Kotulpur Police Station

Kotulpur Police Station আপনাদের সাথে আপনাদের পাশে

পবিত্র ঈদ আপনার জীবনে বয়ে নিয়ে আসুক সুখ শান্তি এবং সমৃদ্ধি। পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। 🥰🎉🌙
21/03/2026

পবিত্র ঈদ আপনার জীবনে বয়ে নিয়ে আসুক সুখ শান্তি এবং সমৃদ্ধি। পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। 🥰🎉🌙

আমরা জিতে গেছি রে 😊👏💥🎉Congratulation team India 🇮🇳🇮🇳🇮🇳
08/03/2026

আমরা জিতে গেছি রে 😊👏💥🎉
Congratulation team India 🇮🇳🇮🇳🇮🇳

Happy International women's day 💃🌟🎉👏💖
08/03/2026

Happy International women's day 💃🌟🎉👏💖

04/03/2026
শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা 🫟🫟🫟
02/03/2026

শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা 🫟🫟🫟

02/03/2026

রঙ খেলায় WRONG STUNT নয়!

স্ত্রীকে হত্যা: অভিযুক্ত স্বামীর আজীবন কারাদণ্ড দীর্ঘদিন ধরেই স্ত্রী মনিকা শবরের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত সীত...
28/02/2026

স্ত্রীকে হত্যা: অভিযুক্ত স্বামীর আজীবন কারাদণ্ড

দীর্ঘদিন ধরেই স্ত্রী মনিকা শবরের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত সীতারাম শবর।
এই অত্যাচার বাড়তে বাড়তেই ২০২০ সালের ২৯ ডিসেম্বর, সকাল ওই ১০টা নাগাদ, দুজনের ঝগড়া চলাকালীন সীতারাম কুঠারের হাতল দিয়ে আচমকা মনিকাকে আঘাত করে। গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মনিকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

ঘটনার পর অপরাধ আড়াল করতে প্রমাণ লোপাটের চেষ্টাও চালিয়েছিল অভিযুক্ত।

পরদিন মৃতার আত্মীয়া হাসি শবর পুরুলিয়ার বোরো থানায় একটি লিখিত অভিযোগ জানান। মামলা রুজু করা হয় নির্দিষ্ট ধারায়। তদন্তের দায়ভার এসে পড়ে ওই থানার অফিসার সাব-ইন্সপেক্টর কৌশিক বন্দ্যোপাধ্যায়ের উপর। তিনি অত্যন্ত তৎপরতার সঙ্গে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করেন। তদন্ত শেষে উপযুক্ত তথ্যপ্রমাণ যোগাড় করে নির্দিষ্ট সময়ের মধ্যেই চার্জশীট জমা করেন।

সম্প্রতি এই মামলার বিচারে মহামান্য আদালত অভিযুক্ত সীতারাম শবরকে ৬০,০০০ টাকা জরিমানা সহ আজীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।

25/02/2026

গুজব কেড়ে নিতে পারে মানুষের প্রাণ!

২১ জানুয়ারী, ২০১৭। সেই ভয়াবহ দিনটির কথা আজও ভোলেনি বলাগড়।

শুধুমাত্র 'ছেলে ধরা’ সন্দেহের বশবর্তী হয়ে দুজন বয়স্ক মহিলা ও একজন গাড়ি চালককে নৃশংসভাবে মারধর শুরু করে একদল মানুষ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পরিস্থিতি তখন আরও জটিল হয়ে উঠেছে। প্রায় ৬০০ জনের এক উন্মত্ত জনতা পুলিশের ওপর চড়াও হয়, গাড়ি ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে দেয় গাড়িতে।

কর্তব্যরত থাকা এক সিভিক ভলান্টিয়ারের গায়ে তীর গেঁথে দেয় অভিযুক্তেরা। গুরুতর জখম হন তিনি।

এই ঘটনাকে কেন্দ্র করে বলাগড় থানায় একটি মামলা রুজু করা হয়। তদন্তের ভার বর্তায় ওই থানার কর্মরত অফিসার সাব-ইন্সপেক্টর অলোক কুমার চ্যাটার্জীর উপর। অত্যন্ত দ্রুততার সাথে তদন্ত শেষ করে তিনি একটি নিশ্ছিদ্র চার্জশীট জমা করেন।

দীর্ঘ বিচারের পর মহামান্য আদালত সম্প্রতি ওই ঘটনায় অভিযুক্ত ২৫ জনকেই দোষী সাব্যস্ত করেন। দুই প্রধান অভিযুক্ত গোপাল রায় ও পূর্ণিমা মালিককে যাবজ্জীবন কারাদণ্ড সহ ১০,০০০ টাকা জরিমানার নির্দেশ দেন। বাকি ২৩ জনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড সহ ৫,০০০ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত।

বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ হইতে সকলকে অনুরোধ করা হচ্ছে যে, কোনো প্রকারের গুজবে কান দেবেন না। গ্রামে কোন অপরিচিত মানুষকে ...
24/02/2026

বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ হইতে সকলকে অনুরোধ করা হচ্ছে যে, কোনো প্রকারের গুজবে কান দেবেন না। গ্রামে কোন অপরিচিত মানুষকে দেখা গেছে বা অচেনা কেউ ঘোরাঘুরি করছে বা অন্য কোনরকম আশঙ্কার কথা জানতে পারলে আপনার নিকটবর্তী থানা বা বাঁকুড়া জেলা পুলিশের কন্ট্রোল রুমে যোগাযোগ করুন। 🌟🚨👮‍♂️💡👍🚨👮‍♂️

24/02/2026
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা 🌸💕🎉👵💗
21/02/2026

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা 🌸💕🎉👵💗

Address

Kotalpur
722141

Telephone

+918348189860

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kotulpur Police Station posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Kotulpur Police Station:

Share