17/07/2026
**শোকবার্তা**
অত্যন্ত গভীর শোক ও বেদনার সঙ্গে জানাচ্ছি যে, আমাদের অত্যন্ত প্রিয় প্রাক্তন শিক্ষক শ্রী সুরজিৎ ধর মহাশয় আর আমাদের মধ্যে নেই।
তাঁর অকালপ্রয়াণে আমরা বাকরুদ্ধ ও গভীরভাবে মর্মাহত। তাঁর চলে যাওয়া আমাদের বিদ্যালয় পরিবার এবং সকল প্রাক্তন ছাত্রছাত্রীর কাছে এক অপূরণীয় ক্ষতি।
শিক্ষক হিসেবে তিনি আমাদের শুধু পাঠ্যপুস্তকের শিক্ষা দেননি; তিনি ছিলেন আমাদের আদর্শ, অভিভাবক ও জীবনের পথপ্রদর্শক। আমাদের অনেকেই তাঁর কাছ থেকেই এন.সি.সি.-র মতো কঠোর অনুশাসন, নিয়মানুবর্তিতা, কর্তব্যনিষ্ঠা ও আত্মনিবেদনের শিক্ষা গ্রহণ করেছি। তাঁর দৃঢ় ব্যক্তিত্ব, স্নেহমিশ্রিত শাসন এবং মূল্যবান উপদেশ আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে চিরকাল পথ দেখাবে।
তাঁর সঙ্গে কাটানো অমূল্য মুহূর্তগুলি এবং তাঁর শিক্ষার স্মৃতি আমাদের হৃদয়ে চিরদিন অমলিন হয়ে থাকবে।
জেনকিন্স স্কুল অ্যালুমনি এসোসিয়েশনের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি জানাই আমাদের গভীর সমবেদনা।
আপনি আমাদের স্মৃতিতে, শ্রদ্ধায় ও হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন, স্যার।
ওঁ শান্তি।