¤¤ Rabindra Sangeet ¤¤ রবীন্দ্রসঙ্গীত ¤¤

  • Home
  • India
  • KOLKATA
  • ¤¤ Rabindra Sangeet ¤¤ রবীন্দ্রসঙ্গীত ¤¤

¤¤ Rabindra Sangeet ¤¤ রবীন্দ্রসঙ্গীত ¤¤ আমি তোমার বিরহে রহিব বিলীন,
তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী,
দীর্ঘ বরষ-মাস।

শ্রদ্ধাঞ্জলি ...তুমি       নব নব রূপে এসো প্রাণে।এসো       গন্ধে বরনে, এসো গানে।                                  এসো   ...
08/08/2026

শ্রদ্ধাঞ্জলি ...

তুমি নব নব রূপে এসো প্রাণে।
এসো গন্ধে বরনে, এসো গানে।
এসো অঙ্গে পুলকময় পরশে,
এসো চিত্তে অমৃতময় হরষে,
এসো মুগ্ধ মুদিত দু নয়ানে।
তুমি নব নব রূপে এসো প্রাণে।

এসো নির্মল উজ্জ্বল কান্ত,
এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত,
এসো এসো হে বিচিত্র বিধানে।
এসো দুঃখে সুখে, এসো মর্মে,
এসো নিত্য নিত্য সব কর্মে;
এসো সকল-কর্ম-অবসানে।
তুমি নব নব রূপে এসো প্রাণে।

কবি প্রণাম .....তোমারেই যেন ভালোবাসিয়াছি        শত রূপে শত বারজনমে জনমে, যুগে যুগে অনিবার।    চিরকাল ধরে মুগ্ধ হৃদয়     ...
08/05/2026

কবি প্রণাম .....

তোমারেই যেন ভালোবাসিয়াছি

শত রূপে শত বার

জনমে জনমে, যুগে যুগে অনিবার।

চিরকাল ধরে মুগ্ধ হৃদয়

গাঁথিয়াছে গীতহার,

কত রূপ ধরে পরেছ গলায়,

নিয়েছ সে উপহার

জনমে জনমে যুগে যুগে অনিবার।

যত শুনি সেই অতীত কাহিনী,

প্রাচীন প্রেমের ব্যথা,

অতি পুরাতন বিরহমিলনকথা,

অসীম অতীতে চাহিতে চাহিতে

দেখা দেয় অবশেষে

কালের তিমিররজনী ভেদিয়া

তোমারি মুরতি এসে,

চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে।

আমরা দুজনে ভাসিয়া এসেছি

যুগল প্রেমের স্রোতে

অনাদিকালের হৃদয়-উৎস হতে।

আমরা দুজনে করিয়াছি খেলা

কোটি প্রেমিকের মাঝে

বিরহবিধুর নয়নসলিলে,

মিলনমধুর লাজে--

পুরাতন প্রেম নিত্যনূতন সাজে।

আজি সেই চিরদিবসের প্রেম

অবসান লভিয়াছে

রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে।

নিখিলের সুখ, নিখিলের দুখ,

নিখিল প্রাণের প্রীতি,

একটি প্রেমের মাঝারে মিশেছে

সকল প্রেমের স্মৃতি--

সকল কালের সকল কবির গীতি।

"আঁধারের গায়ে গায়ে  পরশ তবসারা রাত  ফোটাক তারা   নব নব।নয়নের   দৃষ্টি হতে   ঘুচবে কালো,যেখানে   পড়বে সেথায়   দেখবে আলো--...
05/11/2025

"আঁধারের গায়ে গায়ে পরশ তব
সারা রাত ফোটাক তারা নব নব।
নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো,
যেখানে পড়বে সেথায় দেখবে আলো--
ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব পানে ॥"
রবীন্দ্রনাথ ঠাকুর।।

তোমারি মধুর রূপে ভরেছ ভুবন--          মুগ্ধ নয়ন মম, পুলকিত মোহিত মন ॥তরুণ অরুণ নবীনভাতি,   পূর্ণিমাপ্রসন্ন রাতি,        ...
30/10/2025

তোমারি মধুর রূপে ভরেছ ভুবন--
মুগ্ধ নয়ন মম, পুলকিত মোহিত মন ॥
তরুণ অরুণ নবীনভাতি, পূর্ণিমাপ্রসন্ন রাতি,
রূপরাশি-বিকশিত-তনু কুসুমবন ॥
তোমা-পানে চাহি সকলে সুন্দর,
রূপ হেরি আকুল অন্তর।
তোমারে ঘেরিয়া ফিরে নিরন্তর তোমার প্রেম চাহি।
উঠে সঙ্গীত তোমার পানে, গগন পূর্ণ প্রেমগানে--
তোমার চরণ করেছে বরণ নিখিলজন ॥
রবীন্দ্রনাথ ঠাকুর।
পূজা পর্যায়।

Address

Picnic Garden Road
Kolkata
7OOO39

Telephone

07686880692

Website

Alerts

Be the first to know and let us send you an email when ¤¤ Rabindra Sangeet ¤¤ রবীন্দ্রসঙ্গীত ¤¤ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ¤¤ Rabindra Sangeet ¤¤ রবীন্দ্রসঙ্গীত ¤¤:

Shortcuts

Share

Category