুন শোনাচ্ছে।মানে, বেশিরভাগ ...
27/07/2026

নতুন দায়িত্বপ্রাপ্ত শিক্ষামন্ত্রী — প্রহ্লাদ ভেঙ্কটেশ যোশী।
উঁহু… নামটা হয়তো অনেকের কাছেই নতুন শোনাচ্ছে।

মানে, বেশিরভাগ মানুষই এখনও ওনার সম্পর্কে খুব বেশি জানেন না। কিন্তু ইতিহাসটা একটু মনে করুন—১৯৯২ সাল। কর্নাটকের হুবলির ঈদগাহ ময়দান। জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে তীব্র সংঘাত, যার প্রভাব পড়েছিল পুরো রাজ্যের রাজনীতিতে।

১৯৯৪ সালে, জাতীয় পতাকা উত্তোলনের “অপরাধে” গুলি চালানোর নির্দেশ দেয় তৎকালীন কংগ্রেস সরকার। সেই ঘটনায় ছয়জন রাষ্ট্রবাদী শহীদ হন—স্বাধীন ভারতে, জাতীয় পতাকার সম্মানের জন্য আত্মবলিদান।

এই আন্দোলনের নেতৃত্বে কে ছিলেন জানেন?
👉 প্রহ্লাদ ভেঙ্কটেশ যোশী।

পরবর্তীতে তিনিই “কাশ্মীর বাঁচাও” আন্দোলনের নেতৃত্ব দেন।

এখন প্রশ্ন হলো—
যারা আজও বিভিন্ন জমায়েতে “কাশ্মীর মাঙ্গে আজাদি” স্লোগান দেয়, তাদের সামনে এই ইতিহাস দাঁড়ালে কী হবে?

সময় গেলে হয়তো তারাই বলবে—
“ধর্মেন্দ্র প্রধানই ভালো ছিল!”

অনেকে বলে—বিজেপি, মোদীর নেতৃত্ব, সাম্প্রদায়িক, ফ্যাসিস্ট—বাজে ইত্যাদি।
ঠিক আছে, মত থাকতে পারে।

কিন্তু একটা জিনিস মনে রাখুন—
রিজার্ভ বেঞ্চ সবসময়ই খতরনাক।

বিশ্বকাপ ফুটবল তো দেখেন!
বোঝেন না—মাঠে যারা খেলছে, তাদের থেকেও অনেক সময় বেঞ্চে বসে থাকা খেলোয়াড়রা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

খেলা এখনও বাকি… 😉

স্বাগতা ♥️

25/07/2026

শ্রী ধর্মেন্দ্র প্রধানজির পদত্যাগের খবর একজন বিজেপি সমর্থক হিসেবে আমাদের গভীরভাবে ব্যথিত করেছে।

পদত্যাগ মানেই অপরাধ স্বীকার নয়। এটি জবাবদিহির একটি অংশ হতে পারে, কিন্তু দোষী সাব্যস্ত হওয়ার প্রমাণ নয়।

কিন্তু দেশের সামনে আজ আসল প্রশ্নগুলো উঠে আসা উচিত—
বারবার প্রশ্নপত্র ফাঁসের নেপথ্যে কারা?
কারা ভিতর থেকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করছে?
কারা সেই দুর্নীতিগ্রস্ত চক্র, দালাল, মোল (moles) ও মধ্যস্বত্বভোগী, যারা লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ নিয়ে খেলছে?
কারা এই চক্রকে আড়াল করছে?

প্রকৃত অপরাধীদের রাজনৈতিক পরিচয় বা পদমর্যাদা না দেখে চিহ্নিত করে কঠোরতম শাস্তি দিতে হবে। ভারতের যুবসমাজের ভবিষ্যৎ কোনো দুর্নীতিগ্রস্ত চক্রের হাতে জিম্মি হতে পারে না।

শুধু পদত্যাগে থেমে গেলে চলবে না। প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করুন, দোষীদের শাস্তি দিন, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ ও দেশের মর্যাদা রক্ষা করুন।

জয় হিন্দ। 🇮🇳

23/07/2026
22/07/2026

🇮🇳 জাতীয় পতাকা দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। 🇮🇳

আমাদের জাতীয় পতাকা তিরঙ্গা শুধুমাত্র একটি পতাকা নয়—এটি ভারতের গৌরবময় ইতিহাস, অসংখ্য স্বাধীনতা সংগ্রামী ও বীর শহিদের আত্মত্যাগ, এবং জাতীয় ঐক্য, অখণ্ডতা ও আত্মমর্যাদার চিরন্তন প্রতীক।

আসুন, তিরঙ্গার মর্যাদা অক্ষুণ্ণ রেখে “Nation First”–এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আত্মনির্ভর, শক্তিশালী ও উন্নত ভারতের নির্মাণে নিজেদের উৎসর্গ করার অঙ্গীকার করি। দেশের স্বার্থই হোক আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

ভারত মাতা কি জয়।
বন্দে মাতরম। 🇮🇳

শুভেচ্ছান্তে,
শ্রী স্বপন কুমার বর্ধন (বাপি দা)
সভাপতি, ৯৬ নং ওয়ার্ড
ভারতীয় জনতা পার্টি (বিজেপি)

Address

Sulekha Jadavpur
Kolkata
700032

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিজেপি ৯৬ নং ওয়ার্ড - BJP 96 Ward posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share