Democratic Students' Front - DSF

Democratic Students' Front - DSF A Leftist Independent students' front of the students of Faculty of Engineering & Technology, JU

গণতান্ত্রিক শিক্ষার্থী ফন্টের প্রতিষ্ঠাতা সদস্য, সাংবাদিক এবং বর্ষীয়ান গণআন্দোলনের এবং মানবাধিকার কর্মী কমরেড নীলাঞ্জন ...
17/07/2026

গণতান্ত্রিক শিক্ষার্থী ফন্টের প্রতিষ্ঠাতা সদস্য, সাংবাদিক এবং বর্ষীয়ান গণআন্দোলনের এবং মানবাধিকার কর্মী কমরেড নীলাঞ্জন দত্ত প্রয়াত হয়েছেন।

15/07/2026
Feel free to reach us for any questions regarding the admission process.
27/06/2026

Feel free to reach us for any questions regarding the admission process.

Feel free to reach us for any questions regarding the admission process.
25/06/2026

Feel free to reach us for any questions regarding the admission process.

রাজ্যজুড়ে গণআন্দোলন কর্মীদের ওপর NIA হানার তীব্র নিন্দা করুন! রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক প্রতি...
19/06/2026

রাজ্যজুড়ে গণআন্দোলন কর্মীদের ওপর NIA হানার তীব্র নিন্দা করুন! রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তুলুন!
"রাষ্ট্র হল শ্রেণি শাসনের একটি অঙ্গ, এক শ্রেণির দ্বারা অন্য শ্রেণিকে নিপীড়নের একটি হাতিয়ার; এটি এমন এক 'শৃঙ্খলা' তৈরি করে যা এই নিপীড়নকে বৈধতা দেয় এবং চিরস্থায়ী করে।" — ভি. আই. লেনিন
সাথী,
আপনারা জানেন যে, গত ১৮/০৬/২০২৬ ভোরে ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ব ফ্যাসিবাদী বিজেপি- আর.এস.এস - এর গেস্টাপো বাহিনী National Investigation Agency (NIA), কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ এবং সশস্ত্র CRPF-এর যৌথ মদতে অসাংবিধানিক এবং সন্ত্রাসবাদী তল্লাশি অভিযান চালিয়েছে। গনতান্ত্রিক শিক্ষার্থী ফ্রন্ট (DSF) এর তরফ থেকে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
'মাওবাদী' যোগসাজশের অজুহাতে আজ এই বাহিনী গণআন্দোলনের কর্মী কমরেড তথাগত রায়চৌধুরীর সন্তোষপুরের বাসভবনে হানা দিয়ে রাজনৈতিক বইপত্র বাজেয়াপ্ত করে এবং ২০২২ সালের ভিত্তিহীন "ইআরবি রিঅর্গানাইজিং কন্সপিরাসি" মামলায় তাঁর নাম জড়ানোর অপচেষ্টা করে। কলকাতায় তাদের আঞ্চলিক দপ্তর থাকা সত্ত্বেও শারীরিক ও মানসিক হেনস্থা করার উদ্দেশ্যে, আগামী ২৪শে জুন তাঁকে রাঁচির NIA সদর দপ্তরে তলব করা হয়েছে।
একইসঙ্গে, এই বাহিনী ফেমিনিস্টস ইন রেজিস্ট্যান্স (FIR)-এর একনিষ্ঠ কর্মী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কলার ঝিলম রায়ের বাড়িতে তল্লাশি চালিয়েছে এবং নদীয়ায় সংগ্রামী কৃষক মঞ্চ (SKM)-এর কর্মী ও স্কুলশিক্ষক সুকুমার কয়ালকে তাঁর কর্মক্ষেত্রে জিজ্ঞাসাবাদ ও চূড়ান্ত হেনস্থা করেছে।
পশ্চিমবঙ্গে প্রশাসনিক কাঠামোর নিয়ন্ত্রণ হাতে পেয়ে এই হিন্দুত্ববাদী ফ্যাসিস্টরা কর্পোরেট লুটের রাস্তা তৈরি করার উদ্দ্যেশ্যে গণতান্ত্রিক ভিন্নমতকে পিষে মারার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে।
আমরা জানি, এরাই শিক্ষাক্ষেত্রে চরম অগণতান্ত্রিক জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০ চাপিয়ে দিচ্ছে। আজ যখন নিট (NEET)-এর মতো সর্বভারতীয় পরীক্ষা স্বচ্ছভাবে নিতে এই রাষ্ট্র চূড়ান্ত ব্যর্থ, যখন প্রশ্নফাঁস বা পেপার লিক এক দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে এবং প্রবল হতাশায় ছাত্রছাত্রীরা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছে, তখন এই শাসক নির্বিকার। দেশে কর্মসংস্থান বা ন্যূনতম নিরাপত্তা দিতে এরা সম্পূর্ণ অক্ষম। উল্টে গরিব খেটেখাওয়া শ্রমজীবী জনগনের উপর উচ্ছেদের বুলডোজার চালানো হচ্ছে। জনগণের ন্যূনতম প্রয়োজন মেটাতে এরা চরম ব্যর্থ, কিন্তু জনগণের ন্যায্য অধিকারের জন্যে কোনো প্রতিবাদী স্বর তৈরি হলেই তা দমন করতে এই রাষ্ট্রের পুলিশ ও এজেন্সির কোনো অভাব হয় না।
এর পাশাপাশি, আসন্ন জনগণনা, এসআইআর-এর মাধ্যমে বেনাগরিক করে, এই ফ্যাসিবাদী শক্তি সংখ্যালঘু, দলিত এবং প্রান্তিক সম্প্রদায়কে অধিকারহীন, দ্বিতীয় শ্রেণির নাগরিক বানানোর প্রকল্পকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। এর চূড়ান্ত লক্ষ্য হল আদানি, আম্বানি এবং বেদান্তের মতো দেশি-বিদেশি পুঁজিপতিদের জন্য সস্তা, দর কষাকষির ক্ষমতাহীন এক বিশাল শ্রমভাণ্ডার তৈরি করা।

আমরা গনতান্ত্রিক শিক্ষার্থী ফ্রন্টের তরফে স্পষ্ট জানাতে চাই যে, এদেশের সংগ্রামী ছাত্র-যুবরা বিজেপি- আরএসএস এর এই সন্ত্রাসবাদী রণকৌশলে ভয় পায় না। মিথ্যে মামলায় গণ আন্দোলনের কর্মীদের ফাঁসানো শাসকশ্রেণির চরম আদর্শগত দেউলিয়াপনাকেই প্রমাণ করে। এই একই ফ্যাসিবাদী শক্তি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুপ্রবেশ করে নিজেদের আধিপত্য কায়েম করার বারবার ঘৃণ্য অপচেষ্টা চালিয়েছে এবং ছাত্রসমাজের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে প্রতিবারই প্রতিহত হয়েছে।
আমরা কমরেড তথাগত, কমরেড ঝিলম, কমরেড সুকুমার এবং অন্যান্য সমস্ত আক্রান্ত কর্মীর প্রতি পূর্ণ সংহতি জানাচ্ছি। বিজেপি - আর.এস.এস এর ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ব ফ্যাসিবাদীদের বিরুদ্ধে এই লড়াই কেবল আপসপন্থী আইনি ও সংসদীয় ব্যবস্থার গণ্ডির মধ্যে লড়া সম্ভব নয়। এর জন্য প্রয়োজন রাস্তায় নেমে এক নিরলস এবং ঐক্যবদ্ধ রাজনৈতিক গণআন্দোলন।
আমরা গনতান্ত্রিক শিক্ষার্থী ফ্রন্ট (DSF) এর পক্ষ থেকে রাজ্যের সমস্ত গণতান্ত্রিক, প্রগতিশীল, ফ্যাসিবিরোধী এবং বামপন্থী সংগঠন ও ব্যক্তিবর্গকে আজ একজোট হয়ে পূর্ণ সংহতিতে দাঁড়ানোর এবং প্রাতিষ্ঠানিক রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে তীব্র গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

"Indifference is the dead weight of history. Living means taking sides. Indifference and apathy are parasitism, perversi...
17/05/2026

"Indifference is the dead weight of history. Living means taking sides. Indifference and apathy are parasitism, perversion, not life."
--Antonio Gramsci

The Court (2014) is a gripping court room drama that shows how dissent is suppressed by the state machinery using bureaucratic law and order. Chaitanya Tamhane's directorial debut shows how artists, workers and marginalized people are targeted simply for speaking about oppression, while much of society remains comfortably “apolitical”, going about their everyday life without questioning the cruel and rigged system.
At a time when students, activists, journalists and ordinary people are increasingly attacked for questioning those in power, The Court becomes deeply relevant. The film compels us to ask whether being “apolitical” really means standing outside politics or quietly standing with the ruling order.

Join us for the screening and discussion of The Court (2014).

📍Near Ahaar Canteen, Jadavpur Campus.
🗓️ 22nd May
🕔 5:45 PM

ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে পুঁজিবাদ যখন বিকাশ লাভ করছে, শ্রমিকদের  কারখানায় দিনে ১২ থেকে ১৬ ঘণ্টা হাড়ভাঙা খাটুনি দিতে হতো...
01/05/2026

ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে পুঁজিবাদ যখন বিকাশ লাভ করছে, শ্রমিকদের কারখানায় দিনে ১২ থেকে ১৬ ঘণ্টা হাড়ভাঙা খাটুনি দিতে হতো । তারা দাবি তোলে "আট ঘণ্টা কাজ, আট ঘণ্টা বিশ্রাম, এবং আট ঘণ্টা নিজেদের জন্য।" এই দাবির ভিত্তিতে
১লা মে আমেরিকার শিকাগো শহরে শুরু হয় এক সাধারণ ধর্মঘট, যেখানে লাখো শ্রমিক কাজ বন্ধ করে পথে নামেন। ৩রা মে ধর্মঘটী শ্রমিকদের ওপর পুলিশের গুলি চালানোর প্রতিবাদে ৪থা মে হে মার্কেট স্কোয়ারে এক বিশাল প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়। সেই শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের প্ররোচনায় কে বা কারা হঠাৎ একটি বোমা ছোঁড়ে, আর সেই সুযোগ নিয়ে পুলিশ বাহিনী নিরীহ শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হে মার্কেটকে রক্তে ভাসিয়ে দেয়।

তারপরেও এই শ্রমিক আন্দোলনকে নেতৃত্বহীন করে ধ্বংস করতে মিথ্যা মামলায় ফাঁসিয়ে অগাস্ট স্পাইজ, অ্যালবার্ট পার্সনস, অ্যাডলফ ফিশার এবং জর্জ এঙ্গেলকে ফাঁসির দড়িতে ঝোলানো হয়।
ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে কমরেড অগাস্ট স্পাইজ দৃপ্ত কণ্ঠে বলেছিলেন, "The time will come when our silence will be more powerful than the voices you strangle today"

এই শহীদদের আত্মত্যাগকে স্মরন করেই ১৮৮৯ সালে দ্বিতীয় আন্তর্জাতিক (Second International) ১লা মে - কে 'আন্তর্জাতিক শ্রমিক দিবস' হিসেবে ঘোষণা করে।

আজ প্রায় দেড় শতাব্দী সময় পর দাঁড়িয়ে মনে হচ্ছে, ইতিহাস যেন আবার পেছনের দিকে হাঁটছে। শাসকশ্রেণি আজ সেই আট ঘণ্টা কাজের অধিকারটুকুও কেড়ে নিয়ে শ্রমিকদের দাসত্বের শৃঙ্খলকে আরও শক্ত করতে কোমর বেঁধে লেগে পড়েছে। আজ মে দিবসে যখন আমরা শ্রমিক শ্রেণির লড়াইয়ের ইতিহাস স্মরণ করছি, তখন আমাদের চোখের সামনে দেশের আপামর মেহনতি মানুষের নাভিশ্বাস উঠছে, আর অন্যদিকে উচ্চবিত্তদের সম্পদ রকেটের গতিতে বাড়ছে।

তারা কারখানায় পুড়ে মরুক বা খনিতে চাপা পড়ুক। তাতে এদেশের দালাল বুর্জোয়াশ্রেণির বা তাদের পাহারাদার সরকারের কিছু যায় আসে না! কিছুদিন আগেই কলকাতার আনন্দপুর নজিরাবাদে তৃণমূল সরকারের নাকের ডগায় ওয়াও মোমো কোম্পানির গুদামে আগুনে পুড়ে অন্তত ২৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। বৈধ ফায়ার লাইসেন্স বা অগ্নিনির্বাপণ ছাড়পত্র ছাড়াই শুধুমাত্র লেবার দপ্তর ও পুলিশ-প্রশাসনকে ঘুষ দিয়ে এই মৃত্যুফাঁদ চলছিল। একইভাবে, তামিলনাড়ুর বিরুধুনগরে বাজি কারখানার ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ২৫ জন শ্রমিক, যাদের অধিকাংশই দলিত, নারী ও প্রান্তিক জনগণ।

এছাড়াও কেন্দ্রের ফ্যাসিবাদী শক্তি আরএসএস-বিজেপির পরিচালিত সরকার ১লা এপ্রিল, ২০২৫ থেকে যে চারটি ‘লেবার কোড’ লাগু করেছ। ১২ থেকে ১৪ ঘণ্টা কাজের আইনি মান্যতা, যথেচ্ছ ছাঁটাইয়ের অধিকার, ধর্মঘটের অধিকার কেড়ে নেওয়া এবং ইউনিয়ন গড়ার পথ কঠিন করে দিয়ে মালিকদের হাতে শ্রমিকদের আধুনিক দাস হিসেবে তুলে দিতে তারা এই আইন এনেছে।

পাশাপাশি, গ্রামীণ অর্থনীতিকে ধ্বংস করতে এবং শ্রমিকদের সস্তা পরিযায়ী শ্রমিকে পরিণত করতে আনা হয়েছে ‘VB-G-RAM-G’ বিল। এর মাধ্যমে ১০০ দিনের কাজ বা মনরেগা (MGNREGA)-কে কার্যত শেষ করে দেওয়া হচ্ছে। বছরের যে সময় কাজ সবচেয়ে বেশি প্রয়োজন, সেই সময় ৬০ দিনের জন্য কাজ বন্ধ রাখার আইনি ছাড়পত্র দেওয়া হয়েছে। মনরেগার মতো একটি অধিকারভিত্তিক আইনকে কেন্দ্রীয় দয়ার দানে পরিণত করা হয়েছে, যার সবচেয়ে বড় ভুক্তভোগী গ্রামের প্রান্তিক নারী শ্রমিকরা।

গ্রামীণ কর্মসংস্থান ধ্বংস, লেবার কোডের আক্রমণে সবচেয়ে বিপন্ন পরিযায়ী শ্রমিকরা। গ্রামের পর গ্রাম শুন্য করে, পেটের দায়ে, কাজের খোঁজে নিজের ভিটেমাটি ছেড়ে ভিনরাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছেন হাজার হাজার যুবক। এদের কোনো সামাজিক সুরক্ষা নেই, প্রভিডেন্ট ফান্ড নেই, চিকিৎসা নেই।

ভিনরাজ্যে ঠিকা শ্রমিকের কাজে গিয়ে লকডাউনে মাইলের পর মাইল হাঁটা থেকে শুরু করে, ট্রেন দুর্ঘটনায় কাটা পড়া, কিংবা ওয়াও মোমোর মতো গুদামে পুড়ে ছাই হয়ে বাড়ি ফেরাই আজ দেশের আপামর মেহনতি মানুষের ভবিতব্য। তৃণমূল বা বিজেপি শাসক দলের রং যাই হোক না কেন, শ্রমিকদের রক্ত চুষেই এদের নির্বাচনী ফান্ডের পাহাড় তৈরি হয়।

আজ মে দিবসে দাঁড়িয়ে আমরা ডেমোক্রেটিক স্টুডেন্টস ফ্রন্ট (DSF) এর পক্ষ থেকে জানাচ্ছি যে, ছাত্র ও যুব সমাজ শ্রমিক শ্রেণির এই লড়াই থেকে বিচ্ছিন্ন নয়। আম্বানী আদানীর চাকর সংসদীয় দলগুলির খপ্পর থেকে বেরিয়ে এসে, নিজেদের শ্রেণি-স্বার্থে মেহনতী মানুষকে আজ বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ হতে হবে।

যাদের রক্ত-ঘামের বিনিময়ে সমাজ চলে, সেই মজুর-কৃষকরা যতদিন না নিজেদের সংগঠিত শক্তি চিনতে পারছেন, ততদিন এই শোষণ চলবে। মে দিবসে তাই আমরা শপথ নিই, দিকে দিকে ছাত্র - শ্রমিক- কৃষক ঐক্য গড়ে তুলে শোষনমুক্ত সমাজের লড়াইকে জোরদার করি!

কর্পোরেট-বান্ধব ৪টি লেবার কোড অবিলম্বে বাতিল করো!
দুনিয়ার মজদুর এক হও!
ইনকিলাব জিন্দাবাদ!

আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে জানাচ্ছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের-এর Electronics and Telecommunication Engineering বি...
30/04/2026

আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে জানাচ্ছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের-এর Electronics and Telecommunication Engineering বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আবু ফারহাদ সরদারের উপর যে আচরণ করা হয়েছে তা গণতান্ত্রিক সমাজে অত্যন্ত উদ্বেগজনক। গতকাল ২৮ এ এপ্রিল রাতে ফ্যাসিবাদী, খুনি, ধর্ষক বিজেপির কথামত পুলিশ তার বাড়িতে হানা দেয় এবং তার পিতা আব্দুল কাদের সর্দার উপস্থিত না থাকায় তাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। সে নিজের অপরাধ জানতে চাইলে কোনো উত্তর না দিয়ে তার উপর শারীরিক নির্যাতন চালানো হয়, তাকে মারধর করা হয় এবং জোরপূর্বক নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। ফ্যাসিবাদী শক্তির পাঠানো পুলিশের এইরূপ জোর জবরদস্তি আর অত্যাচার সহ্য করতে না পেরে যখন সে জানায় যে সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তার ফাইনাল সেমিস্টার সামনে, তখন পুলিশের আচরণে পরিবর্তন আসে । পশ্চিমবঙ্গের অন্যতম সেরা পাঁচতারা একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র যার কোনো দোষ না থাকা সত্ত্বেও যদি তার উপর এমন আক্রমণ নেমে আসে, তবে এই ঘটনা থেকেই স্পষ্ট হয়ে যায়, দেশের আপামর প্রান্তিক ছাত্রছাত্রী ও মানুষের প্রতি এই দালাল প্রশাসন কিরকম দৈনন্দিন আচরণ করে।


আমরা বহুবছর ধরেই দেখে আসছি, রাষ্ট্রের লেঠেল বাহিনী হিসেবে পুলিশ কাজ করে এসেছে। ভোটবাজ রাজনৈতিক দলগুলোর যাবতীয় অন্যায় অত্যাচারের অস্ত্র হিসেবে বিরুদ্ধ যেকোনো স্বর দমন করতে এরা ক্রমাগত লাঠি, বোমা, বুলেটের আঘাত হেনেছে।

আমরা গণতান্ত্রিক শিক্ষার্থী ফ্রন্টের পক্ষ থেকে এই অমানবিক ও অন্যায় আচরণের তীব্র নিন্দা জানাই এবং আক্রান্ত ছাত্রের পাশে দাঁড়িয়ে আমাদের সম্পূর্ণ সংহতি প্রকাশ করছি। আমরা অবিলম্বে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা, ভুক্তভোগীর চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানাচ্ছি।

- রাষ্ট্রীয় লেঠেল বাহিনীর দ্বারা শিক্ষার্থী, প্রান্তিক মানুষের উপর আঘাত বন্ধ করো।

- ক্যাম্পাসে ক্যাম্পাসে প্রতিরোধকারী গনতান্ত্রিক ছাত্র সংগঠন গড়ে তোলো।

- ইনকিলাব জিন্দাবাদ

Laal Selam comrades! Jadavpur University Internal Complaints Committee (ICC) student representative election result has ...
28/04/2026

Laal Selam comrades!
Jadavpur University Internal Complaints Committee (ICC) student representative election result has been declared. F.E.T. students elected DSF, Comrade Mehulee from UG and Comrade Khurshida from PG. Com. Mehulee and Com. Khurshida will represent F.E.T.S.U. in the upcoming proceedings of ICC.

In the era of double engine terror Jadavpur university students elected zero candidates from the right wing dictatorship in all over campus elections till now. Laal selam to every students.
And DSF continues the legacy on its 49th year. The legacy of struggling, the legacy of striving for the students by the students.

Long Live DSF!
Inquilab Zindabad!
Laal Selam!

Address

Jadavpur University
Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Democratic Students' Front - DSF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share