25/07/2026
আজ ২৫ শে জুলাই, ২০২৬ তারিখে জননায়ক রাহুল গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মোল্লার নেতৃত্বে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং মধ্য কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদ থেকে শতাধিক ছাত্র ছাত্রী প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদ -এ যোগদান করেন। উক্ত যোগদান সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার,
পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক এবং রোহন মিত্র, প্রদেশ কংগ্রেস সোশ্যাল মিডিয়া চেয়ারপার্সন অশোক ভট্টাচার্য, প্রদেশ যুব কংগ্রেস সম্পাদক ডঃ সোমদীপ ঘোষ, পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের সহ সভাপতি শিবাঙ্কর সরকার, সাধারণ সম্পাদক শাক্যদীপ বসু।