Krishnanagar Public Library- কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরী

  • Home
  • India
  • Krishnagar City
  • Krishnanagar Public Library- কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরী

Krishnanagar Public Library- কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরী Krishnanagar Public Library (Estd-1856)
কৃষ্ণনগর পাবলিক লাইব্? Closed on Every Sunday and 2nd & 4th Saturday of Every English calendar month and All Govt.

Holidays.

২৬ সেপ্টেম্বর ২০২৩ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৪তম জন্মদিবসে তাঁকে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হ...
28/09/2023

২৬ সেপ্টেম্বর ২০২৩ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৪তম জন্মদিবসে তাঁকে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো। বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদানের পর মাষ্টারদা সূর্য সেন, কাজী নজরুল ইসলাম, বাঘা যতীন, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে পুষ্পার্ঘ্য প্রদান করে তাঁদের প্রতিও শ্রদ্ধা জানানো হয়। বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে আলোচনা করেন সভাপতি সুবীরেন্দ্রনাথ সিংহ রায়। পুষ্পার্ঘ্য নিবেদন করেন যুগ্ম স্মপাদক সম্পদ নারায়ণ ধর, পরিচালন সমিতির সদস্যদ্বয় সঞ্জিত দত্ত ও মহেশ ভট্টাচার্য, গ্রন্থাগার কর্মী বিদ্যুৎ সেনগুপ্ত, সাংবাদিক অমিত ঘোষ এবং গ্রন্থাগারে উপস্থিত পাঠক-পাঠিকাবৃন্দ। [ যান্ত্রিক ত্রুটির জন্য বিগত তিন মাস কোন পোস্ট করা যায়নি বলে দুঃখিত]

* বিশ্ব কবিতা দিবস ২১ মার্চ ২০২৩ কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীর মহারাজা শ্রীশচন্দ্র রায় পাঠকক্ষে বিশ্ব কবিতা দিবস পালিত হলো।...
25/03/2023

* বিশ্ব কবিতা দিবস
২১ মার্চ ২০২৩ কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীর মহারাজা শ্রীশচন্দ্র রায় পাঠকক্ষে বিশ্ব কবিতা দিবস পালিত হলো। গ্রন্থাগারের পক্ষে স্বাগত ভাষণ দেন পরিচালন সমিতির সদস্য সঞ্জিত দত্ত। তিনি বলেন ইউনেস্কো দ্বারা ১৯৯৯ সাল থেকে ২১ মার্চ বিশ্ব কবিতা দিবস হিসাবে ঘোষিত হওয়ার পর এই প্রথম কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীতে দিবসটি পালিত হচ্ছে। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ‘জলঙ্গী শুধু কবিতা’ পত্রিকা। লিটল ম্যাগাজিন আন্দোলনের পুরোধা পুরুষ সন্দীপ দত্তকে স্মরণ করে শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রন্থাগারের প্রবীণ সদস্য কবি দেবদাস আচার্য। মঞ্চে উপস্থিত ছিলেন কবি প্রাণেশ সরকার, গ্রন্থাগারের পরিচালন সমিতির সভাপতি কবি সুবীরেন্দ্রনাথ সিংহ রায়, কবি রামকৃষ্ণ দে, কবি তপন ভট্টাচার্য, কবি রামানন্দ সেন, কবি সেখ রমজান প্রমুখ। এদিন আলোচনা ও কবিতা পাঠের পাশাপাশি ‘জলঙ্গী শুধু কবিতা’ পত্রিকা এবং একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। অনুষ্ঠানে ৮৫ জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।

২৬ জানুয়ারী ২০২৩ ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবসে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীতে সকাল ৮টা ৪৫মি. জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পত...
26/01/2023

২৬ জানুয়ারী ২০২৩ ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবসে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীতে সকাল ৮টা ৪৫মি. জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন পরিচালন সমিতির সভাপতি শ্রীসুবীরেন্দ্রনাথ সিংহ রায়। পতাকা উত্তোলনের পর পাবলিক লাইব্রেরী মাঠে শহীদ বেদীতে পুষ্পার্ঘ নিবেদন এবং পাঠকক্ষে মণীষীদের মূর্তিতে মাল্যদান করা হয়। সঙ্গে ছিলেন সঞ্জিত দত্ত, মহেশ ভট্টাচার্য, দীপাঞ্জন দে, শিল্পী বিশ্বাস সেনগুপ্ত, অরুণাভ চক্রবর্তী, প্রদীপ দত্ত, শোভন সরকার। এইদিন গ্রন্থাগারে সরস্বতী পুজো হয়।

২৩ জানুয়ারী ২০২৩। নেতাজী সুভাষচন্দ্র বসু’র ১২৭ তম জন্মদিবসে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীতে নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করে...
26/01/2023

২৩ জানুয়ারী ২০২৩। নেতাজী সুভাষচন্দ্র বসু’র ১২৭ তম জন্মদিবসে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীতে নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হলো। সেই সঙ্গে গ্রন্থাগারে রক্ষিত বিভিন্ন মণীষীর মূর্তিতে মাল্যদান করা হয়। এছাড়া স্বাধীনতার আগে থেকে প্রচলিত নেতাজী জন্মদিবসে জাতীয় পতাকা উত্তোলনের প্রথা মেনে ভারতের জাতীয় পতাকা তোলেন পরিচালন সমিতির সভাপতি শ্রীসুবীরেন্দ্রনাথ সিংহ রায়। উপস্থিত ছিলেন সঞ্জিত দত্ত, শুভময় সরকার, মহেশ ভট্টাচার্য, দীপাঞ্জন দে, শিল্পী বিশ্বাস সেনগুপ্ত, অরুণাভ চক্রবর্তী, প্রদীপ দত্ত প্রমুখ।

বাংলাদেশের কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম স্মার্ক সস্ত্রীক  ২১ ডিসেম্বর ২০২২ কৃষ্...
22/12/2022

বাংলাদেশের কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম স্মার্ক সস্ত্রীক ২১ ডিসেম্বর ২০২২ কৃষ্ণনগরে এসেছিলেন। কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরী পরিদর্শন করলেন।গ্রন্থাগার দেখে তিনি খুব আনন্দিত হলেন। কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরী মাঠে চলা প্রথম কৃষ্ণনগর বইমেলা ঘুরে দেখলেন। দুই বাংলার সাহিত্য সংস্কৃতি ইত্যাদি নানা বিষয়ে মত বিনিময় হলো। অধ্যাপক রেজাউল করিম-এর হাতে কবি হজরত আলী সম্পাদিত “মরমী মানুষ সঞ্জিত দত্ত” এবং সঞ্জিত দত্ত লিখিত, ২০১০ সালে প্রকাশিত “ফুলডোরে বাঁধা নদীয়া এবং রবীন্দ্রনাথ” গ্রন্থ দুটি শুভেচ্ছা স্মারক হিসাবে তুলে দেওয়া হলো। প্রথম ছবিতে বাঁদিক থেকে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরী পরিচালন সমিতির সভাপতি শ্রীসুবীরেন্দ্রনাথ সিংহ রায়, অধ্যাপক রেজাউল করিম, সঞ্জিত দত্ত, শ্রীমতী করিম। মধুর স্মৃতিকে ধরে রাখতে ছবি তুলে দিলেন গ্রন্থাগার কর্মী শ্রীমতী শিল্পী বিশ্বাস সেনগুপ্ত।

14/12/2022

১২ থেকে ১৮ ডিসেম্বর ২০২২ শান্তিপুরে নদীয়া বইমেলা হচ্ছে।গ্রন্থাগার দপ্তরের বিভাগীয় নির্দেশে গ্রন্থাগার কর্মীরা সেই বইমেলার কাজে যুক্ত থাকার কারনে উক্ত দিনগুলিতে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরী বন্ধ থাকবে।

পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরের পরিচালনায় ২৪ নভেম্বর ২০২২  কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীর মহারাজা শ্রীশচন্দ্র রায় ...
24/11/2022

পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরের পরিচালনায় ২৪ নভেম্বর ২০২২ কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীর মহারাজা শ্রীশচন্দ্র রায় পাঠকক্ষে ক্রেতা সুরক্ষা, উপভোক্তার অধিকার ও সচেতনতা বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল। বিভিন্ন স্তরে ক্রেতারা যে সব কারণে প্রতারিত হতে পারেন তা নিয়ে শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করে সচেতন করেন আলোচক উপভোক্তা বিষয়ক দপ্তরের আধিকারিক শ্রী জোয়ারদার। শ্রোতাদের নানা প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

23/11/2022

পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক বিভাগের পরিচালনায় “সময়ের সাথী” কার্যক্রমে উপভোক্তার অধিকার ও সচেতনতা বিষয়ে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীর পাঠকক্ষে আগামী ২৪ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার বিকাল চার ঘটিকায় একটি অন্তরঙ্গ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আপনাদের সকলের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ একান্তভাবে কামনা করছেন গ্রন্থাগার কর্তৃপক্ষ।

বাঙালীর প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০২তম জন্ম বার্ষিকী এবং ২৬ সেপ্টেম্বর ২০২২ তাঁর ...
27/09/2022

বাঙালীর প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০২তম জন্ম বার্ষিকী এবং ২৬ সেপ্টেম্বর ২০২২ তাঁর ২০৩তম জন্ম দিবসে (জন্ম ১৮২০ সালে) কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীতে তাঁকে স্মরণ করা হলো। মহারাজা শ্রীশচন্দ্র রায় পাঠকক্ষের অনুষ্ঠানস্থলে উপস্থিত সবাই তাঁর প্রতি শ্রদ্ধা জানান। সভাপতি শ্রীসুবীরেন্দ্রনাথ সিংহ রায় প্রথমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন। বিদ্যাসাগর ছাড়াও অন্যান্য মণীষীদের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। আলোচনা করেন শ্রীসুবীরেন্দ্রনাথ সিংহ রায়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সঞ্জিত দত্ত।

গত ২৫ আগস্ট ২০২২ কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীতে শ্রী সুব্রত চ্যাটার্জি  গ্রন্থাগারিক পদে কাজে যোগ দিয়েছেন।তিনি এর আগে নদীয়া...
05/09/2022

গত ২৫ আগস্ট ২০২২ কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীতে শ্রী সুব্রত চ্যাটার্জি গ্রন্থাগারিক পদে কাজে যোগ দিয়েছেন।তিনি এর আগে নদীয়ার বিরহী গ্রামীণ গ্রন্থাগারে গ্রন্থাগারিক পদে কর্মরত ছিলেন। শহর গ্রন্থাগারের গ্রন্থাগারিক পদে পদোন্নতির পর তিনি শহর গ্রন্থাগার তথা মডেল লাইব্রেরী ''কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরী''তে কাজে যোগ দিলেন। শ্রীমতী শিল্পী বিশ্বাস সেনগুপ্ত সহকারী হিসাবে সোমবার থেকে শুক্রবার থাকবেন, যেহেতু শনিবার তাঁকে অন্য একটি গ্রামীণ গ্রন্থাগারের দায়িত্ব পালন করতে হয়।

৩১ আগস্ট ২০২২ পশ্চিমবঙ্গের নবম ‘সাধারণ গ্রন্থাগার দিবস’-এর অনুষ্ঠানে ২০২১-২০২২ সালে নদীয়া জেলার মধ্যে তৃতীয় সেরা পাঠক হি...
31/08/2022

৩১ আগস্ট ২০২২ পশ্চিমবঙ্গের নবম ‘সাধারণ গ্রন্থাগার দিবস’-এর অনুষ্ঠানে ২০২১-২০২২ সালে নদীয়া জেলার মধ্যে তৃতীয় সেরা পাঠক হিসাবে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীর সদস্যা শ্রীমতী দেবযানী ঘোষাল পুরস্কৃত হলেন। অতিমারীর পরবর্তী সময়ে লাইব্রেরী খোলার পর তিনি ঐ সময়কালে মোট ৪৯টি বই লাইব্রেরী থেকে বাড়ি নিয়ে গিয়ে পড়েছেন। জেলার মধ্যে শান্তিপুর পাবলিক লাইব্রেরীর শ্রীঅসিত দাস সেরা পাঠকের তালিকায় প্রথম (৬২টি বই) এবং নদীয়া জেলা গ্রন্থাগারের শ্রীমৃত্যুঞ্জয় মণ্ডল দ্বিতীয় স্থান(৫২টি বই) দখল করেছেন।এইদিন কৃষ্ণনগর ঘূর্ণীর নদীয়া জেলা গ্রন্থাগারের নজরুল মঞ্চে অন্যান্যদের সঙ্গে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীর শ্রীমতী দেবযানী ঘোষাল’কেও সম্বর্ধিত করা হয়। উপহার হিসাবে পুস্তক এবং একটি মানপত্র দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য ২০১৮ সালেও শ্রীমতী দেবযানী ঘোষাল সেরা পাঠক নির্বাচিত হয়েছিলেন।এর আগে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীর সদস্য-পাঠক শ্রীজয়দেব রায় এবং প্রয়াত সুবীর চক্রবর্তী সেরা পাঠক হিসাবে পুরস্কৃত হয়েছিলেন।
শ্রীমতী দেবযানী ঘোষাল’কে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীর পক্ষ থেকে অভিনন্দন –শুভেচ্ছা।

Address

16 M. M. Ghosh Street, Krishnagar, Nadia
Krishnagar City
741101

Opening Hours

Monday 1pm - 8pm
Tuesday 1pm - 8pm
Wednesday 1pm - 8pm
Thursday 1pm - 8pm
Friday 1pm - 8pm
Saturday 1pm - 8pm

Telephone

+91-3472-254488

Website

Alerts

Be the first to know and let us send you an email when Krishnanagar Public Library- কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Krishnanagar Public Library- কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরী:

Share