Akashvani Sangbad Kolkata

Akashvani Sangbad Kolkata Akashvani Sangbad Kolkata is the official page of Regional News Unit of Akashvani, Kolkata
(6)

10/08/2026

#দৃষ্টিকোণ_১০_০৮_২০২৬: আকাশবাণী মৈত্রী, আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ।
রবীন্দ্রসঙ্গীত শিল্পী রমা মন্ডলের কিছু কথা। সাক্ষাৎকারের অংশবিশেষ আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের সংগ্রহালয় থেকে গৃহীত।

All India Radio News

10/08/2026

#আকাশবাণী_সংবাদ_কলকাতা
হুগলী জেলাশাসকের দফতর থেকেও আজ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হল ‘হর ঘর তিরঙ্গা’ দিবস। এই শোভাযাত্রা চুঁচুড়া শহর পরিক্রমা করে। উপস্থিত ছিলেন, জেলাশাসক খুরশিদ আলী কাদরী, পুলিশ কমিশানার সুনীল কুমার যাদব, বিধায়ক সুবীর নাগ প্রমুখ। জেলাশাসক ও পুলিশ কমিশনার জানান, ভারতের স্বাধীনতা অনেক সংগ্রামের মধ্যে দিয়ে এসেছিল। সেই স্বাধীনতা আনতে যারা আত্মবলিদান দিয়েছিলেন তাঁদের স্মরণ করার পাশাপাশি জাতীয় পতাকার মর্যাদার বিষয়ে সবার জানা উচিত।



#হুগলী
#শুভ্রজ্যোতি

10/08/2026

#আকাশবাণী_সংবাদ_কলকাতা
পশ্চিম বর্ধমান, আসানসোলে স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে পশ্চিম বর্ধমান জেলাজুড়ে শুরু হয়েছে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি।
কর্মসূচিতে উপস্থিত থেকে জেলাশাসক এস. পোন্নাবলম জানান, রাজ্য সরকারের নির্দেশিকা মেনে গত ৯ই আগস্ট থেকে জেলাজুড়ে নানা সচেতনতামূলক কার্যক্রম চলছে। এই উপস্থিত ছিলেন, পুলিশ কমিশনার প্রণব কুমার ও পুর কমিশনার দিলীপ মিশ্র।



#পশ্চিম_বর্ধমান
#চন্দ্রশেখর

 #আকাশবাণী_সংবাদ_কলকাতা #সংবাদ #রাত্রি১০টা১০/০৮/২০২৬বিশেষ বিশেষ খবর :
10/08/2026

#আকাশবাণী_সংবাদ_কলকাতা
#সংবাদ
#রাত্রি১০টা
১০/০৮/২০২৬
বিশেষ বিশেষ খবর :

 #আকাশবাণী_সংবাদ_কলকাতারাজ্যে শিল্পে বিনিয়োগ ও কর্মসংস্থানের বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাজ্য সরকার আগামীকাল এক বৈঠকে...
10/08/2026

#আকাশবাণী_সংবাদ_কলকাতা
রাজ্যে শিল্পে বিনিয়োগ ও কর্মসংস্থানের বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাজ্য সরকার আগামীকাল এক বৈঠকে বসতে চলেছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়-এর পৌরোহিত্যে নবান্ন সংলগ্ন সভাঘরে ওই বৈঠকে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, উচ্চ শিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর বৈঠকে উপস্থিত থাকার কথা। শিল্প সংক্রান্ত সংশ্লিষ্ট সহযোগীদের আমন্ত্রণ জানানো হয়েছে। থাকবেন ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সংস্থার প্রতিনিধিরাও।
বৈঠকে রাজ্যে নতুন শিল্প ও জমি নীতি নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর। উল্লেখ্য রাজ্য সরকার চলতি মাসেই রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা করবে বলে এখনও পর্যন্ত স্থির রয়েছে।


All India Radio News

 #আকাশবাণী_সংবাদ_কলকাতামুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বাঁকুড়া সফরে যাচ্ছেন।  এই নিয়ে গত তিনমাসে তৃতীয় বারের জন্য...
10/08/2026

#আকাশবাণী_সংবাদ_কলকাতা
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বাঁকুড়া সফরে যাচ্ছেন। এই নিয়ে গত তিনমাসে তৃতীয় বারের জন্য বাঁকুড়ায় যাচ্ছেন তিনি। বাঁকুড়ায় পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের আওতাধীন জেলাগুলির আধিকারিক ও জন প্রতিনিধিদের সঙ্গে উন্নয়ন বিষয়ক বৈঠক করবেন বলে জেলা প্রশাসন সূত্রে খবর। প্রশাসনিক সভাকে ঘিরে চলছে প্রশাসনিক স্তরে চূড়ান্ত প্রস্তুতি।

All India Radio News

10/08/2026

#সংবাদ #রাত্রি১০টা১০_০৮_২০২৬

10/08/2026

#আকাশবাণী_সংবাদ_কলকাতা
তিরঙ্গার রঙে সাজল নদীয়ার কৃষ্ণনগর। ‘হর ঘর তিরঙ্গা’ পদযাত্রাকে ঘিরে ধরা পড়ল উৎসবের আবহ।

All India Radio News

#নদীয়া
#অনুপম

 #আকাশবাণী_সংবাদ_কলকাতা #খেলারখবর #রাত্রি৮টা১০মিনিট১০/০৮/২০২৬বিশেষ বিশেষ খবর :
10/08/2026

#আকাশবাণী_সংবাদ_কলকাতা
#খেলারখবর
#রাত্রি৮টা১০মিনিট
১০/০৮/২০২৬
বিশেষ বিশেষ খবর :

 #আকাশবাণী_সংবাদ_কলকাতা  পুরুষ ও মহিলা হকি বিশ্বকাপ ২০২৬-এ আসছে নতুন ফরম্যাট। এবার আর থাকছে না ঐতিহ্যবাহী কোয়ার্টার ফাই...
10/08/2026

#আকাশবাণী_সংবাদ_কলকাতা
পুরুষ ও মহিলা হকি বিশ্বকাপ ২০২৬-এ আসছে নতুন ফরম্যাট। এবার আর থাকছে না ঐতিহ্যবাহী কোয়ার্টার ফাইনাল পর্ব।
আগামী ১৫ থেকে ৩০ আগস্ট বেলজিয়াম ও নেদারল্যান্ডস যৌথভাবে এই বিশ্বকাপের আয়োজন করবে।

All India Radio News

Address

Eden Gardens
Kolkata
700001

Alerts

Be the first to know and let us send you an email when Akashvani Sangbad Kolkata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Akashvani Sangbad Kolkata:

Shortcuts

Share