ABVP Kolkata

ABVP Kolkata Official page of ABVP Kolkata. World largest and India’s leading nationalist student organization.

Dedicated to student welfare, leadership development & nation-building across India. Join us in our mission for Knowledge, Character, and Unity.

নিউটাউন সাংগঠনিক জেলার অন্তর্গত ABVP DMC ইউনিটের পক্ষ থেকে ডেরোজিও মেমোরিয়াল কলেজে শিক্ষক দিবস উপলক্ষে একটি সংবর্ধনা ও ...
26/09/2026

নিউটাউন সাংগঠনিক জেলার অন্তর্গত ABVP DMC ইউনিটের পক্ষ থেকে ডেরোজিও মেমোরিয়াল কলেজে শিক্ষক দিবস উপলক্ষে একটি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো।

বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসংস্কারক, ‘বর্ণপরিচয়’-এর প্রণেতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজ...
26/09/2026

বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসংস্কারক, ‘বর্ণপরিচয়’-এর প্রণেতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে জানাই সশ্রদ্ধ প্রণাম।

শিক্ষা, সমাজসংস্কার ও মানবকল্যাণে তাঁর অনন্য অবদান চিরকাল বাঙালির পথচলার প্রেরণা হয়ে থাকবে।

অমর ২০শে সেপ্টেম্বর!ABVP নিউটাউন সাংগঠনিক জেলার অন্তর্গত সল্টলেক নগরে অনুষ্ঠিত হলো বাংলা ভাষা দিবস।বিদ্যার্থী পরিষদের কা...
22/09/2026

অমর ২০শে সেপ্টেম্বর!

ABVP নিউটাউন সাংগঠনিক জেলার অন্তর্গত সল্টলেক নগরে অনুষ্ঠিত হলো বাংলা ভাষা দিবস।

বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা, স্বর্গীয় রাজেশ সরকার ও স্বর্গীয় তাপস বর্মণের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করা হয়।

২০শে সেপ্টেম্বর, ২০২৬
চিংড়িহাটা, সল্টলেক নগর

দাড়িভিটের পুণ্যভূমিতে ২০শে সেপ্টেম্বর পালিত হল পশ্চিমবঙ্গ বাংলা ভাষা দিবস।বাংলা ভাষার মর্যাদা ও অধিকার রক্ষার জন্য আত্ম...
21/09/2026

দাড়িভিটের পুণ্যভূমিতে ২০শে সেপ্টেম্বর পালিত হল পশ্চিমবঙ্গ বাংলা ভাষা দিবস।

বাংলা ভাষার মর্যাদা ও অধিকার রক্ষার জন্য আত্মবলিদানকারী বীর শহিদ রাজেশ ও তাপসের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

রাজেশ-তাপস অমর রহে! 🙏🏻

#পশ্চিমবঙ্গবাংলাভাষাদিবস

আজ ২০শে সেপ্টেম্বর, পশ্চিমবঙ্গ বাংলা ভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষার জন্য আত্মবলিদানকারী রাজেশ ও তাপসের স্মরণে ABVP উত্তর ...
20/09/2026

আজ ২০শে সেপ্টেম্বর, পশ্চিমবঙ্গ বাংলা ভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষার জন্য আত্মবলিদানকারী রাজেশ ও তাপসের স্মরণে ABVP উত্তর দমদম সাংগঠনিক নগরের তরফ থেকে মশাল প্রজ্বলন ও একটি জনসমাবেশ এর আয়োজন করা হলো।

বাংলা ভাষার মর্যাদা, অধিকার ও স্বাভিমান রক্ষায় যাঁরা আত্মবলিদান দিয়েছেন, তাঁদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও প্রণাম।


আজ ABVP উত্তর কলকাতা সাংগঠনিক জেলার পক্ষ থেকে বাগবাজার বাটা মোড়ের সামনে ২০শে সেপ্টেম্বর বাংলা ভাষা দিবস পালন এবং রাজেশ ...
20/09/2026

আজ ABVP উত্তর কলকাতা সাংগঠনিক জেলার পক্ষ থেকে বাগবাজার বাটা মোড়ের সামনে ২০শে সেপ্টেম্বর বাংলা ভাষা দিবস পালন এবং রাজেশ সরকার ও তাপস বর্মনের হত্যার বিচারের দাবিতে এক পথসভার আয়োজন করা হয়।

বিশেষভাবে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ প্রদেশ সভাপতি ডাঃ মনোরঞ্জন রায় মহাশয়, প্রদেশ মিডিয়া ইনচার্জ অনন্ত বারুই ও লিগাল ভিশন কনভেনর হৃদয় বিশ্বাস, উত্তর কলকাতা বিভাগ সংযোজক বিশাল নন্দী এবং উত্তর কলকাতা জেলা সংযোজক অভিনব দে।


অমর ২০শে সেপ্টেম্বর—পশ্চিমবঙ্গ বাংলা ভাষা দিবস।বাংলা ভাষার মর্যাদা ও অধিকার রক্ষার আন্দোলনে আত্মবলিদানকারী বীর শহীদ রাজে...
20/09/2026

অমর ২০শে সেপ্টেম্বর—পশ্চিমবঙ্গ বাংলা ভাষা দিবস।

বাংলা ভাষার মর্যাদা ও অধিকার রক্ষার আন্দোলনে আত্মবলিদানকারী বীর শহীদ রাজেশ ও তাপসের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তাঁদের আত্মত্যাগ বাঙালির ভাষা ও আত্মপরিচয়ের সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে।

#পশ্চিমবঙ্গবাংলাভাষাদিবস

অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচেষ্টাকে পরাস্ত করে ঐতিহাসিক জনাদেশে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ উড়িয়ে দিল গৈরিক পতাক...
19/09/2026

অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচেষ্টাকে পরাস্ত করে ঐতিহাসিক জনাদেশে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ উড়িয়ে দিল গৈরিক পতাকা। ৩-০ ব্যবধানে ABVP-র এই জয় ছাত্রসমাজের দৃঢ় প্রত্যয়ের প্রতিফলন।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক গৈরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

ABVP কলকাতা মহানগরের নিউটাউন সাংগঠনিক জেলার উদ্যোগে অনুষ্ঠিত হল “অভয়া যুবতী সম্মেলন”।এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প...
18/09/2026

ABVP কলকাতা মহানগরের নিউটাউন সাংগঠনিক জেলার উদ্যোগে অনুষ্ঠিত হল “অভয়া যুবতী সম্মেলন”।

এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রান্ত সহ-সভাপতি ডলি চক্রবর্তী এবং বিশিষ্ট বৈজ্ঞানিক গবেষক ডঃ শর্মিষ্ঠা বসু।

Address

44, Baldeo Para Road, Maniktala
Kolkata
700006

Telephone

+918479995558

Alerts

Be the first to know and let us send you an email when ABVP Kolkata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ABVP Kolkata:

Shortcuts

Share

Category