22/11/2025
পশ্চিমবঙ্গ তৃনমূল ছাত্র পরিষদ ও নদীয়া দক্ষিণ জেলা তৃণমূল ছাত্র পরিষদের নির্দেশে এবং কৃষ্ণগঞ্জ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বাংলার মানুষের ভোটাধিকার রক্ষার্থে এবং বাংলা বিরোধী বিজেপির "SIR"এর নামে চক্রান্তের প্রতিবাদে মাজদিয়া বাজার ভাজনঘাট মোড়ে পথসভা করা হলো এবং মাজদিয়া কলেজের অধ্যক্ষ মহাশয়ের সাথে সৌজন্য সাক্ষাত ও কলেজ ইউনিট এর সাথে সাংগঠনিক আলোচনা করা হলো । পথসভায় উপস্থিত ছিলেন নদীয়া দক্ষিণ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আকাশ দাস মহাশয়, উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব এবং নদীয়া দক্ষিণ জেলা তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার সিলভিয়া মুখার্জী মহাশয়া, রানাঘাট মহুকুমার সভাপতি ধীমান ভট্টাচার্য মহাশয়, নদীয়া দক্ষিণ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি দীপ দেবনাথ এছাড়াও উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ ব্লকের সকল নেতৃত্ব ও মাজদিয়া কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সকল সদস্যরা ।
💚💚💚