Swapnachayay Alordisha

Swapnachayay Alordisha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Swapnachayay Alordisha, Social service, Malda.

Non-Governmental Organization (NGO)
President - Munna Roy(6297221565)
Secretary - Rabin Singh (6296333184)
Treasurer-Laboni Mandal(8918248760)
Email: [email protected]

আজ, ৩১/০৫/২০২৬ (রবিবার), স্বর্গীয় শ্রীমতী অনিমা ঘোষের অষ্টম তম স্মৃতির উদ্দেশ্যে মোরগ্রাম নোয়াপাড়ায় প্রায় ৩০০ জনেরও...
31/05/2026

আজ, ৩১/০৫/২০২৬ (রবিবার), স্বর্গীয় শ্রীমতী অনিমা ঘোষের অষ্টম তম স্মৃতির উদ্দেশ্যে মোরগ্রাম নোয়াপাড়ায় প্রায় ৩০০ জনেরও বেশি শিশু ও বয়স্ক মানুষের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, আলু-মটর-পনিরের তরকারি, মুরগির মাংস, আমের চাটনি, পাপড় ভাজা এবং পায়েস। এছাড়াও কিছু অসহায় ও বৃদ্ধ ব্যক্তির মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠানের আয়োজন ও পরিচালনার দায়িত্ব পালন করেন স্বর্গীয় অনিমা ঘোষের একমাত্র কন্যা প্রিয়াঙ্কা ঘোষ এবং তাঁর জামায় গণেশ মণ্ডল।

আমাদের গ্রুপের পক্ষ থেকে স্বর্গীয় অনিমা ঘোষের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং তাঁর পরিবারের সকল সদস্যকে এই মহৎ উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 🙏🏻

""""“"বাবাশব্দ টার মধ্যে সবাই ভরসা খুঁজে পায়।আমি আজ সেই ভরসা টা হারিয়ে ফেলেছি।হ্যাঁ আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি।কষ্...
09/05/2026

""""“"বাবা
শব্দ টার মধ্যে সবাই ভরসা খুঁজে পায়।
আমি আজ সেই ভরসা টা হারিয়ে ফেলেছি।
হ্যাঁ আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি।
কষ্ট এখনও হয়🥲
রোজ রাতে একটা চাপা কান্না আমায় ঘুমোতে দেয়না।
কি করবো? আমরা তো ছেলে।
সবার সামনে আমরা খুলে কাঁদতে পারিনা।"""""
উপরের অংশটি সত্যিই তাঁর ছেলের কথা।
আজ আমাদের স্বপ্নছায়ায় আলোরদিশা স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি মুন্না রায়ের বাবার মৃত্যু বার্ষিকী। দেখতে দেখতে ১০টি বছর পেরিয়ে যায় , তবুও কী বাবার ভালোবাসা ভোলা যায়, না যায় না সবটাই থেকে যায় স্মৃতির খাতায়।
মুন্না দা প্রতি বছরের মতো এই বছর তার বাবার মৃত্যুবার্ষিকী তে নিজের গৃহে গীতা পাঠ এবং রাত্রিকালী ভবঘুরেদের খাবারের ব্যবস্থা করে খাবার হিসেবে ছিল ভাত, ডাল, মিক্সড পনির, পাপড় ভাজা, চাটনি, মিষ্টি ও জল।মালদার রাস্তার ভবঘুরেদের সংস্থার সদস্য খাবার পরিবেশনে সাহায্য করে।আমাদের সংস্থার পক্ষ থেকে মুন্না দার বাবার আত্মার শান্তি কামনা করি তিনি যেন যেখানেই থাকুক না কেন ভালো থাকুক এই কামনা করে! 🙏🏻

আজ 07/05/2026 বৃহস্পতিবার স্বপ্নছায়ায় আলোরদিশার সদস্য মিঠুন সরকার দাদার বাড়ির মা মনসা পূজা উপলক্ষে রাত্রিকালীন মায়ের...
07/05/2026

আজ 07/05/2026 বৃহস্পতিবার স্বপ্নছায়ায় আলোরদিশার সদস্য মিঠুন সরকার দাদার বাড়ির মা মনসা পূজা উপলক্ষে রাত্রিকালীন মায়ের ভোগ ব্যবস্থা করা হয়েছিল।
মেনু হিসাবে রাখা হয়েছিল - খিচুড়ি, মিক্স সবজি, চাটনি, পাঁপড় ভাজা, ও জল। এবং তার একমাত্র মেয়ে স্নিগ্ধা নিজের হাতে খাবারগুলো তুলে দেয় এই ভবঘুরে দের হাতে।
এত সুন্দর কর্মসূচির জন্য আমাদের সংস্থার যোদ্ধা মিঠুন সরকার কে জানাই গ্রুপের পক্ষ থেকে অজস্র অজস্র ভালোবাসা। এবং মায়ের আশীর্বাদ তাদের পরিবারের উপর সর্বদাই বিরাজ থাকে এটাই মায়ের কাছে প্রার্থনা করি। 🙏🏻

'স্বপ্নছায়ায় আলোরদিশা স্বেচ্ছাসেবী সংস্থার একজন পরিচত মহাশয় তার একমাত্র কন্যার তৃতীয়তম শুভ জন্মদিন উপলক্ষে আজ ০৩/০৫/...
03/05/2026

'স্বপ্নছায়ায় আলোরদিশা স্বেচ্ছাসেবী সংস্থার একজন পরিচত মহাশয় তার একমাত্র কন্যার তৃতীয়তম শুভ জন্মদিন উপলক্ষে আজ ০৩/০৫/২০২৬ তারিখ রবিবার মোড়গ্রাম নিত্যানন্দ সেবাশ্রম সঙ্গে প্রায় শতাধিক + বাচ্চাদের জন্য মধ্যাহ্ন ভোগের ব্যবস্থা করেছিলেন, মেনু হিসাব- খিচুড়ি, মিক্স সবজি, পাপড় ভাজা, চাটনি, পায়েস এবং ছোটদের জন্য একটি করে কেক উনার কন্যার হাত দিয়ে তুলে দিলো।
আমরা সকলে সেই কন্যার সুদীর্ঘ জীবনের মঙ্গল কামনা করি।🙏🏻

গুটি গুটি পদক্ষেপে এগিয়ে চলতে চলতে আজ ১৪ই এপ্রিল ২০২৬, আমাদের “স্বপ্নছায়ায় আলোরদিশা” স্বেচ্ছাসেবী সংগঠন ৬ বছর পূর্ণ ক...
24/04/2026

গুটি গুটি পদক্ষেপে এগিয়ে চলতে চলতে আজ ১৪ই এপ্রিল ২০২৬, আমাদের “স্বপ্নছায়ায় আলোরদিশা” স্বেচ্ছাসেবী সংগঠন ৬ বছর পূর্ণ করলো। 🥰
আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা ছোট-বড় নানা ধরনের সামাজিক কাজ করে চলেছি।

আজ আমাদের সংগঠনের শুভ জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়—

**প্রথম কর্মসূচি:**
মোরগ্রাম রায়পাড়া নামক এক প্রত্যন্ত ও দরিদ্র এলাকায় ছোট-বড় মিলিয়ে প্রায় ৩০০ জন মানুষের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। খাদ্য তালিকায় ছিল—ভাত, মিক্সড ডাল, মুরগির মাংস, চাটনি, পাপড় ভাজা ও পায়েস। এছাড়াও ছোট ছোট শিশুদের মধ্যে কেক ও চকলেট বিতরণ করা হয়।
এর পাশাপাশি আমাদের সংগঠনের সদস্যদের নিয়ে সকল শিশুদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

**দ্বিতীয় কর্মসূচি:**
পরিবেশ রক্ষার উদ্দেশ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচি “নিত্যানন্দ সেবাশ্রম”-এর সহযোগিতায় সম্পন্ন হয়।

**তৃতীয় কর্মসূচি:**
অসহায় ভবঘুরে মানুষদের জন্য রাত্রিকালীন খাবারের ব্যবস্থা করা হয়। আমরা সকলে মিলে রাতে ঘুরে ঘুরে এই কর্মসূচি সম্পন্ন করি। খাবারে ছিল—ভাত, মিক্সড ডাল, মুরগির মাংস, পাপড় ভাজা, কেক, পায়েস ও পানীয় জল।

**চতুর্থ কর্মসূচি:**
স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় মালদা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (মালদা ডিপো)-তে, যেখানে ২০ জন রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।

অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলকে, যারা সবসময় আমাদের পাশে ছিলেন ও আছেন। আপনাদের আশীর্বাদেই আমরা আজ এই জায়গায় পৌঁছেছি। ভবিষ্যতেও আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমরা যেন এইভাবেই মানুষের সেবা করে যেতে পারি এবং সবার মুখে হাসি ফোটাতে পারি—এই কামনাই করি। 🥰🙏

গতকাল আমাদের দ্বিতীয় কর্মসূচি ইং 20/04/2026 সোমবার অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya) হিন্দু ধর্মের অন্যতম শুভ দিন গুলির ...
21/04/2026

গতকাল আমাদের দ্বিতীয় কর্মসূচি ইং 20/04/2026 সোমবার অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya) হিন্দু ধর্মের অন্যতম শুভ দিন গুলির মধ্যে একটি।
অক্ষয় তৃতীয়ায় বিবাহ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশনের মতো শুভ কাজও সম্পন্ন হয় ,তাই আমাদের সক্রিয় সদস্য রাহুল ঘোষ এই শুভ দিনে তার নিজস্ব বাসভবনে ও দোকান মঙ্গলবাড়ি রেলগুমটি তৃতীয় বর্ষ শুভ জন্মদিন উপলক্ষে ছোট ছোট প্রায় ২১ টি বাচ্চারদের জন্য মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করে- যেমন পোলাও, মিক্সপনিরের সবজি, পাপড় ভাজা, চাটনি ও মিষ্টি।
সত্যিই এত সুন্দর একটা কর্মসূচি করার জন্য আমাদের সদস্য রাহুল ঘোষ ভাইকে গ্রুপের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।
'অক্ষয়' শব্দের অর্থ 'যা ক্ষয় হয় না'।
তাই মনে করা হয়, এই দিন যা কিছু শুভ কাজ করা হয় তা অক্ষয় হয়ে থাকে।

আজ ইং 20/04/2026 সোমবার অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya) হিন্দু ধর্মের অন্যতম শুভ দিন গুলির মধ্যে একটি। এই দিনে সংসারে স...
20/04/2026

আজ ইং 20/04/2026 সোমবার অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya) হিন্দু ধর্মের অন্যতম শুভ দিন গুলির মধ্যে একটি।
এই দিনে সংসারে সুখ, সমৃদ্ধি বজায় রাখতে লক্ষ্মী-নারায়ণ ও কুবেরের পুজো করার রীতি প্রচলিত আছে, পাশাপাশি গাড়ি, বাড়ি, প্রপার্টি ও সোনা-রুপো কেনারও চল আছে।
অক্ষয় তৃতীয়ায় বিবাহ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশনের মতো শুভ কাজও সম্পন্ন হয় ,তাই আমাদের সক্রিয় সদস্য পল্টন কুন্ডু দাদা এই শুভ দিনে তার নিজস্ব দোকান মঙ্গলবাড়ি ঘোষপাড়া গিফট হাউস দ্বিতীয় বর্ষ শুভ জন্মদিন উপলক্ষে ছোট ছোট প্রায় ২১ টি বাচ্চার হাতে কিছু শিক্ষা সামগ্রী এবং খাদ্য সামগ্রী হাতে তুলে দেন। সত্যিই এত সুন্দর একটা কর্মসূচি করার জন্য আমাদের সদস্য পল্টন কুন্ডু দাদাকে গ্রুপের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।
'অক্ষয়' শব্দের অর্থ 'যা ক্ষয় হয় না'।
তাই মনে করা হয়, এই দিন যা কিছু শুভ কাজ করা হয় তা অক্ষয় হয়ে থাকে।

আজ ইং 18/04/2026 শনিবার SVF সিনেমা হলের তৃতীয় বর্ষ শুভ জন্মদিন উপলক্ষে 22 টি বাচ্চাকে মুভি দেখানো হলো, এবং SVF সিনেমা হ...
18/04/2026

আজ ইং 18/04/2026 শনিবার SVF সিনেমা হলের তৃতীয় বর্ষ শুভ জন্মদিন উপলক্ষে 22 টি বাচ্চাকে মুভি দেখানো হলো, এবং SVF সিনেমা হলের ম্যানেজার শ্রী কমল কুমার প্রসাদ, তাদের সঙ্গে কেক কেটে তাদেরকে কিছু খাদ্য সামগ্রী এবং শিক্ষা সামগ্রী প্রদান করেন।
আমাদের স্বপ্নছায়ায় আলোরদিশার সদস্যরা সেখানে উপস্থিত থেকে আজকের এই সুন্দর মুহূর্ত তে একসঙ্গে থেকে আজকের এই দিনটি পালন করেন।
এইরকম একটা মহৎ কাজ করার জন্য মালদার SVF সিনেমা হলের ম্যানেজার বাবু এবং সেখানকার সদস্যদের কে আমাদের গ্রুপের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।

আজ ১৭/০৪/২০২৬, শুক্রবার, আমাদের গ্রুপের সক্রিয় সদস্য অমিত হালদার এর একমাত্র পুত্র শ্রেয়াংশুর তৃতীয় শুভ জন্মদিন 🎂❤️ উপ...
17/04/2026

আজ ১৭/০৪/২০২৬, শুক্রবার, আমাদের গ্রুপের সক্রিয় সদস্য অমিত হালদার এর একমাত্র পুত্র শ্রেয়াংশুর তৃতীয় শুভ জন্মদিন 🎂❤️ উপলক্ষে উত্তর মাধাইপুরের বটগাছতলায় প্রায় ২৫০+ জন ছোট-বড় দুঃস্থ মানুষের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

মেনু হিসেবে নিরামিষ ভোগের ব্যবস্থা ছিল— ফ্রাইড রাইস, সাদা ভাত, মিক্সড ডাল, মটর পনির, পাপড় ভাজা, স্যালাড, চাটনি, পায়েস এবং কেক।

এরকম মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য আমাদের গ্রুপের সক্রিয় সদস্য অমিত হালদারকে অসংখ্য ধন্যবাদ জানাই। 💝

আপনাদের সকলের কাছে অনুরোধ, শ্রেয়াংশুর জন্য আশীর্বাদ করবেন, যাতে সে তার পিতার মতো একজন বড় মনের মানুষ হয়ে উঠতে পারে এবং ভবিষ্যতে সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারে। 🙏🏻

আগামী কাল 16/04/2026 বৃহস্পতিবার সকাল 9.30 মিনিটে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড মালদা ডিপোতে আমাদের সংস্থার সহযোগিতা...
15/04/2026

আগামী কাল 16/04/2026 বৃহস্পতিবার সকাল 9.30 মিনিটে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড মালদা ডিপোতে আমাদের সংস্থার সহযোগিতায় এক স্বেচ্ছায় রক্তদান শিবির, উক্ত শিবিরে সকল সদস্যের উপস্থিতি একান্তভাবে কামোনাকরে স্বপ্নছায়ায় আলোরদিশার সকল সদস্য বিন্দ।🙏🏻

Address

Malda
732142

Alerts

Be the first to know and let us send you an email when Swapnachayay Alordisha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Swapnachayay Alordisha:

Share

Category