13/09/2026
যতীন্দ্রনাথ দাসের জন্ম ১৯০৪ সালে কলকাতায়। ম্যাট্রিক পাশ করে তিনি অনুশীলন সমিতিতে যোগ দিয়েছিলেন, এবং একই সাথে,অংশগ্রহণ করেন অসহযোগ আন্দোলনে। সেই সময়ে, আন্দোলনে অংশগ্রহণের জন্য তাকে বন্দি করে ব্রিটিশ সরকার। ১৯২১ সালে, জেলে থাকাকালীন বন্দিদের দুরবস্থার বিরুদ্ধে তিনি ২১ দিনের অনশন করেন। পরবর্তী সময়ে তিনি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হোন। ১৯২৯ সালে পাঞ্জাব আইনসভায় ভগত সিংহ, রাজগুরু, সুখদেব যেই বোমা নিক্ষেপ করেন, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করে, সমাজতন্ত্রের বার্তা পৌঁছাতে, সেই বোমা তৈরি করেন তিনি। সেই কারণে তাঁকে গ্রেফতার করা হয়, এবং লাহোর জেলে পাঠানো হয়। সেইসময়ে জেলে পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর ছিল। তার ওপর, ভারতীয় বন্দি এবং বিদেশী বন্দিদের ভেতর যথেষ্ট ভেদাভেদ করা হত। সেই বৈষম্যর বিরোধিতা করে যতীন্দ্রনাথ দাস, এবং আমরণ অনশন শুরু করেন। শেষ অবধি, ৬৩ দিন অনশন করে ১৩ সেপ্টেম্বর ১৯২৯ সালে তিনি শহীদ হোন।
যতীন্দ্রনাথ দাস দেখিয়েছিলেন, কিভাবে অন্যায়ের সাথে চোখে চোখ রেখে লড়াই চালাতে হয়। পুঁজিবাদী, সাম্রাজ্যবাদী সমাজ ব্যবস্থার দ্বারা সৃষ্ট অসাম্যের বিরুদ্ধে লড়াইয়ের রাস্তা দেখিয়েছিলেন তিনি। বর্তমান সময়ে, যখন ছাত্রসমাজ নিজেদের প্রতি ঘটা অন্যায়, দুর্নীতি, অবিচারের বিচার চেয়ে রাস্তায় নামে, যখন রাষ্ট্রের চোখে তারা শুধুমাত্র "শোষণের বস্তু" না হতে চায়, এবং তাদের জোটে দেশদ্রোহীর তকমা, তখন ছাত্রসমাজের মুখ হয়ে ওঠে যতীন্দ্রনাথ দাস।
Jatindranath Das, popularly known as Jatin Das, holds an important place in the history of India’s anti-colonial struggle. Born in 1904, he became involved in revolutionary politics at a young age and later came into contact with the Hindustan Socialist Republican Association. His name became closely associated with the Lahore Conspiracy Case of 1929, when he joined Bhagat Singh and other political prisoners in a hunger strike against the discriminatory and inhuman conditions in British jails. The hunger strike was a political protest demanding dignity and equal treatment for Indian political prisoners. Jatin Das remained firm in his position for 63 days, refusing to give in despite the severe effect on his health. His death on 13 September 1929 in Lahore Jail exposed the harsh character of colonial prison administration and turned the issue of political prisoners into a matter of public concern. His sacrifice showed how revolutionary politics could challenge British authority not only through armed resistance, but also through determined acts of political protest.
The importance of Jatin Das’s martyrdom can be understood from the enormous response it created across India. Thousands of people joined the procession carrying his body from Lahore towards Calcutta which was a remarkable expression of national solidarity and anti-colonial feeling. His life reminds that India's Independence was achieved through courage and sacrifices of innumerable young people who refused to be silent under the British Imperial Rule. At a time when India’s independence movement was being shaped by different forms of resistance, Jatin Das became a powerful symbol of courage, political conviction and opposition to imperial rule. With his death at the age of 25, his sacrifice became a part of the larger history of India’s freedom struggle. On his death anniversary, we rememberJatin Das not only as a young revolutionary who gave his life in a colonial prison, but also the spirit of resistance that challenged the very foundations of British rule in India.