West Bengal State Chhatra Parishad পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ

  • Home
  • India
  • KOLKATA
  • West Bengal State Chhatra Parishad পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ

West Bengal State Chhatra Parishad পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ Official Page of West Bengal State Chhatra Parishad. Affiliated to National Students Union of India.
(1)

West Bengal Chhatra Parishad (abbreviated Chhatra Parishad / West Bengal State Chhatra Parishad and / CP) affiliated to the National Students Union of India (N.S.U.I.) is the students wing of Indian National Congress in the state of West Bengal, India. It was formed on 28 August 1954 in Kolkata under the guidance of Atulya Ghosh and Bidhan Chandra Ray. Chhatra Parishad is one of the main student o

rganization in West Bengal. CP proposes the idea of student activism based on progressive thought, secular vision and democratic action. Flag - A Flag with a tri-colour (saffron, white and green) horizontally in the left corner, on a white background and "Advancement of Learning", "Corporate Life" and "Patriotism" written one beneath the other in blue; the ratio of length and breadth of the flag being 3:2.

20/07/2026

https://www.facebook.com/share/v/1HFhTngZwF/

পেপার লিক, ছাত্রদের ভবিষ্যত অনিশ্চয়তা নিয়ে সংসদের ছাত্রসমাজের কথা তুলে ধরলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

আজ মেহেরাজ শেখ ও ইমরান শেখ এর উদ্যোগে, জননেতা অধীর চৌধুরীর হাত থেকে ছাত্র পরিষদের পতাকা নিয়ে বহরমপুর টাউন তৃণমূল ছাত্র ...
17/07/2026

আজ মেহেরাজ শেখ ও ইমরান শেখ এর উদ্যোগে, জননেতা অধীর চৌধুরীর হাত থেকে ছাত্র পরিষদের পতাকা নিয়ে বহরমপুর টাউন তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি উদ্দীপন পাল ও মুর্শিদাবাদ মহারাজ কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয় ও বহরমপুর কলেজের তৃণমূলের ছাত্র সংগঠন থেকে জুবায়েদ, কাইজার, রাহুল সহ প্রায় ৮০ জন ছাত্র-ছাত্রী তৃণমূল ছেড়ে ছাত্র পরিষদে সামিল হলো।

14/07/2026

সুরেন্দ্রনাথ ল' কলেজে নতুন ইউনিট দাবি প্রসঙ্গে আমাদের ইউনিট সাধারণ সম্পাদকের বক্তব্য।

10/07/2026

ছাত্র পরিষদের বর্তমান সভানেত্রী রাজনীতিতে অত্যন্ত নব্য এবং অনভিজ্ঞ। আর এই অনভিজ্ঞতার কারণেই উনি এক চরম প্রতিহিংসামূলক আচরণ করছেন, যেখানে দলের ভেতরের যেকোনো গঠনমূলক বা বিরুদ্ধ মতকে উনি নিজের শত্রু বলে মনে করছেন। বছরের পর বছর ধরে সংগঠনের জন্য লড়াই করা প্রকৃত সহযোদ্ধা ও সাথীদের উনি যখন-তখন নিয়মবহির্ভূতভাবে 'নিলম্বিত' (Suspend) করছেন।
​কিন্তু আমাদের মনে রাখা দরকার, যাকে তাকে এভাবে পদ দেওয়া বা কাউকে নিলম্বিত করার একক ও সম্পূর্ণ একচ্ছত্র অধিকার সভানেত্রীর নেই। আমাদের সংগঠনের সংবিধান অনুযায়ী, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো সরাসরি দিল্লির কেন্দ্রীয় কমিটির অনুমোদন ও স্বীকৃতির ভিত্তিতে চূড়ান্ত হয়। আইন ও নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত, কারোর ব্যক্তিগত ক্ষোভ মেটানোর হাতিয়ার নয়। কেন্দ্রীয় নেতৃত্বের সাথে কথা হয়েছে তাদের স্পষ্ট কথা তারা কোন রকম নিলম্বিত করার অনুমতি/অনুমোদন দেয়নি।

08/07/2026

অযোগ্য অসভ্য নোটার সাথে লড়াই করা জনভিত্তিহীন সভাপতির চিঠি প্রসঙ্গে ছাত্র পরিষদের সহ সভাপতির বক্তব্য।

🟢 ছাত্র জোড়ো – পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদরাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রীদের একত্রিত করার উদ্যোগে আমাদের এই What...
28/06/2026

🟢 ছাত্র জোড়ো – পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ

রাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রীদের একত্রিত করার উদ্যোগে আমাদের এই WhatsApp Group।

👉 Join Now: https://chat.whatsapp.com/BQvixHEf3XLAH5rW5pDbpL

অথবা নিচের QR Code স্ক্যান করে যুক্ত হয়ে যান।

একসাথে চলুন, ছাত্রদের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করি। 💚🤍🧡

মাননীয় উচ্চশিক্ষা মন্ত্রী বলছেন কলেজে বহিরাগতরা দাদাগিরি করলে স্যাঁটা গরম করে দেবেন, রাজ্য বিজেপি সভাপতি বলছেন কারো কোন...
17/06/2026

মাননীয় উচ্চশিক্ষা মন্ত্রী বলছেন কলেজে বহিরাগতরা দাদাগিরি করলে স্যাঁটা গরম করে দেবেন, রাজ্য বিজেপি সভাপতি বলছেন কারো কোন পার্টি অফিস দখল হবে না, কিন্তু বাস্তবে কি সত্যি হচ্ছে! গত 15ই জুন আমরা সুরেন্দ্রনাথ ল' কলেজে ইউনিট গঠন করি, এবং কলেজে কিছু ছাত্র পরিষদের পতাকা ও ইউনিটের ব্যানার লাগাই। আজ যথারীতি আমাদের সমস্ত পতাকা এবং ব্যানার খুলে ফেলা হয়েছে। শুধু এবিভিপির পতাকা, বিজেপির পতাকা আর সজল ঘোষের ছবি রয়েছে। সরকার পরিবর্তন হলেও সংস্কৃতির কোন পরিবর্তন হয় নি। বিজেপি-এবিভিপির কিছু বহিরাগত গলায় গেরুয়া উত্তরীয় মাথায় কমলা তিলক আর চুলে টিক্কি এরা এখন জার্সি পরিবর্তন, ভেক পরিবর্তন করে দাদা। আজ সুরেন্দ্রনাথ ল' কলেজ ছাত্র পরিষদ ইউনিটের পক্ষ থেকে এই দাদাদের বিরুদ্ধে মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হলো। এবার দেখার মাননীয় উচ্চশিক্ষা মন্ত্রী এই বহিরাগতদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়, এদের স্যাঁটা গরম করতে পারে নাকি সবটাই কথার কথা।

১. শিক্ষাঙ্গনের পবিত্রতা বজায় রাখতে অবিলম্বে কলেজে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।২. যে সমস্ত অসাধু ব্যক্তি...
15/06/2026

১. শিক্ষাঙ্গনের পবিত্রতা বজায় রাখতে অবিলম্বে কলেজে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।
২. যে সমস্ত অসাধু ব্যক্তির বিরুদ্ধে কলেজের ভেতর বিলাসবহুল ঘর তৈরি, অবৈধ অর্থ ও অস্ত্র মজুত করার অভিযোগ উঠছে, এবং বহিরাগত যারা কলেজে এসে গুন্ডাগিরি করছে তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষকে স্বতঃপ্রণোদিত (Suo Motu) মামলা রুজু করতে হবে।
৩. সমগ্র ঘটনার একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এই দাবিতে আজ সুরেন্দ্রনাথ ল' কলেজ ছাত্র পরিষদের পক্ষ থেকে পোষ্টারিং করা হয়।

অরাজকতার গ্রাসে সুরেন্দ্রনাথ কলেজ! নিরাপত্তার দাবিতে রাজপথে ছাত্র পরিষদ ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গনে বহিরাগতদের তাণ্ডব, বিলাসব...
15/06/2026

অরাজকতার গ্রাসে সুরেন্দ্রনাথ কলেজ! নিরাপত্তার দাবিতে রাজপথে ছাত্র পরিষদ

ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গনে বহিরাগতদের তাণ্ডব, বিলাসবহুল ঘর তৈরি, এমনকি টাকা ও অস্ত্র লুকিয়ে রাখার মতো একাধিক গুরুতর অভিযোগে উত্তাল শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজ। কলেজের হারানো গৌরব পুনরুদ্ধার এবং সাধারণ ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার দাবিতে এবার রাজপথে নামল ‘সুরেন্দ্রনাথ ল’ কলেজ ছাত্র পরিষদ’।
বিগত কিছুদিন ধরেই সুরেন্দ্রনাথ কলেজের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক দানা বেঁধেছে। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে কলেজের অধ্যাপক ও শিক্ষাকর্মীবৃন্দ—সকলকেই সমাজের বুকে কটাক্ষের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। ছাত্রদের দাবি, প্রতিদিন একদল বহিরাগত ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব চালাচ্ছে, যার ফলে সাধারণ পড়ুয়ারা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এরই প্রতিবাদে আজ, ১৫ জুন আমহার্স্ট স্ট্রিট মোড় থেকে সুরেন্দ্রনাথ কলেজ পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।
এদিন মিছিল থেকে সুরেন্দ্রনাথ ল’ কলেজ ছাত্র পরিষদের প্রতিনিধিরা কলেজ কর্তৃপক্ষের কাছে মূলত তিনটি প্রধান দাবি জানান:
১. শিক্ষাঙ্গনের পবিত্রতা বজায় রাখতে অবিলম্বে কলেজে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।
২. যে সমস্ত অসাধু ব্যক্তির বিরুদ্ধে কলেজের ভেতর বিলাসবহুল ঘর তৈরি, অবৈধ অর্থ ও অস্ত্র মজুত করার অভিযোগ উঠছে, এবং বহিরাগত যারা কলেজে এসে গুন্ডাগিরি করছে তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষকে স্বতঃপ্রণোদিত (Suo Motu) মামলা রুজু করতে হবে।
৩. সমগ্র ঘটনার একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
ছাত্র পরিষদের সুরেন্দ্রনাথ ল' কলেজ ছাত্র পরিষদের সভাপতি জিষ্ণু দাস ক্ষোভ প্রকাশ করে বলেন, "সুরেন্দ্রনাথ কলেজের একটি গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। কিন্তু আজ কিছু বহিরাগত এবং অসাধু চক্রের জন্য সেই সুনাম ধূলিসাৎ হতে চলেছে। সাধারণ ছাত্র-ছাত্রীরা কলেজে আসতে ভয় পাচ্ছে। যদি কর্তৃপক্ষ অবিলম্বে কঠোর পদক্ষেপ না নেয় এবং দোষীদের আড়াল করার চেষ্টা করে, তবে আগামী দিনে আমরা আরও বৃহত্তর ও তীব্র গণতান্ত্রিক আন্দোলনে নামতে বাধ্য হব।"
প্রতিবাদ মিছিল শেষে ছাত্র পরিষদের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষের কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়।

Address

104E, Drive Lal Mohan Bhattacharjee Road
Kolkata
700014

Telephone

+919153846437

Alerts

Be the first to know and let us send you an email when West Bengal State Chhatra Parishad পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to West Bengal State Chhatra Parishad পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ:

Shortcuts

Share