মুক্ত বিহঙ্গ..Mukto Bihango

মুক্ত বিহঙ্গ..Mukto Bihango আমি শ্যামশ্রী, মনের কথাগুলোকে বিহঙ্গ?

 #সন্ন্যাস_জীবন- শ্যামশ্রী কর্ম্মকার আমি যেদিন সব ছাড়বো, তব পরবো না গেরুয়া বসন-স্বার্থপর ভেবে মোরে ঠেঁলে দিয়ো না তখন।গের...
29/07/2026

#সন্ন্যাস_জীবন
- শ্যামশ্রী কর্ম্মকার
আমি যেদিন সব ছাড়বো, তব পরবো না গেরুয়া বসন-
স্বার্থপর ভেবে মোরে ঠেঁলে দিয়ো না তখন।
গেরুয়া যোগী হওয়ার ক্ষমতা আমার নেই জানি-
এই বিশ্ব সংসার ব্রহ্মচর্যই সব না মানি।
আমি কেবল এই জীবনপথে এসে আদতে খুঁজতে চাই নিজেকে,
চাইনা এই জীবনের কথা প্রচার হোক দিকে দিকে।
বুঝতে চাই এই জীবনেই কি মেলে মুক্তি, মেলে অপার শান্তি?
নাকি এ কেবলই ভুয়ো আদতে এ ভ্রান্তি।
আমাদের ভারতীয় রীতি ছিল চার শ্রমে ছিল বিভাজন -
ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ আর শেষে সন্ন্যাস জীবন।
এখন দেখি ব্রহ্মচর্য থেকেই শুরু সন্ন্যাসকাল-
এ কি করছে আমাদের ভারতীয় সমাজের উন্নতি না আকাল?
সংসারের দায়িত্ব থেকে বাঁচতে যারা এই জীবন বেছে নেয়?
তারা কিভাবে সমাজ বদলাবে, যারা নিজের মা-বাবার থেকেও দায়মুক্ত হতে চায়?
সন্ন্যাস ভালো, অবশ্য ব্রহ্মচর্যও -
তবে তারসাথে গুরুত্বপূর্ণ নয় কি গার্হস্থ্যও?
আমাদের আদি মুনি ঋষি কেউই গার্হস্থ্য জীবন ত্যাগ করেন নি,
তারা কি ব্যর্থ? বরং তাদের জ্ঞানে আজও সমৃদ্ধ ভারতভূমি।
আমি শুধু বুঝতে চাই, কাটাতে চাই সন্ন্যাস জীবন -
আদতে কেমন সুখের দায়িত্বহীন জীবন?

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুক্ত বিহঙ্গ..Mukto Bihango posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category