WARD 26 BJP - Rajarhat Gopalpur-2

WARD 26 BJP - Rajarhat Gopalpur-2 বিজেপি রাজারহাট গোপালপুর মন্ডল-২
২৬ নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদম পৌরসভা
জনতার সেবা • এলাকার উন্নয়ন

শুভ জন্মাষ্টমীর প্রাক্কালে সকল কচুয়া চাকলা ও তারকেশ্বরগামী ভক্তবৃন্দদের ও সকল সনাতনীদের জানাই শুভ জন্মাষ্টমীর অগ্রিম শু...
03/09/2026

শুভ জন্মাষ্টমীর প্রাক্কালে সকল কচুয়া চাকলা ও তারকেশ্বরগামী ভক্তবৃন্দদের ও সকল সনাতনীদের জানাই শুভ জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা। প্রভু শ্রীকৃষ্ণ, বাবা ভোলেনাথ, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার কৃপায় সকলের জীবন সমৃদ্ধ হোক। 🙏🏻

আজ রাখি বন্ধন উৎসব উপলক্ষে রাজারহাট গোপালপুর মন্ডল ২ এর অন্তর্গত দক্ষিণ দমদম পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কর্মসূচি।       ...
28/08/2026

আজ রাখি বন্ধন উৎসব উপলক্ষে রাজারহাট গোপালপুর মন্ডল ২ এর অন্তর্গত দক্ষিণ দমদম পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কর্মসূচি।

🇮🇳 ৮০তম স্বাধীনতা দিবস ২৬ নম্বর ওয়ার্ড 🇮🇳আজ ১৫ই আগস্ট, ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজারহাট গোপালপুর মন্ডল–২...
15/08/2026

🇮🇳 ৮০তম স্বাধীনতা দিবস
২৬ নম্বর ওয়ার্ড 🇮🇳

আজ ১৫ই আগস্ট, ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজারহাট গোপালপুর মন্ডল–২-এর অন্তর্গত দক্ষিণ দমদম পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে এবং ভারতীয় জনতা পার্টির ওয়ার্ড কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শ্রদ্ধার সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন করলাম।

এই তেরঙ্গা শুধু একটি পতাকা নয়—এ আমাদের আত্মত্যাগ, ঐক্য, সার্বভৌমত্ব ও গৌরবের প্রতীক। অগণিত বীর স্বাধীনতা সংগ্রামীর আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ ভারত গড়ার সংকল্প নিয়ে এগিয়ে যাওয়াই হোক আজকের অঙ্গীকার।

দেশ সর্বাগ্রে।
বন্দে মাতরম্ 🇮🇳
ভারত মাতা কি জয় 🇮🇳

ভারতীয় জনতা পার্টি
রাজারহাট গোপালপুর মন্ডল–২
২৬ নম্বর ওয়ার্ড

গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণুর্গুরুর্দেবো মহেশ্বরঃ।গুরুঃ সাক্ষাদ্ পরং ব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ॥গুরু ব্রহ্মা: গুরু হলেন সৃ...
29/07/2026

গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণুর্গুরুর্দেবো মহেশ্বরঃ।গুরুঃ সাক্ষাদ্ পরং ব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ॥
গুরু ব্রহ্মা: গুরু হলেন সৃষ্টির দেবতা ব্রহ্মার মতো, যিনি শিষ্যের মধ্যে নতুন জ্ঞান ও চেতনার জন্ম দেন।
গুরু বিষ্ণু: গুরু হলেন পালনের দেবতা বিষ্ণুর মতো, যিনি শিষ্যের জ্ঞানকে রক্ষা করেন ও লালন করেন।
গুরুদেব মহেশ্বর: গুরু হলেন সংহারের দেবতা মহেশ্বর বা শিবের মতো, যিনি শিষ্যের ভেতরের সকল অন্ধকার, অজ্ঞতা ও খারাপ দিক নাশ করেন।
গুরু সাক্ষাৎ পরং ব্রহ্ম: গুরু প্রকৃতপক্ষে সাক্ষাৎ পরম ব্রহ্ম বা পরমেশ্বর।
তস্মৈ শ্রীগুরবে নমঃ: সেই মহান গুরুকে আমার শতকোটি প্রণাম।
সকল সনাতনীদের জানাই গুরু পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।🙏🏼🕉️🪷🏵️🌄

🙏🏼🇮🇳
26/07/2026

🙏🏼🇮🇳

24/07/2026

দক্ষিণ দমদম পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের
প্রথম রথযাত্রার সূচনার প্রথম পর্ব ।

পূর্নাঙ্গ ভিডিও খুব শীঘ্রই আসছে।

সকলকে জানাই শুভ উল্টো রথের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।
এই বছর আমরা আমাদের দক্ষিণ দমদম পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের জগন্নাথ মন্দিরে প্রথম রথযাত্রা উৎসবের সূচনা করলাম। এই অনুষ্ঠানের প্রধান উদ্বোধক রাজারহাট গোপালপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী তরুণ জ্যোতি তেওয়ারি মহাশয় কে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের সকলের প্রিয় প্রধান উপদেষ্টা মাননীয় শ্রী সুখেন্দু মজুমদার (বাবাইদা) কে। ধন্যবাদ জানাই জগন্নাথ মন্দিরের সভাপতি মাননীয় শ্রী বিশ্বনাথ জানা মহাশয় কে, ধন্যবাদ জানাই রাজারহাট গোপালপুর মন্ডল ২ এর সভাপতি মাননীয় শ্রী অনিল গিরি মহাশয় কে, ধন্যবাদ জানাই রাজারহাট গোপালপুর মন্ডল ২ এর সাধারন সম্পাদক আমাদের ২৬ নম্বর ওয়ার্ডের ভূমিপুত্র মাননীয় শ্রী প্রসেনজিৎ পাল মহাশয় কে,
ধন্যবাদ জানাই বিশিষ্ট কর্মীবৃন্দ কৌশিক পোদ্দার, পিন্টু পাত্র, সুশান্ত রায় (বাবু) , সুশান্ত পাল, আশিস মজুমদার সহ দক্ষিণ দমদম পৌরসভার ২৬ নম্বর সকল ভক্তবৃন্দ ও কর্মীবৃন্দদের এবং নাগেরবাজার থানার পুলিশ কর্মীদের।

সকলের সম্মিলিত প্রয়াসে এই পবিত্র রথযাত্রা সফল হয়েছে‌। আসছে বছর আরো বড় করে, আরো সুন্দর করে এই পবিত্র রথযাত্রা যেন করতে পারি এই প্রার্থনা করি প্রভু জগন্নাথ দেবের কাছে। 🙏🏼
সকলের সুখ সমৃদ্ধি ও সুস্থতা কামনা করি জগতের নাথ প্রভু শ্রী জগন্নাথ দেবের কাছে।

🪷🌸🌼🕉️🙏🏼জয় জগন্নাথ 🙏🏼🕉️🌼 🌸 🪷

Tarunjyoti Tewari
Sukhendu Mazumder
Anil Giri
Prosenjit Paul


জয় হিন্দ্ বন্দেমাতরম্ ভারত মাতা কি জয় 🙏🏼
22/07/2026

জয় হিন্দ্
বন্দেমাতরম্
ভারত মাতা কি জয় 🙏🏼

গতকাল হোরা পঞ্চমী উপলক্ষে দক্ষিণ দমদম পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের জগন্নাথ মন্দির থেকে পালকিতে মা লক্ষ্মীকে নিয়ে প্রভু জগ...
20/07/2026

গতকাল হোরা পঞ্চমী উপলক্ষে দক্ষিণ দমদম পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের জগন্নাথ মন্দির থেকে পালকিতে মা লক্ষ্মীকে নিয়ে প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার উৎসব সারম্বরে পালিত হলো প্রথমবার। এই হোরা পঞ্চমী কে ঘিরে রয়েছে পৌরাণিক কথা।
পুরীর শ্রীমন্দিরে সেদিন সন্ধ্যার প্রদীপ জ্বলেছিল, কিন্তু লক্ষ্মীর মনে যেন কোথাও আলো ছিল না। জগন্নাথ গিয়েছেন গুণ্ডিচা মন্দিরে—ভাই বলভদ্র ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে। যাওয়ার সময় তিনি বলেছিলেন, ফিরবেন। কিন্তু দিন যায়, রাত যায়—তিনি আর ফেরেন না।

প্রথম দিন লক্ষ্মী অপেক্ষা করলেন।

দ্বিতীয় দিনও।

তৃতীয় দিন যখন শেষ হল, তখন তাঁর মুখে আর কোনো কথা রইল না। কেবল নীরবে বসে রইলেন তিনি। যে মানুষটির জন্য অপেক্ষা, তার ওপর রাগ করা যায়; কিন্তু তার কথা না ভেবে থাকা যায় না।

পঞ্চমীর সকালে লক্ষ্মী আর থাকতে পারলেন না। সেবায়েতদের সঙ্গে তিনি গুণ্ডিচার পথে বেরিয়ে পড়লেন। বাইরে রাজকীয় আয়োজন, কিন্তু তাঁর অন্তরে তখন একটিমাত্র অভিমান—

“আমাকে না বলেই, না নিয়েই এত দূরে চলে গেলে?”

গুণ্ডিচায় পৌঁছে জগন্নাথের সঙ্গে তাঁর দেখা হল না। তাঁর হাতে এল কেবল একটি আজ্ঞামালা—ফিরে আসার প্রতিশ্রুতি। লক্ষ্মী কিছুক্ষণ সেই মালাটির দিকে চেয়ে রইলেন। এতদিনের অপেক্ষা কি একটি মালায় মুছে যায়?

তারপর ধীরে ধীরে চোখ তুললেন জগন্নাথের রথের দিকে। জ্বলে উঠলো তাঁর চোখ।

এই রথেই তিনি চলে গিয়েছিলেন। এই রথই প্রাণেশ্বরকে তাঁর কাছ থেকে দূরে নিয়ে গিয়েছিল।

অভিমানে লক্ষ্মী রথের একটি অংশ ভেঙে দিলেন।

কেউ হয়তো বলল, দেবী রুষ্ট হয়েছেন।

কিন্তু সে রাগে ঘৃণা ছিল না। ছিল সেই গভীর অভিমান, যা কেবল আপনজনের ওপরই করা যায়।

শেষে লক্ষ্মী গোপন পথে শ্রীমন্দিরে ফিরে গেলেন।

জগন্নাথ তখনও গুণ্ডিচায়। কিন্তু তিনি জানতেন, ফিরে গেলে তাঁকে সেই অভিমানী বউটার সামনে দাঁড়াতে হবে। আর লক্ষ্মীও জানতেন—তিনি ফিরবেন। তাকে ফিরতেই হবে তাঁর কাছে।

এই জানাটুকুই বোধ হয় ভালোবাসার সবচেয়ে বড় সান্ত্বনা।

আজ সেই হোরা পঞ্চমীর কাহিনী তাই দেবদেবীর গল্প হয়েও বড় মানবিক। এখানে জগন্নাথ কেবল ঈশ্বর নন—তিনি ঘর ছেড়ে যাওয়া এক স্বামী। আর লক্ষ্মী কেবল দেবী নন—তিনি অপেক্ষায় থাকা এক স্ত্রী।

তাঁর রাগ, তাঁর অভিমান, তাঁর অপেক্ষা—সবকিছুর অন্তরেই ছিল সেই একটিমাত্র কথা—

“তুমি ফিরবে তো?”

রথযাত্রার উপলক্ষে রাজারহাট গোপালপুর মন্ডল ২ এর অন্তর্গত দক্ষিণ দমদম পৌরসভা ২৬ নম্বর ওয়ার্ডের গোরক্ষবাসি রোডের জগন্নাথ ম...
17/07/2026

রথযাত্রার উপলক্ষে রাজারহাট গোপালপুর মন্ডল ২ এর অন্তর্গত দক্ষিণ দমদম পৌরসভা ২৬ নম্বর ওয়ার্ডের গোরক্ষবাসি রোডের জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রায় উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় রাজারহাট গোপালপুরের বিধায়ক মাননীয় শ্রী Tarunjyoti Tewari মহাশয়। এইবার আমাদের এই ২৬ নম্বর ওয়ার্ডের প্রথম রথযাত্রার পুজোর সংকল্প করব, কোনদিনও ভাবতে পারিনি। সবই জগতের নাথ প্রভু জগন্নাথ দেবের কৃপা। সবই প্রভুর ইচ্ছা।
জয় জগন্নাথ 🙏🏼

Address

Nagendranath Road Jagannath Mandir
Kolkata
700028

Website

Alerts

Be the first to know and let us send you an email when WARD 26 BJP - Rajarhat Gopalpur-2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share