06/09/2026
শুভ জন্মাষ্টমীর পূণ্যলগ্নে বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্মোৎসব উদযাপনে বসিরহাটের ঐতিহ্যবাহী কচুয়া ধামে সমবেত হয়েছিলেন সাত লক্ষেরও বেশি ভক্ত।
তীর্থযাত্রা নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে বসিরহাট পুলিশ জেলার তরফ থেকে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এর মধ্যে ছিল নির্দিষ্ট হোল্ডিং জোন, আশেপাশের জলাশয় বরাবর মজবুত বাঁশের ব্যারিকেড। মোতায়েন করা হয়েছিল প্রশিক্ষিত সিভিল ডিফেন্স কর্মী। প্রয়োজনীয় স্থানে নির্মাণ করা হয়েছিল পুলিশ সহায়তা বুথ, পানীয় জলের কিয়স্ক, মেডিকেল ক্যাম্প ও চব্বিশ ঘণ্টার অ্যাম্বুলেন্স পরিষেবা।
এছাড়া নজরদারির জন্য ড্রোন এবং ২০০-টিরও বেশি নাইট-ভিশন সিসিটিভি ক্যামেরার ব্যবস্থাও ছিল, এর সাহায্যে ভেন্যু কন্ট্রোল রুম থেকে নিরবচ্ছিন্নভাবে এই বিশাল জনসমাগমের উপর কড়া নজর রাখা সম্ভব হয়েছিল।
সুষ্ঠু পরিকল্পনা এবং নিরলস সতর্কতার মাধ্যমে এই মহোৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।
Basirhat Police District