বেদিয়াপাড়া আলোয় উত্তরণ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি

  • Home
  • India
  • KOLKATA
  • বেদিয়াপাড়া আলোয় উত্তরণ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি

বেদিয়াপাড়া আলোয় উত্তরণ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি Regd. No. - S 0057409

04/10/2025
অন্ধকারের  উৎস হতে , উৎসারিত আলো         সেই তো তোমার ভালো ,সকল দ্বন্ধ - বিরোধ মাঝে , জাগ্রত হোক ভালো ,        সেই তো তো...
24/07/2025

অন্ধকারের উৎস হতে , উৎসারিত আলো
সেই তো তোমার ভালো ,
সকল দ্বন্ধ - বিরোধ মাঝে , জাগ্রত হোক ভালো ,
সেই তো তোমার ভালো ।।

বন্ধুরা সকলেই জানেন যে #বেদিয়াপাড়া_আলোয়_উত্তরণ #সোশ্যাল_ওয়েলফেয়ার #সোসাইটির র পক্ষ থেকে প্রতিবারই আমরা জঙ্গলমহলের প্রান্তিক শবর মানুষদের কাছে যাই শারদীয়ার নতূন পোষাক ও খাবার নিয়ে। ইচ্ছে অনেক থাকলেও পারিনা ওদের জীবন সংগ্রামে ধারাবাহিক ভাবে পাশে থাকতে। যেটুকু পারি তা সম্পূর্ণ ভাবে আপনারা এতোদিন যে ভাবে আলোয় উত্তরণের পাশে থেকেছেন, সেই ভরসাকে পাথেয় করে আমরা প্রতি বছর ওই অসহায় প্রান্তিক মানুষদের কাছে যাই শুধু ওদের একটু হাসি ,একটু আনন্দ দিতে শারদীয়া উৎসবে ও শীতকালে।
তেমনি এবারও সংগঠনের পক্ষ থেকে আগামী ১৩ এবং ১৪ ই সেপ্টেম্বর ২০২৫ যাচ্ছি বাঁকুড়ার রানীবাঁধের তিনটে ব্লকের অসহায় প্রান্তিক শবর মানুষদের জন্য পূজোর নতুন পোষাক ও খাবার নিয়ে।
শারদীয়ার প্রাক প্রস্তুতি শুরু হয় গিয়েছে শহর ও শহরতলির পাশের জেলা গুলোতে। শপিং মলের চোখ ধাঁধানো বিজ্ঞাপনে ছুটে যাচ্ছি আপনি আমি। কিন্তু কলকাতা থেকে ২১২ কিলোমিটার দুরত্বে জঙ্গলে ঘেরা বসবাসকারী ওই অসহায় প্রান্তিক শবরদের কাছে চোখ ধাঁধানো বিজ্ঞাপনের আকর্ষণ নেই । ওরা গরম ভাতের গন্ধ থেকে বঞ্ছিত, ওরা ধূপ, ধূনো, নতুন পোষাকের গন্ধ থেকে বঞ্ছিত।
আসুন না,আপনি আমি পূজোয় হাজারো খরচ থেকে কিছুটা ওদের জন্য ব্যয় করি।
বিগত দিনে আপনারা যেভাবে পাশে ছিলেন ,আজ ও সেভাবেই পাশে পাবে আমাদের সংগঠন,এই আশা নিয়েই আমাদের আগামীর পথ চলা।
🙏🏻🙏🏻🙏🏻

 #সংগঠনের_পক্ষ_থেকে প্রতি বছরই শারদীয়া উৎসব উপলক্ষে জঙ্গলমহলের শবর আদিবাসী অধ্যুষিত কয়েকটি গ্রামে প্রতিটি মানুষের হাতে...
09/07/2025

#সংগঠনের_পক্ষ_থেকে প্রতি বছরই শারদীয়া উৎসব উপলক্ষে জঙ্গলমহলের শবর আদিবাসী অধ্যুষিত কয়েকটি গ্রামে প্রতিটি মানুষের হাতে নুতন জামাকাপড় এবং প্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়।
গত ৫ই জুলাই '২৫ বাঁকুড়ার রানীবাঁধ অঞ্চলে কয়েকটি গ্রামে গিয়েছিলাম সার্ভে করতে। তাঁদের দারিদ্রতা জীবন যাত্রার মান এতটাই খারাপ চোঁখে না দেখলে বিশ্বাস করা কঠিন।
উৎসবের দিনগুলোতে এই সব প্রান্তিক মানুষগুলোর মুখে সামান্য হাসি ফোঁটাতে আমাদের সংগঠন সাধ্যমত চেষ্টা করে। পাশে পাই আপনাদের। প্রতি বছর আমাদের আবেদনে সাড়া দিয়ে আপনারাও আপনাদের সাধ্যমত এই কর্মকাণ্ডে সাহায্য করেন। যাঁরা এই কর্মকাণ্ডে আমাদের পাশে থাকেন তাঁদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আপনাদের সহায়তা ওদের মুখে হাসি ফোঁটাতে সাহায্য করে।
বিগত বছরগুলোর মত এই বছরেও আপনারা আপনাদের সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ওদের পাশে থাকবেন।
সকলের মিলিত প্রচেষ্টা ছাড়া এই বিশাল কর্মকাণ্ড সফল করা সম্ভব নয়।
আমাদের বিনীত অনুরোধ আপনারা আমাদের সংগঠনের অনুরোধে সাড়া দিয়ে যে যেমন ভাবে পারেন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

সামনে পুজো তাই প্রতি বছরের মতো এবছরেও জঙ্গল মহলে প্রান্তিক আদীবাসি শবর উপজাতিদের পাশে থাকা ও সামান্য হাসির জন্য চললাম সা...
05/07/2025

সামনে পুজো তাই প্রতি বছরের মতো এবছরেও জঙ্গল মহলে প্রান্তিক আদীবাসি শবর উপজাতিদের পাশে থাকা ও সামান্য হাসির জন্য চললাম সার্ভে করতে। বন্ধুরা একটু সহযোগিতা করবেন।

Address

1352, R. N. Tagore Road, Dum Dum Junction
Kolkata
700077

Website

Alerts

Be the first to know and let us send you an email when বেদিয়াপাড়া আলোয় উত্তরণ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category