Kolkata Police Civic Volunteer

Kolkata Police Civic Volunteer This page is dedicated to all Civic Volunteers of Kolkata Police.

Paper cutting ta porar onurodh roilo
29/08/2025

Paper cutting ta porar onurodh roilo

সুত্র: Online
05/06/2025

সুত্র: Online

05/06/2025

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ সকালে কলকাতা পুলিশ কমিশনার, শ্রী মনোজ কুমার বর্মা, আইপিএস, বডিগার্ড লাইন্স, আলিপুরে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন, উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক।

এই অনুষ্ঠানটি কলকাতা পুলিশের কমিউনিটি পুলিশিং উইং এবং বন দফতরের যৌথ উদ্যোগে আয়োজিত হয়, যা আমাদের সবুজ ও সুরক্ষিত ভবিষ্যতের প্রতি অঙ্গীকারকে আরও একবার দৃঢ়ভাবে তুলে ধরে।

এই মহৎ উদ্যোগের কিছু মুহূর্ত এখানে তুলে ধরা হলো।

On the occasion of World Environment Day, Commissioner of Police, Kolkata, Shri Manoj Kumar Verma, IPS, along with other senior officers of Kolkata Police, participated in a sapling plantation drive at Bodyguard Lines, Alipore, earlier today.

The event was jointly organised by the Community Policing Wing of Kolkata Police and the Forest Department, reaffirming our commitment to a greener and more sustainable future.

We are pleased to share a few glimpses from the noble event.

সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় পাকড়াও দুষ্কৃতী। বাইক চুরি করে পালানোর সময় মাঝপথে পথচারীর ব্যাগও ছিনিয়ে নেয় ওই দুষ্কৃতী।...
09/05/2025

সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় পাকড়াও দুষ্কৃতী। বাইক চুরি করে পালানোর সময় মাঝপথে পথচারীর ব্যাগও ছিনিয়ে নেয় ওই দুষ্কৃতী। বিষয়টি ট্র্যাফিকে কর্মরত একজন সিভিক ভলেন্টিয়ারের নজরে আসে। একেবারে ফিল্মি কায়দায় তৎক্ষণাৎ সেই সিভিক ভলেন্টিয়ার বাইকের পিছনে ধাওয়া করে ধরে ফেলে ওই দুষ্কৃতীকে। বুধবার দুপুরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের আউশগ্রামের গুসকরা পুরসভা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তি তার বাইকটি রেখে গুসকরা সাব রেজিস্ট্রি অফিসে কাজ সারছিলেন। তখন তাঁর বাইকটি নিয়ে চুপিসারে চম্পট দেয় ওই দুষ্কৃতী। তার পর সে বর্ধমান বোলপুর ২বি জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় শহরের নদীপটি মোড় এলাকায় হেঁটে যাওয়া একজন পথচারী মহিলার হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। তখন ওই মহিলার চিৎকার-চেঁচামেচি শুনে সেখানে কর্মরত সিভিক ভলেন্টিয়ার তন্ময় পাল রাস্তায় দাঁড়িয়ে ওই দুষ্কৃতীর পথ আটকানোর চেষ্টা করেন। কিন্তু ওই দুষ্কৃতী বাইকের গতি বাড়িয়ে জাতীয় সড়ক ধরে ভেদিয়ার দিকে চলে যায়। তখন অবস্থা বেগতিক বুঝে ওই সিভিক ভলান্টিয়ার একটি চারচাকা গাড়িতে উঠে গিয়ে ওই দুষ্কৃতীর পিছনে ধাওয়া করে। গোবিন্দপুর মোড় থেকে ওই চারচাকা গাড়িটি অন্য দিকে গন্তব্যের উদ্দেশে রওনা দেওয়ায় সেই গাড়ি থেকে নেমে পিছনে আসা একটি অ্যাম্বুল্যান্সে সওয়ার হয় ওই সিভিক ভলেন্টিয়ার তন্ময় পাল ও গোবিন্দপুর মোড়ে কর্মরত অপর সিভিক ভলেন্টিয়ার সুরজিৎ পাত্র। তারা যাওয়ার সময় ফোনে ঘটনার কথা জানায় গুসকরা ট্র্যাফিক ওসি বিশ্বনাথ পাইনকে। শেষমেষ দ্রুত গতিতে যাওয়ার সময় বটগ্রাম মোড়ের কাছে স্পিড ব্রেকার টপকাতে গিয়ে বাইক নিয়ে উল্টে পড়ে ওই দুষ্কৃতী। সে তারপর বাইক ফেলে মাঠ দিয়ে ছুটে পালানোর চেষ্টা করে। কিন্তু শেষরক্ষা হয়নি। অবশেষে ততক্ষণে সেখানে পৌঁছে যান ট্র্যাফিক ওসি বিশ্বনাথ পাইন ও গুসকরা ফাঁড়ির ওসি বিশ্বনাথ দাস-সহ অন্যান্যেরা। পুলিশের জালে ধরা পড়ে ওই দুষ্কৃতী। আর এই ঘটনায় সিভিক তন্ময়ের প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, ঘটনার পরিপ্রেক্ষিতে ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাইকটিকে উদ্ধার করার পাশাপাশি ওই মহিলার ফোনটি উদ্ধার করা গেলেও তার ব্যাগটির সন্ধানে খোঁজ চালানো হচ্ছে।
https://www.anandabazar.com/west-bengal/bardhaman/criminal-caught-thanks-to-civic-volunteers-efforts-dgtld/cid/1600922

"রাষ্ট্র সর্বোপরি"Ghushkhor civic, tolabaaz civic, erom na na naam e eder chenen. Salary ta wages hisabe pai 10hazar kom...
05/05/2025

"রাষ্ট্র সর্বোপরি"
Ghushkhor civic, tolabaaz civic, erom na na naam e eder chenen. Salary ta wages hisabe pai 10hazar kom 1, 9999 taka. Social media te reach pawar jonno sudhu negative post na kore positive kaj gulou post kora jai.
Itcha ta bectigoto

গতকাল গভীররাতে মাসরা পঞ্চায়েত এলাকায় টহল দিচ্ছিলো এক ভিলেজ পুলিশ ও রামপুরহাট থানার চারজন সিভিক ভলান্টিয়ার। হঠাৎ শুনতে...
10/02/2025

গতকাল গভীররাতে মাসরা পঞ্চায়েত এলাকায় টহল দিচ্ছিলো এক ভিলেজ পুলিশ ও রামপুরহাট থানার চারজন সিভিক ভলান্টিয়ার। হঠাৎ শুনতে পায় হাস্তিকান্দা জঙ্গলে গাছ কাটার শব্দ। সন্দেহ জাগায় শব্দ অনুসরণ করে সেখানে গিয়ে দেখতে পায় কয়েকজন বন বিভাগের জমি থেকে গাছ কেটে চুরি করে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি গাছ কেটেও ফেলেছে, যার মধ্যে দুটি লাল চন্দনকাঠের গাছও রয়েছে।

তারা বিলম্ব না করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোরাইকাঠের গুড়ি সমেত চারজন দুষ্কৃতকারীকে আটক করে এবং একটি ট্রাক্টর, একটি মোটরসাইকেল ও একটি ছোট গাড়ি বাজেয়াপ্ত করে।

রামপুরহাট থানার কর্তব্যরত ভিলেজ পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের উপস্থিত বুদ্ধি ও তৎপরতা অপরাধীদের ধরতে সক্ষম করেছে।

#বীরভূমজেলাপুলিশ

26/01/2025

We will get participation one day

Happy Republic Day

Salute Civic Volunteer
30/12/2024

Salute Civic Volunteer

Address

Body Guard Line
Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kolkata Police Civic Volunteer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category