03/09/2026
টালিগঞ্জে মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি
জন্মশতবর্ষ উপলক্ষে টালিগঞ্জে মহানায়ক উত্তমকুমারের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদান ও বর্ণময় অভিনয়জীবনের কথা স্মরণ করা হয়।
মহানায়কের জন্মশতবর্ষে আবেগে ভাসলেন অনুরাগীরা। তাঁর অভিনয়, ব্যক্তিত্ব ও পর্দার উপস্থিতি আজও বাঙালির মনে অমলিন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহানায়ক উত্তমকুমারের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন।