BJP Mahila Morcha WB

Call Directions Website Contact the organization

BJP Mahila Morcha WB Women wing of Bharatiya Janata Party
(1)

13/11/2026

LIVE : জগদ্দল, ভাটপাড়া জলেবি মাঠে পবিত্র ছট পুজোর প্রাক্কালে ভক্তবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ব্রতীদের হাতে ছট পুজোর উপহার এবং পুজোর প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়।

যুব অলিম্পিক্সে ভারতের ইতিহাসে সূচনা হলো এক নতুন সোনালি অধ্যায়ের।মণিপুরের তরুণ বক্সার লাইরেনলাকপাম আম্বেকর মেইতেই ৫০ কে...
13/11/2026

যুব অলিম্পিক্সে ভারতের ইতিহাসে সূচনা হলো এক নতুন সোনালি অধ্যায়ের।

মণিপুরের তরুণ বক্সার লাইরেনলাকপাম আম্বেকর মেইতেই ৫০ কেজি বিভাগে আয়ারল্যান্ডের প্রতিপক্ষকে পরাজিত করে দেশকে এনে দিলেন ঐতিহাসিক সোনা। তরুণ প্রতিভার এই সাফল্যে গর্বিত গোটা দেশ।

মহিলা ও তফসিলি জাতি-উপজাতিভুক্ত মানুষের আর্থিক স্বনির্ভরতা বাড়াতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। স্ট্যান্ড-আপ ইন্ডিয়া...
13/11/2026

মহিলা ও তফসিলি জাতি-উপজাতিভুক্ত মানুষের আর্থিক স্বনির্ভরতা বাড়াতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। স্ট্যান্ড-আপ ইন্ডিয়া প্রকল্পের ঋণ নিশ্চয়তা তহবিলের কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

এই প্রকল্পের মাধ্যমে নতুন ব্যবসা শুরু করতে মহিলা ও তফসিলি জাতি-উপজাতিভুক্ত ব্যক্তিরা ১০ লক্ষ থেকে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ পাবেন। আগামী ৫ বছরের জন্য এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ৪১১১ কোটি টাকা। ঋণের সর্বোচ্চ ৮৫ শতাংশ পর্যন্ত নিশ্চয়তা দেওয়া হবে। পাশাপাশি বার্ষিক নিশ্চয়তা ফি মাত্র ০.৫০ শতাংশ।

এর ফলে নতুন ব্যবসা শুরু করার সুযোগ বাড়বে, আর্থিকভাবে স্বনির্ভর হবেন আরও বহু মানুষ এবং তৈরি হবে নতুন কর্মসংস্থান।

প্রযুক্তি ও চিকিৎসাবিজ্ঞানের সমন্বয়ে দেশের শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করছে খড়গপুর আইআইটি। ২০২৬-২৭ শিক্ষাবর্...
13/11/2026

প্রযুক্তি ও চিকিৎসাবিজ্ঞানের সমন্বয়ে দেশের শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করছে খড়গপুর আইআইটি। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ৬টি বিষয়ে শুরু হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল কোর্স (MD)। NEET-PG ২০২৬-এর কাউন্সেলিংয়ের মাধ্যমে মোট ১২টি আসনে ভর্তির সুযোগ পাবেন পড়ুয়ারা।

দেশের প্রথম আইআইটি হিসেবে এই উদ্যোগ শুধু চিকিৎসা শিক্ষার নতুন সুযোগই তৈরি করবে না, বরং আধুনিক প্রযুক্তি ও চিকিৎসা গবেষণার মেলবন্ধনেও নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। এটাই আসল পরিবর্তন।

13/11/2026

LIVE: কলকাতা উত্তর শহরতলী সাংগঠনিক জেলা মহিলা মোর্চার উদ্যোগে বাগুইআটির এন. মণ্ডল স্কুল মাঠে আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত আছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য।

13/11/2026
দেশের কৃষিক্ষেত্রকে আরও শক্তিশালী করতে সারের পর্যাপ্ত জোগান ও মজুত নিশ্চিত করছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্...
13/11/2026

দেশের কৃষিক্ষেত্রকে আরও শক্তিশালী করতে সারের পর্যাপ্ত জোগান ও মজুত নিশ্চিত করছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। গত বছরের তুলনায় ২০২৬ সালের ১০ নভেম্বর দেশে সারের মোট মজুত ১৭৩.৪৬ লক্ষ টন থেকে বেড়ে ২৩৫.২১ লক্ষ টনে পৌঁছেছে।

কৃষকের মুখে হাসি, কৃষির অগ্রগতিই আত্মনির্ভর ভারতের শক্তি।

কংগ্রেস কি বাঙালির প্রতিভা, আত্মমর্যাদা ও নেতৃত্বকে বরাবরই ভয় পেয়েছে? ইতিহাসের দিকে তাকালেই উঠে আসে একের পর এক প্রশ্ন।...
12/11/2026

কংগ্রেস কি বাঙালির প্রতিভা, আত্মমর্যাদা ও নেতৃত্বকে বরাবরই ভয় পেয়েছে?

ইতিহাসের দিকে তাকালেই উঠে আসে একের পর এক প্রশ্ন। সুভাষচন্দ্র বসুর নির্বাচনী জয়কে অস্বীকার, প্রণব মুখার্জির প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনায় অনীহা, পূর্ববঙ্গের উদ্বাস্তুদের প্রতি অবহেলা এবং শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি প্রত্যাখ্যান।কংগ্রেসের এই অধ্যায়গুলি বাঙালির মনে গভীর ক্ষতের জন্ম দিয়েছে।

বাঙালির যোগ্য নেতৃত্বকে কখনই প্রাপ্য সম্মান দেয়নি কংগ্রেস।বাঙালির আত্মমর্যাদা ও নেতৃত্বের ইতিহাস মুছে ফেলা যায় না, আর কংগ্রেসের বঞ্চনার ইতিহাসও বাঙালি ভুলবে না।

বেকারত্বের অন্ধকার কাটিয়ে কর্মসংস্থানের নতুন দিশা দেখাচ্ছে ভারত। দেশে বেকারত্বের হার হ্রাস, কর্মক্ষেত্রে মহিলাদের ক্রমব...
12/11/2026

বেকারত্বের অন্ধকার কাটিয়ে কর্মসংস্থানের নতুন দিশা দেখাচ্ছে ভারত। দেশে বেকারত্বের হার হ্রাস, কর্মক্ষেত্রে মহিলাদের ক্রমবর্ধমান অংশগ্রহণ এবং গ্রামীণ এলাকায় স্বনির্ভর কর্মসংস্থানের প্রসার প্রমাণ করছে, কর্মসংস্থান সৃষ্টিতে মোদী সরকারের উদ্যোগ ইতিবাচক পরিবর্তন আনছে।

নারীর ক্ষমতায়ন, যুবসমাজের স্বনির্ভরতা এবং কর্মসংস্থানের বিস্তারই আত্মনির্ভর ভারতের অঙ্গীকার।

উৎসবের আলোয় যখন চারদিক আলোকিত, তখনও দেশের সুরক্ষায় নিজের কর্তব্যে অবিচল বঙ্গসন্তান শান্তনু চন্দ্র। কাশ্মীরে জঙ্গি হামল...
12/11/2026

উৎসবের আলোয় যখন চারদিক আলোকিত, তখনও দেশের সুরক্ষায় নিজের কর্তব্যে অবিচল বঙ্গসন্তান শান্তনু চন্দ্র। কাশ্মীরে জঙ্গি হামলায় আহত হয়েও অদম্য সাহস ও দেশপ্রেমের পরিচয় দিয়েছেন তিনি।

বীর জওয়ান শান্তনু চন্দ্রের দ্রুত আরোগ্য ও সম্পূর্ণ সুস্থতা কামনা করি। তাঁর সাহসিকতার প্রতি রইল আমাদের আন্তরিক শ্রদ্ধা।

Address

6, Murlidhar Sen Lane
Kolkata
700073

Alerts

Be the first to know and let us send you an email when BJP Mahila Morcha WB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BJP Mahila Morcha WB:

Shortcuts

Share

Nearby government services