30/05/2026
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আজ যেভাবে পরিকল্পিত হামলা ও বর্বরোচিত আচরণ করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।
গণতন্ত্রে মতের অমিল থাকতে পারে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাও থাকতে পারে, কিন্তু হিংসা, সন্ত্রাস ও গুন্ডামির কোনও স্থান নেই। বিরোধী কণ্ঠস্বরকে দমন করার উদ্দেশ্যে এ ধরনের ন্যক্কারজনক হামলা গণতান্ত্রিক মূল্যবোধের উপর সরাসরি আঘাত।
আমরা অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের দ্রুত গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। বাংলার মানুষ শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী। সন্ত্রাস ও ভয় দেখিয়ে মানুষের কণ্ঠরোধ করা যাবে না।
গণতন্ত্রের উপর আঘাতের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।