Fake-বুকে অন্যকণ্ঠ

Fake-বুকে অন্যকণ্ঠ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fake-বুকে অন্যকণ্ঠ, Social service, Lakshmikantapur.

Facebook is Fake-বুক ,যে book এর প্রতি পাতায় কেউ মুখোশের অন্তরালে লুকিয়ে রাখে গভীর যন্ত্রণা,রাগ বা বদমানুষী।আবার যে 'কন্ঠ' শোষিতের হয়ে শাসকের বিরুদ্ধে বা প্রিয় মিথ্যা ছেড়ে অপ্রিয় সত্যের কথা বলে সেটা হলো "অন্যকণ্ঠ"।এই দুয়ে মিলে Fake-বুকে অন্যকন্ঠ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২৬ সালের স্নাতক প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র, যেখানে পরীক্ষার্থীকে শুধু ছাত্র ...
09/07/2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২৬ সালের স্নাতক প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র, যেখানে পরীক্ষার্থীকে শুধু ছাত্র হিসেবে নয়, একজন চিন্তাশীল মানুষ হিসেবেও দেখা হয়েছে।
প্রশ্নগুলোর দিকে তাকালেই বোঝা যায়, এখানে নম্বরের জন্য তথ্য আওড়ানোর চেয়ে কল্পনাশক্তি, পাঠাভ্যাস, অনুভূতি, বিশ্লেষণক্ষমতা এবং ভাষার ওপর দখলকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এমন প্রশ্নই তো একটি বিশ্ববিদ্যালয়ের পরিচয় বহন করে।

❤️❤️❤️

19/05/2026

সরকার DA দেয়নি , বেতন বাড়েনি, সমস্যা নেই ,,,,,

কিন্তু

* শিক্ষিত যোগ্য বেকার বন্ধুদের চাকুরি হোক, তাদের হতাশা দূর হোক, তাদের পড়াশোনার যোগ্য দাম পাক , তাদের বাবা মায়ের মুখে হাসি ফুটুক ।
** শিল্প কারখানা তৈরি হোক যাতে পাশের বাড়ির কাকা বা এরকম কাউকে অন্য রাজ্যে বছরের পর বছর পড়ে থাকতে না হয় ।
*** স্কুল গুলো তে সাবজেক্ট অনুযায়ী আলাদা শিক্ষক নিয়োগ হোক , যাতে পরিবারের বাচ্চা গুলোর বাংলার মাস্টারের কাছে জীবন বিজ্ঞান পড়তে না হয় ।
**** হাসপাতালে পর্যাপ্ত বেড থাকুক যাতে পাড়া গ্রামের গরিব মানুষ টাকা দিয়ে বেসরকারি নার্সিং হোমে ভর্তি না হতে পেরে হাসপাতালের মেঝে তে অবহেলায় অযত্নে না মারা যাক ।
এরকম আরো অনেক চাহিদা , অনেক আবেদন ,,,,, 🙏🏽

✍️ - প্রভাস

জীবনে যে-কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়ত পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিট...
13/04/2026

জীবনে যে-কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়ত পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না।

১৭ বছর বয়সে যে বিরিয়ানিটা খেতে অমৃতের মতো লাগে, ৩২ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে।

১৮ বছর বয়সে সমবয়সী কারো সাথে পাঞ্জাবি বা শাড়ি পরে রিকশায় ঘুরতে ভীষণ রোমান্টিক লাগে, ৩৬ এ পা দিয়ে একই কাজ করতে রোমান্টিক লাগবেই তার কোনো গ্যারান্টি নাই।

২১ বছর বয়সে ভার্সিটির বন্ধুবান্ধব নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গেলে যেই আনন্দ পাওয়া যাবে, ৪০ পার করে সেই আনন্দ পাওয়া নাও যেতে পারে।

একদিন নিজের ছাদে বাগান করব, এই আশায় বসে থেকে যেই মানুষটা বারান্দার টবে কোনো গোলাপের চারা লাগাল না, ছাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটার আর বাগান করার সময়ই নেই।

একদিন চাকরি করে বাবা-মাকে দামী দামী জিনিস কিনে দেয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই, কিন্তু ততদিনে মা-বাবা এই দুনিয়ায় নাও থাকতে পারে।

জীবনের ছোটখাট সাধ আহ্লাদ খুব দামী জিনিস। এগুলোই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় ইচ্ছা পূরণের অভাবের নীরব হাহাকারে! এজন্য সময় থাকতেই এসব শখ পূর্ণ করে ফেলতে হয়।

অনেক টাকা জমলে একদিন খাব, এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনি খেয়ে আসুন পছন্দের কাচ্চিটা। বিশ্বাস করুন, জীবনের শ্রেষ্ঠ স্বাদটা পাবেন।

দেরি না করে পছন্দের মানুষটাকে আজকেই রিকশা ডেটিংয়ের অফারটা দিয়ে দেখুন। রাজি হলে শাড়ি বা পাঞ্জাবি পরে হুডখোলা রিকশায় বৃষ্টিতে ভিজতে ভিজতে শহরময় ঘুরে বেড়ান। লিখে নিন, লাইফের সেরা রোমান্সটা পাবেন।

পকেটে কিছু টাকা হলেই বন্ধুর ঘাড়ে হাত রেখে বলে বসুন, চল ব্যাটা, সাজেক যাব। আজকেই যাব, এক্ষণি যাব। ব্যাগ গুছিয়ে নে, বাস ধরতে হবে।

নিজের ছাদে বাগান হবে, এই আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দার টবেই লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপের চারাটা। টিউশানির টাকায় কম দামেই কিনে ফেলুন বাবা-মায়ের জন্য শার্ট বা শাড়ি, হোক না সুতি, শখ পূরণটাই বড় কথা!

মনে রাখবেন, একদিন সব হবে - এই আশায় যে নিজেকে বঞ্চিত করে, তার জীবনে কিছুই হয় না। তার জীবন কাটে বিষন্নতা আর অপেক্ষায়, শেষ হয় আফসোস আর হতাশা দিয়ে।

#সংগৃহীত

একটা মানুষের কাউকে ঘৃণা, অপছন্দ বা অত্যাচার করতে আসলে কোনো বৈধ কারণ লাগে না। সম্ভাব্য কারণ গুলো এমন হয় - ওর বুদ্ধি বেশি,...
16/03/2026

একটা মানুষের কাউকে ঘৃণা, অপছন্দ বা অত্যাচার করতে আসলে কোনো বৈধ কারণ লাগে না। সম্ভাব্য কারণ গুলো এমন হয় - ওর বুদ্ধি বেশি, আমার কম কেন? ওর টাকা বেশি, আমার কম কেন? ওর সম্মান বেশি, আমার কম কেন? এরকম আরও,,,,
একজন মানুষ কোনোরকম কারণ ছাড়াই আরেকজনকে হিংসা করে, ক্ষতি করে, তার বদনাম রটায়, কেননা মানুষের স্বভাবই অমন। মানুষ কোনোদিনই শান্তিকামী ছিল না, নয় এবং থাকবেও না। সে সবসময়ই হিংস্র, লোভী, বর্বর এবং ভণ্ড। তাহলে প্রশ্ন, সমাজে কি ভালো মানুষ বলে কেউ নেই? হ্যাঁ, সেটা হাতেগোনা আর বাকিরা সুযোগের অভাবে ভালো। 👍🏾👍🏾👍🏾

ভারত মাতা কি ,,,🤷🏽🤷🏽🤷🏽জয় 🗣️🗣️🗣️
08/03/2026

ভারত মাতা কি ,,,🤷🏽🤷🏽🤷🏽
জয় 🗣️🗣️🗣️

বিশ্ব চ্যাম্পিয়ন 🎉🎉🎉🇮🇳❤️

প্রসঙ্গ - 𝙋𝙤𝙡𝙞𝙩𝙮 𝙖𝙣𝙙 𝘾𝙚𝙡𝙚𝙗𝙧𝙞𝙩𝙮 🤖গণতন্ত্রে যে কেউ রাজনীতিতে আসতেই পারেন — এতে আপত্তি নেই। কিন্তু সমস্যা তখনই, যখন দলগুলো ...
28/02/2026

প্রসঙ্গ - 𝙋𝙤𝙡𝙞𝙩𝙮 𝙖𝙣𝙙 𝘾𝙚𝙡𝙚𝙗𝙧𝙞𝙩𝙮 🤖

গণতন্ত্রে যে কেউ রাজনীতিতে আসতেই পারেন — এতে আপত্তি নেই। কিন্তু সমস্যা তখনই, যখন দলগুলো সংগঠনের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, শ্রমিক–কৃষকের আন্দোলন থেকে উঠে আসা নেতৃত্বকে পাশ কাটিয়ে “তারকা মূল্য”কে অগ্রাধিকার দেয়। এতে রাজনীতি ধীরে ধীরে মতাদর্শের জায়গা ছেড়ে বাজারকেন্দ্রিক জনপ্রিয়তার খেলায় পরিণত হয়।
রাজনীতি পেশা নয়, দায়বদ্ধতা।
দায়বদ্ধতা তৈরি হয় সংগ্রাম, সংগঠন, মতাদর্শ ও মানুষের পাশে থাকার ধারাবাহিকতায়। শুধু পরিচিত মুখ হওয়া যথেষ্ট নয়। 👍🏾

২৫ ফেব্রুয়ারী - শ্রীমতি অনন্যা চৌধুরী ম্যাডামের জন্মদিন 🎈🎂🍰          ◼️ জীবনের বিশেষ দিনে বেশিরভাগজন যেমন স্বাভাবিক রীত...
25/02/2026

২৫ ফেব্রুয়ারী - শ্রীমতি অনন্যা চৌধুরী ম্যাডামের জন্মদিন 🎈🎂🍰

◼️ জীবনের বিশেষ দিনে বেশিরভাগজন যেমন স্বাভাবিক রীতিনীতি মেনে সারাদিন পরিবার-পরিজন ,পার্টি, আমোদপ্রমোদে ব্যস্ত থাকে, সেদিক থেকে ব্যতিক্রমী আমাদের ম্যাডাম । সকাল সকাল ছুটে গেলেন মানিকতলা ব্লাড ব্যাংক, যেখানে প্রতিনিয়ত রক্ত নেওয়ার লাইন এ দাঁড়াতে হয় থ্যালাসেমিয়া আক্রান্ত ক্ষুদেদের।।
সেখানে তিনি তাদের সঙ্গে কেক কাটা,মজা এবং শেষে তাঁর সাধ্য মতো খাদ্যসামগ্রী দান করেন এবং নিজে তো বটেই, ওই ক্ষুদে গুলোকেও আনন্দে ভরিয়ে দেন এবং দিনটা কে যথার্থ করে তোলেন ।। 🥳

পেজের পক্ষ থেকে তাঁর শুভবুদ্ধি , সদিচ্ছা কে সাধুবাদ জানাই। সেই সঙ্গে তাঁর সহযোগী সবাই কে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা। 🙏🏽

এই পোস্ট এর মাধ্যমে এটাই বার্তা যে আপনারা ও কোনো বিশেষ দিনে এমন মহান উদ্যেশ্যে এগিয়ে আসুন এবং এরকম কিছু শিশু বা আরো বিভিন্ন অবস্থার মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের একটু হাসির উৎস হন । 👍🏾

🔘 জীবনের সবকিছুই আপেক্ষিক__কারো মার্সিডিজ থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে।কেউ ভ...
24/02/2026

🔘 জীবনের সবকিছুই আপেক্ষিক__

কারো মার্সিডিজ থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে।কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে।

কেউ ভাবছে আর কয়েকটা দিন! ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলছে।

কেউ সদ্যোজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে। আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে!

কেউ বছরে কতোজন ভালবাসার মানুষ বদলে ফেলছে!
কেউ আবার তার ভালবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলছে।

কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবু খুশি নয়! আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুঁকছে।

কেউ প্রিয়জন এর কাছ থেকে সোনা বা হিরের চুড়ি পেয়ে খুশি নয়,
কেউ প্রিয়জন এর কাছ থেকে পাওয়া কাঁচের চুড়িতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে।

কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছেনা! কেউ পেঁয়াজ, কাঁচালঙ্কা কচলিয়ে গোগ্ৰাসে পান্তা গিলছে।

কারো দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে! কেউ আবার হিমেল হাওয়ায় অঘোরে ঘুমোচ্ছে।

কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়ার ইচ্ছে নেই। কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে!

কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো? কেউ পায়ে হেঁটে পথ চলছে, আর মনে মনে ভাবছে... সন্তানতো মানুষ করতে পেরেছি! ঈশ্বর চাইলে, ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নেবে।

নানান রঙের মানুষ,
বিভোর নানা স্বপ্নে,
জীবন এঁকে বেড়ায়
সাদাকালো আলাপনে !!

আসলে এটাই বাস্তবতা। সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক।

কারো সব থেকেও "সুখ" জিনিসটাই নাই, আবার কারো বাকি সব ঘাটতি থাকলেও সুখটা আছে!

কেউ দুইবেলা খাওয়ার জন্য সারাদিন হাটে, আবার কেউ খাবার হজম করার জন্য হাটে।

জীবন যেখানে যেমন!

#সংগৃহীত

23/02/2026

“…তৃণমূল তো বটেই, ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল।” - বক্তার অকালপ্রয়াণে শ্রদ্ধা ও সমবেদনা জানাই 🙏🏽

Address

Lakshmikantapur
743336

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fake-বুকে অন্যকণ্ঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category